1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০২:৩০ অপরাহ্ন
শিরোনামঃ
‘বাচ্চু আমলের’ ক্ষত এখনো বয়ে বেড়াচ্ছে বেসিক ব্যাংক স্টুডেন্ট ভিসা প্রত্যাখ্যানের রেকর্ড অস্ট্রেলিয়ায়, ঝুঁকিতে বাংলাদেশ কামারখন্দে জামায়াত নেতার দলীয় সদস্যপদ বাতিল ভারতীয় ও পাকিস্তানিদের তুলনায় বাংলাদেশিদের গড় আয়ু বেশি চার ধাপে বিদেশে পাচার হয় অনলাইন জুয়ার টাকা, ধরাছোঁয়ার বাইরে মূল হোতারা বাংলাদেশ পর্যটন পুরস্কার ২০২৬-এ ‘শ্রেষ্ঠ এমিউজমেন্ট পার্ক’ ফ্যান্টাসি কিংডম সোনারগাঁওয়ে ঢাকা বাইপাস সড়কে বড় ফাটল ও ধস অস্ট্রেলিয়া ও যুক্তরাষ্ট্র সফরে সেনাবাহিনী প্রধান রেকর্ড দরপতনে ইরানি রিয়াল, বাজারে ২ বিলিয়ন ডলার সংঘাত ও ক্ষমতার দ্বন্দ্বের গল্পে ‘কাট-পিস’, মুক্তি পূজায়

কামারখন্দে জামায়াত নেতার দলীয় সদস্যপদ বাতিল

Reporter Name
  • Update Time : রবিবার, ৪ অক্টোবর, ২০২৬
  • ১৪ Time View

সিরাজগঞ্জের কামারখন্দে নিয়মবহির্ভূতভাবে ১৮ বস্তা ইউরিয়া সার মজুতের ঘটনায় উপজেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমির-২ মনিরুল ইসলামের সদস্যপদ বাতিল করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন সিরাজগঞ্জ জেলা জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি শহীদুল ইসলাম।

তিনি বলেন, মনিরুল ইসলামের রুকনিয়াত বাতিল করা হয়েছে। রুকনিয়াত বাতিল হওয়ার ফলে তিনি আর উপজেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমির পদে দায়িত্ব পালন করতে পারবেন না।

অন্যদিকে রুকনিয়াত বাতিল হওয়া এই নেতাকে আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে কামারখন্দ উপজেলার ভদ্রঘাট ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী হিসেবে ঘোষণা করা হয়েছে। তিনি আর প্রার্থী থাকবেন কি নাÑএমন প্রশ্নের জবাবে জামায়াতের এই নেতা বলেন, রোববার সকাল থেকেই আমাদের বৈঠক চলছে, জেলা জামায়াতের আমিরই চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন। সব বিষয় আমরা বিবেচনা করছি। জামায়াতে ইসলামির সাংগঠনিক কাঠামো অনুযায়ী, রুকন বা পূর্ণাঙ্গ সদস্য সংগঠনের সর্বোচ্চ স্তরের সদস্যপদ। একজন কর্মী নির্ধারিত সাংগঠনিক ও নৈতিক শর্ত পূরণ করে রুকন হলে তিনি এই সদস্যপদ লাভ করেন।

বৃহস্পতিবার মধ্যরাতে উপজেলার ভদ্রঘাট ইউনিয়নের ছোট ধোপাকান্দি গ্রামে মনিরুল ইসলামের সার গুদামে অভিযান চালায় উপজেলা প্রশাসন। অভিযানে বিনির্দেশ বহির্ভূতভাবে সার গুদামজাত করার অভিযোগে তাকে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়। একই সঙ্গে গুদামে মজুত করা ১৮ বস্তা ইউরিয়া সার সরকারের অনুকূলে জব্দ করা হয়।

মনিরুল ইসলাম ওই গ্রামের আব্দুর রশিদের ছেলে। তিনি কামারখন্দ উপজেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমির-২ হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ