1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ১১:৫৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
যতদিন প্রয়োজন যুদ্ধ চলবে মার্কিন নিষেধাজ্ঞায় আইআরজিসি ব্যাংকিং অ্যাপ ব্যবহারকারী এক বছরে বেড়ে তিন গুণ বিদেশি অর্থ টানতে সাড়ে ৩ লাখ ডলারে নাগরিকত্ব বিক্রি করবে আর্জেন্টিনা নবম পে স্কেলে ৩ মাসের বকেয়াসহ বেতন পাবেন সরকারি চাকরিজীবীরা চট্টগ্রাম ভেন্যুতে প্রথম দিন রাজশাহী এগিয়ে যাদুকাটার বালু-পাথর লুটে একাট্টা বিএনপি-আ.লীগ মোটরসাইকেলের হেলমেট মাথায় তুলে ক্রিকেট বদলে দেন যে কিংবদন্তি অযৌক্তিক মূল্যবৃদ্ধি কেন, মাল্টা কেন ৫২০ টাকা: ব্যবসায়ীদের কাছে মন্ত্রীর প্রশ্ন মেসির বিদায়ের আগে ৭ গোলের উৎসব আর্জেন্টিনার বিরামপুরে বেগম খালেদা জিয়া ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন করলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী

মেসির বিদায়ের আগে ৭ গোলের উৎসব আর্জেন্টিনার

Reporter Name
  • Update Time : রবিবার, ৪ অক্টোবর, ২০২৬
  • ৯ Time View

লিওনেল মেসির বিদায়ী ম্যাচের অপেক্ষায় যখন আর্জেন্টিনা, তখন মাঠে গোলের বন্যা বইয়ে দিল আলবিসেলেস্তেরা। আন্তর্জাতিক উইন্ডোর দ্বিতীয় ম্যাচে বুরকিনা ফাসোকে ৭-০ গোলে উড়িয়ে দিয়েছে তিনবারের বিশ্বচ্যাম্পিয়নরা। ফিফা র‍্যাঙ্কিংয়ে ৬২ নম্বরে থাকা দলটির বিপক্ষে প্রথমার্ধেই পাঁচ গোল করে ম্যাচের নিয়ন্ত্রণ পুরোপুরি নিজেদের হাতে নেয় আর্জেন্টিনা।

৬ অক্টোবর মনুমেন্তাল স্টেডিয়ামে বেনিনের বিপক্ষে আর্জেন্টিনার জার্সিতে শেষবার মাঠে নামবেন মেসি। তাকে বিদায় জানানোর আগে জাতীয় দল অবশ্য খেলছে মেসিকে ছাড়াই। এই আন্তর্জাতিক উইন্ডোতে প্রথম ম্যাচে বলিভিয়াকে ৪-০ গোলে হারিয়েছিল তারা। এবার বুরকিনা ফাসোর বিপক্ষে জয়টি হলো আরও বড় ব্যবধানে।

ম্যাচের শুরুতেই পেনাল্টি থেকে আর্জেন্টিনাকে এগিয়ে দেন লাউতারো মার্তিনেজ। বক্সে অগাস্টিন জিয়ায়ের ফাউলের শিকার হলে পেনাল্টি পায় আর্জেন্টিনা। লাউতারোর প্রথম শট ঠেকিয়ে দিয়েছিলেন বুরকিনা ফাসোর গোলরক্ষক রাজাক গুইরা। তবে বল পুরোপুরি নিয়ন্ত্রণে নিতে না পারায় ফিরতি সুযোগ কাজে লাগিয়ে গোল করেন ‘এল তোরো’।

বলিভিয়ার বিপক্ষেও আগের ম্যাচে আর্জেন্টিনার প্রথম গোলটি করেছিলেন লাউতারো। বুরকিনা ফাসোর বিপক্ষে গোলটি ছিল জাতীয় দলের জার্সিতে তার টানা দ্বিতীয় গোল। একই সঙ্গে ৪২ গোল নিয়ে সার্জিও আগুয়েরোর সঙ্গে যৌথভাবে আর্জেন্টিনার সর্বোচ্চ গোলদাতাদের তালিকায় তৃতীয় স্থানে উঠেছেন তিনি। সামনে এখন গ্যাব্রিয়েল বাতিস্তুতার ৫৪ গোলের রেকর্ড। ১২৫ গোল নিয়ে সবার ওপরে মেসি।

এরপর মাত্র কয়েক মিনিটের ব্যবধানে আরও দুই গোল পায় আর্জেন্টিনা। ক্লিয়ার করতে গিয়ে নিজেদের জালেই বল পাঠিয়ে দেন বুরকিনা ফাসোর ২২ বছর বয়সী ডিফেন্ডার মুমুনি দিয়ালো। ম্যাচের প্রথম আট মিনিট তার জন্য হয়ে ওঠে দুঃস্বপ্নের। ১২ মিনিট পূর্ণ হওয়ার আগেই জিয়ানলুকা প্রেস্তিয়ানি করেন আর্জেন্টিনার তৃতীয় গোল। ডি-বক্সে ঢুকে শক্তিশালী শটে জাতীয় দলের হয়ে নিজের প্রথম গোলের দেখা পান তিনি।

প্রথমার্ধে আর্জেন্টিনার গোল উৎসব থামেনি। বলিভিয়ার বিপক্ষে যেভাবে জায়গা বের করে গোল করেছিলেন, এবারও সেভাবেই চতুর্থ গোলটি করেন নিকো পাস। এরপর জাতীয় দলের হয়ে আরও একবার জালের দেখা পান হুলিয়ান আলভারেজ। ২০২৬ বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে সুইজারল্যান্ডের বিপক্ষে গোলের পর ফের জালের দেখা পেলেন অ্যাটলেটিকো তারকা।

বিরতির পরও আর্জেন্টিনার আক্রমণের ধার কমেনি। বদলি হিসেবে মাঠে নেমে ওয়ান-অন-ওয়ান সুযোগ কাজে লাগিয়ে জাতীয় দলের হয়ে নিজের প্রথম গোল করেন ফ্রাঙ্কো মাস্তানতুওনো। আর ইনজুরি সময়ের তৃতীয় মিনিটে জিউলিয়ানো সিমিওনে করেন সপ্তম গোল।

মেসিকে ছাড়া আন্তর্জাতিক উইন্ডোতে দুই ম্যাচে আর্জেন্টিনার গোল হলো ১১টি। বলিভিয়ার বিপক্ষে চার গোলের পর এবার বুরকিনা ফাসোর বিপক্ষে সাত গোল—মেসির বিদায়ী ম্যাচের আগে যেন নিজেদের প্রস্তুতিটাই আরও জোরালো করে নিল সাবেক বিশ্বচ্যাম্পিয়নরা

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ