1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০৫:৩৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
এয়ার অ্যাম্বুলেন্সে বালি থেকে মুম্বাই, কী হয়েছে অভিনেত্রী নুসরাতের? বাংলাদেশ সহযোগিতা চায়, অন্যের খেলার দাবার বোর্ড হতে চায় না: শামা ওবায়েদ ডিএমপির ১১ পুলিশ পরিদর্শককে ঢাকার বাইরে বদলি দেশ-বিদেশে পাটের বাজার সম্প্রসারণের লক্ষ্যে কাজ করছে সরকার ‘ট্রাম্প ঈশ্বর প্রেরিত’ বিজ্ঞাপনে সরকারি অর্থ, যুক্তরাষ্ট্রে সমালোচনা তুঙ্গে এলিন-মিথুনে ভর করে এগিয়ে খুলনা, সোহান সাব্বিরের ব্যাটে রাজশাহী কালীগঙ্গায় নৌকা বাইচ: বৈঠার ছন্দে উত্তাল দুই তীর এশিয়ান গেমসে ব্যর্থতা, লিটন বললেন ‘পদত্যাগের কিছু নেই’ চট্টগ্রামে কিষোয়ান ফুটবল একাডেমির যাত্রা শুরু ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপিতে দুদিনে ৪০৬১ মামলা

বিদেশি সহায়তার বিকল্প অর্থায়নে রেমিট্যান্স ব্যবহারের আহ্বান রূপা হকের

Reporter Name
  • Update Time : শনিবার, ৩ অক্টোবর, ২০২৬
  • ২০ Time View

আন্তর্জাতিক উন্নয়ন সহায়তা কমে যাওয়ার প্রেক্ষাপটে প্রবাসীদের পাঠানো রেমিট্যান্সকে দেশের উন্নয়ন ও বৈশ্বিক সংকট মোকাবিলায় কৌশলগতভাবে কাজে লাগানোর আহ্বান জানিয়েছেন যুক্তরাজ্যের সংসদ সদস্য (এমপি) রূপা হক।

আজ শনিবার সকালে রাজধানীর ঢাকায় প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে আন্তর্জাতিক ভূরাজনৈতিক সম্মেলন ‘বে অব বেঙ্গল কনভারসেশনে’ তিনি এ আহ্বান জানান।

রূপা হক বলেন, যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, কানাডা, ফ্রান্সের মতো দেশগুলো আন্তর্জাতিক সহায়তা কমানোর সিদ্ধান্ত নিয়েছে। যুক্তরাজ্যে একসময় জিডিপির দশমিক ৭ শতাংশ আন্তর্জাতিক সহায়তায় দেওয়ার নীতি থাকলেও তা কমিয়ে দশমিক ৫ শতাংশ বা তারও নিচে নামানো হয়েছে। এতে খাদ্য কর্মসূচি, রোগ প্রতিরোধ ও নারী শিক্ষার মতো বিভিন্ন উন্নয়ন কর্মসূচি বাধাগ্রস্ত হচ্ছে।

রূপা হক বলেন, এই পরিস্থিতিতে দানশীল ব্যক্তি ও প্রবাসীদের রেমিট্যান্স পরিকল্পিতভাবে কাজে লাগিয়ে আন্তর্জাতিক সহায়তার ঘাটতি মোকাবিলায় নতুন অর্থায়ন মডেল তৈরি করা যেতে পারে।

তিনি জানান, অফিশিয়াল হিসাবে বিশ্বের বিভিন্ন দেশে প্রায় ৮৭ লাখ বাংলাদেশি বসবাস করছেন। আনঅফিশিয়াল হিসাবে এ সংখ্যা ১ কোটি ৩০ লাখ পর্যন্ত হতে পারে। সবচেয়ে বেশি বাংলাদেশি রয়েছেন সৌদি আরবে, প্রায় ৩৫ লাখ। ইউরোপে যুক্তরাজ্যের পাশাপাশি ফ্রান্সের প্যারিস ও স্পেনের মাদ্রিদেও শক্তিশালী বাংলাদেশি কমিউনিটি গড়ে উঠেছে।

রূপা হক বলেন, প্রবাসীদের পাঠানো রেমিট্যান্স বাংলাদেশের স্বাস্থ্যসেবা, শিক্ষা ও অবকাঠামো উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। উপসাগরীয় দেশগুলোতে কঠিন পরিবেশে কাজ করা অভিবাসী শ্রমিকদের পাঠানো অর্থ বাংলাদেশের অর্থনীতির অন্যতম চালিকাশক্তি। শুধু যুক্তরাজ্য থেকেই বছরে প্রায় ৫ বিলিয়ন পাউন্ড রেমিট্যান্স বাংলাদেশে পাঠানো হয়।

যুক্তরাজ্যে বাংলাদেশি প্রবাসীদের পরিচয় ও সামাজিক পরিবর্তনের প্রসঙ্গে রূপা হক বলেন, কয়েক দশকে তাদের দৃষ্টিভঙ্গিতে বড় পরিবর্তন এসেছে। নিজেদের সংস্কৃতি ও ঐতিহ্য ধরে রেখেই বর্তমান প্রজন্ম ব্রিটিশ সমাজের মূলধারায় সমন্বিত হতে পেরেছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ