1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ১২:৪১ অপরাহ্ন
শিরোনামঃ
রেকর্ড দরপতনে ইরানি রিয়াল, বাজারে ২ বিলিয়ন ডলার সংঘাত ও ক্ষমতার দ্বন্দ্বের গল্পে ‘কাট-পিস’, মুক্তি পূজায় যতদিন প্রয়োজন যুদ্ধ চলবে মার্কিন নিষেধাজ্ঞায় আইআরজিসি ব্যাংকিং অ্যাপ ব্যবহারকারী এক বছরে বেড়ে তিন গুণ বিদেশি অর্থ টানতে সাড়ে ৩ লাখ ডলারে নাগরিকত্ব বিক্রি করবে আর্জেন্টিনা নবম পে স্কেলে ৩ মাসের বকেয়াসহ বেতন পাবেন সরকারি চাকরিজীবীরা চট্টগ্রাম ভেন্যুতে প্রথম দিন রাজশাহী এগিয়ে যাদুকাটার বালু-পাথর লুটে একাট্টা বিএনপি-আ.লীগ মোটরসাইকেলের হেলমেট মাথায় তুলে ক্রিকেট বদলে দেন যে কিংবদন্তি অযৌক্তিক মূল্যবৃদ্ধি কেন, মাল্টা কেন ৫২০ টাকা: ব্যবসায়ীদের কাছে মন্ত্রীর প্রশ্ন

চট্টগ্রাম ভেন্যুতে প্রথম দিন রাজশাহী এগিয়ে

Reporter Name
  • Update Time : রবিবার, ৪ অক্টোবর, ২০২৬
  • ১১ Time View

ক্রীড়া প্রতিবেদক | রবিবার , ৪ অক্টোবর, ২০২৬ at ১০:৫৩ পূর্বাহ্ণ

২৮তম জাতীয় ক্রিকেট লিগ দেশের চার ভেন্যুতে শুরু হয়েছে। চারদিনের ম্যাচে চট্টগ্রাম ভেন্যুতে চট্টগ্রাম বিভাগের বিপক্ষে প্রথম দিনে রাজশাহী বিভাগ ৬ উইকেট হারিয়ে ২৯০ রান তুলেছে। সাগরিকার বীরশ্রেষ্ঠ মতিউর রহমান ক্রিকেট স্টেডিয়ামে গতকাল শনিবার টসে জিতে চট্টগ্রাম বিভাগের অধিনায়ক ইরফান শুক্কুর প্রথমে ব্যাট করতে পাঠান রাজশাহী বিভাগকে। প্রথম দিনে চট্টগ্রামের বিপক্ষে রাজশাহীর ৬ উইকেটে ২৯০ রান দেখে হয়তো রাজশাহীকে এগিয়ে রাখা যায়, কিন্তু দুর্দান্ত শুরুর পর ৬টি উইকেট হারানোয় তাদের হতাশও হওয়ার কথা। টস হেরে ব্যাটিংয়ে নেমে হাবিবুর রহমান সোহান ও সাব্বির হোসেন উদ্বোধনী জুটিতে তোলেন ১২৭ রান। দুজনই ছিলেন স্বভাবজাত আগ্রাসী। ৯ চার ও ২ ছক্কায় ৯৬ বলে ৭১ রানে আউট হন সাব্বির হোসেন। ৮ চার ও ২ ছক্কায় সোহান করেন ৭৫। দেশের ক্রিকেটে তার পরিচিত মূলত সীমিত ওভারের বিশেষজ্ঞ হিসেবে। প্রথম শ্রেণির ক্রিকেটে ১১ ম্যাচে তার ব্যক্তিগত সর্বোচ্চ এটি। ভালো ব্যাট করছিলেন তিনে নামা নাঈম আহমেদও। তবে অধিনায়ক প্রিতম কুমার ফেরেন ১০ রানেই। নাঈমের ইনিংস থামে ৪৫ রানে। অভিজ্ঞ সাব্বির রহমান নিজের মতো শুরু করলেও আউট হয়ে যান ৫ চারে ৩৮ বলে ৩৫ রান করে। ক্রিজে আছেন সাকির হোসেন ১৪ এবং সানজামুল ইসলাম ১৮ রান নিয়ে। চট্টগ্রাম বিভাগের হয়ে হাসান মুরাদ এবং এনামুল হক ২টি করে উইকেট নেন। ১টি করে উইকেট পান ইফরান হোসেন এবং আশরাফুল হাসান। এর আগে সকালে প্রধান অতিথি হিসেবে জাতীয় ক্রিকেট লিগের উদ্বোধন করেন চট্টগ্রামের বিভাগীয় কমিশনার এবং চট্টগ্রাম বিভাগীয় ক্রীড়া সংস্থার সভাপতি ড. জিয়াউদ্দিন। বিশেষ অতিথি ছিলেন ক্রীড়া সংগঠক শাহাবুদ্দিন মোহাম্মদ জাহাঙ্গীর।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ