1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০৪:৪৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
বাংলাদেশ সহযোগিতা চায়, অন্যের খেলার দাবার বোর্ড হতে চায় না: শামা ওবায়েদ ডিএমপির ১১ পুলিশ পরিদর্শককে ঢাকার বাইরে বদলি দেশ-বিদেশে পাটের বাজার সম্প্রসারণের লক্ষ্যে কাজ করছে সরকার ‘ট্রাম্প ঈশ্বর প্রেরিত’ বিজ্ঞাপনে সরকারি অর্থ, যুক্তরাষ্ট্রে সমালোচনা তুঙ্গে এলিন-মিথুনে ভর করে এগিয়ে খুলনা, সোহান সাব্বিরের ব্যাটে রাজশাহী কালীগঙ্গায় নৌকা বাইচ: বৈঠার ছন্দে উত্তাল দুই তীর এশিয়ান গেমসে ব্যর্থতা, লিটন বললেন ‘পদত্যাগের কিছু নেই’ চট্টগ্রামে কিষোয়ান ফুটবল একাডেমির যাত্রা শুরু ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপিতে দুদিনে ৪০৬১ মামলা প্রযুক্তির উৎপাদক ও রপ্তানিকারক হতে হবে বাংলাদেশকে: বিজ্ঞানমন্ত্রী

রাতে মাঠে নামছে ব্রাজিল, অনলাইনে যেভাবে দেখবেন খেলা

Reporter Name
  • Update Time : শনিবার, ৩ অক্টোবর, ২০২৬
  • ১৪ Time View

ভারতীয় ফুটবলের জন্য এক ঐতিহাসিক মুহুর্ত। কখনো বিশ্বকাপ না খেলা দলটি প্রথমবার মাঠে নামছে বিশ্ব ফুটবলের অন্যতম পরাশক্তি পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিলের বিপক্ষে। আন্তর্জাতিক প্রীতি ম্যাচে মুখোমুখি হচ্ছে দুই দল।

আজ শনিবার (৩ অক্টোবর) বাংলাদেশ সময় রাত ৮টায় ভারতের কলকাতার সল্টলেক স্টেডিয়ামে মুখোমুখি হবে ব্রাজিল আর ভারত। ম্যাচটি বাংলাদেশ থেকে সরাসরি দেখা যাবে সনি স্পোর্টস নেটওয়ার্কে। অনলাইনে স্পোর্টসজিফাই, ক্রিক পিকেসহ বিভিন্ন প্ল্যাটফর্মে দেখা যাবে।

ফিফার চলমান উইন্ডোতে ইতোমধ্যে দুটি ম্যাচ খেলেছে ব্রাজিল। এশিয়ার দেশ অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম ম্যাচে শেষ মুহূর্তের গোলে ১-১ ব্যবধানে ড্র করলেও দ্বিতীয় ম্যাচে দুর্দান্তভাবে ঘুরে দাঁড়ায় সেলেসাওরা। অসিদের বিপক্ষে জয় তুলে নেয় ৪-২ গোলে।

ম্যাচের ফলাফলের চেয়েও নজর কেড়েছে ব্রাজিলের খেলার ধরণ। অনেক দিন ধরেই ধুঁকছিল সেলেসাওরা। খুঁজে পাওয়া যাচ্ছিল না তাদের হারানো সেই ছন্দ। অস্ট্রেলিয়ার বিপক্ষে দ্বিতীয় ম্যাচে তার কিছুটা দেখা মিলেছে। দাপুটে ফুটবল উপহার দিয়েছে কার্লো আনচেলত্তির দল।

ভারতের বিপক্ষেও পূর্ণশক্তির দল নিয়েই মাঠে নামবে ব্রাজিল। আক্রমণভাগে ভিনিসিয়াস জুনিয়র, এন্ড্রিক, রায়ান, এস্তেভাওরা আনচেলত্তির বড় ভরসা। তবে চোটের কারণে এ ম্যাচে মাঠে নামা হবে না ফর্মে থাকা রাফিনিয়ার। অস্ট্রেলিয়ার বিপক্ষে দ্বিতীয় ম্যাচে চোট নিয়ে মাঠ ছাড়েন তিনি।

শক্তি, সামর্থ, ফুটবলীয় ঐতিহ্য– সবকিছুতেই নিঃসন্দেহে এগিয়ে থেকেই মাঠে নামবে ব্রাজিল। ফিফা র‌্যাঙ্কিংয়েও দুই দলের পার্থক্যটা স্পষ্ট। র‌্যাঙ্কিংয়ে ব্রাজিল আছে ৫ নম্বরে আর ভারত ১৩৮ নম্বরে। দুই দলের পার্থক্য ১৩৩ ধাপ। অন্যদিকে, এখন পর্যন্ত অনুষ্ঠিত সব বিশ্বকাপেই খেলেছে ব্রাজিল। পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন তারা। কিন্তু ভারত এখনো বিশ্বকাপের টিকিটই কাটতে পারেনি।

ভারত তুলনামূলক দুর্বল দল হওয়ায় এ ম্যাচকে হয়তো পরীক্ষা-নিরীক্ষার বড় মঞ্চ হিসেবে দেখবেন ব্রাজিল কোচ কার্লো আনচেলত্তি। ম্যাচের আগে সংবাদ সম্মেলনেও তার ইঙ্গিত দিয়েছেন তিনি। এই ম্যাচে এমন খেলোয়াড়দের মাঠে দেখা যেতে পারে যারা চলমান উইন্ডোতে তুলনামূলক কম সময় পেয়েছেন।

তবে সবকিছুতে এগিয়ে থাকলেও একটি চাপে থাকবে ব্রাজিল। পরীক্ষা-নিরীক্ষার পাঠ চুকিয়ে স্বাগতিকদের বিপক্ষে জয়ের সঙ্গে সঙ্গে ভালো খেলা উপহার দিতে হবে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নদের। সেটি নাহলে চরম সমালোচনার মুখেই পড়তে হবে পুরো ব্রাজিল দলকে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ