1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০৪:১১ অপরাহ্ন
শিরোনামঃ
টঙ্গীতে অপপ্রচারের প্রতিবাদে বিএনপি নেতার সংবাদ সম্মেলন সুরিয়াভানশিকে আউট করে ‘বাচ্চা দোলানো’ উদযাপন, সমালোচনার মুখে সাইম পাকিস্তানি ও ভারতীয়দের চেয়ে গড় আয়ু বেশি বাংলাদেশিদের : বিশ্ব স্বাস্থ্য সংস্থা ঢাকার বৃত্তাকার সড়ক: নির্মাণকাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর ‘বাচ্চু আমলের’ ক্ষত এখনো বয়ে বেড়াচ্ছে বেসিক ব্যাংক স্টুডেন্ট ভিসা প্রত্যাখ্যানের রেকর্ড অস্ট্রেলিয়ায়, ঝুঁকিতে বাংলাদেশ কামারখন্দে জামায়াত নেতার দলীয় সদস্যপদ বাতিল ভারতীয় ও পাকিস্তানিদের তুলনায় বাংলাদেশিদের গড় আয়ু বেশি চার ধাপে বিদেশে পাচার হয় অনলাইন জুয়ার টাকা, ধরাছোঁয়ার বাইরে মূল হোতারা বাংলাদেশ পর্যটন পুরস্কার ২০২৬-এ ‘শ্রেষ্ঠ এমিউজমেন্ট পার্ক’ ফ্যান্টাসি কিংডম

টঙ্গীতে অপপ্রচারের প্রতিবাদে বিএনপি নেতার সংবাদ সম্মেলন

Reporter Name
  • Update Time : রবিবার, ৪ অক্টোবর, ২০২৬
  • ১১ Time View

গাজীপুরের টঙ্গীতে রাজনৈতিক ও সামাজিকভাবে কুচক্রী মহলের মিথ্যা অপপ্রচারের তীব্র প্রতিবাদ জানিয়ে সংবাদ সম্মেলন করেছেন বিএনপি নেতা অ্যাডভোকেট জালাল উদ্দিন খান। রোববার দুপুরে টঙ্গীর গুটিয়া আন্দারুল এলাকায় নিজ বাসভবনে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে তিনি এ প্রতিবাদের কথা তুলে ধরেন।

অ্যাডভোকেট জালাল উদ্দিন খান টঙ্গী পশ্চিম থানা বিএনপির ৫২ নম্বর ওয়ার্ডের আইনবিষয়ক সম্পাদক পদে দায়িত্ব পালন করছেন।

সংবাদ সম্মেলনে জালাল খান জানান, শনিবার টঙ্গীর গুটিয়ার আন্ধারুল এলাকায় নিষিদ্ধ রাজনৈতিক সংগঠন ছাত্রলীগের টঙ্গী পশ্চিম থানার সাংগঠনিক সম্পাদক নূর নবী হৃদয়ের বাড়ির সামনে থেকে ১০টি তাজা ককটেল উদ্ধার করে পুলিশ। পরবর্তীতে ঢাকার বোম ডিসপোজাল ইউনিটের প্রতিনিধিদল ঘটনাস্থলে এসে ককটেলগুলোর নিরাপদ বিস্ফোরণ ঘটিয়ে নিষ্ক্রিয় করে।

তিনি আরো দাবি করেন, নিষিদ্ধ সংগঠনের নেতা হৃদয়ের এ ধরনের নাশকতামূলক ও অপরাধমূলক কর্মকাণ্ডের প্রতিবাদ করায় উল্টো তাকে রাজনৈতিক ও সামাজিকভাবে হেয় প্রতিপন্ন করতে পরিকল্পিতভাবে মিথ্যা ও বিভ্রান্তিকর অপপ্রচার চালানো হচ্ছে।

টঙ্গী পশ্চিম থানা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক নূর নবী হৃদয় গত ২৯ সেপ্টেম্বর পলাতক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন পালন করে এবং এলাকায় সন্ত্রাস ও জনমনে আতঙ্ক সৃষ্টির চেষ্টা চালায়। এ ঘটনায় নূর নবীর বিরুদ্ধে টঙ্গী পশ্চিম থানায় একটি ফৌজদারি মামলা (মামলা নং-২২(৯)২৬) দায়ের করা হয়।

এছাড়া গত ৩ অক্টোবর (শনিবার) নূর নবী ও তার অনুসারীরা গুটিয়া এলাকায় ঝটিকা মিছিলের উদ্দেশ্যে দুটি ব্যানার ও ১০টি তাজা ককটেল তার বাড়িতে মজুত করে রাখে। বিষয়টি জানতে পেরে পুলিশ দ্রুত অভিযান পরিচালনা করে এবং ঢাকার বোমা নিষ্ক্রিয়কারী দলের সহায়তায় শনিবার বিকেলে ককটেলগুলো নিষ্ক্রিয় করে। এ ঘটনার পর থেকেই নিষিদ্ধ ছাত্রলীগ নেতা নূর নবীর ইন্ধনে তার আত্মীয়স্বজন অ্যাডভোকেট জালাল উদ্দিন খানকে সামাজিকভাবে হেয় প্রতিপন্ন করতে অপপ্রচারে মেতে উঠেছে।

সংবাদ সম্মেলনে এলাকাবাসীর পক্ষে মো. মদন মিয়া, আব্দুল খালেক, স্বপন মিয়া, আবু হানিফ, দুলু মিয়াসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তি এবং বিএনপি ও অঙ্গসংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ