1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ১১:০৬ পূর্বাহ্ন

নাগরিক নাট্যাঙ্গনের নতুন নাটক ‘দুই পাখি ও নন্দিনী’

Reporter Name
  • Update Time : বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬
  • ১১ Time View

খাঁচায় বন্দী একটি পাখি আর বনের মুক্ত পরিবেশের একটি পাখি নিয়ে রবীন্দ্রনাথ ঠাকুর লিখেছেন ‘দুই পাখি’ কবিতা। খাঁচার পাখি সোনার খাঁচায় নিরাপদ ও নিয়মে অভ্যস্ত, আর বনের পাখি মুক্ত আকাশে ও স্বাধীনতায় বাঁচতে চায়।

অন্যদিকে যক্ষপুরী নামক একটি কাল্পনিক স্বর্ণখনি অঞ্চলকে ঘিরে লেখা ‘রক্তকরবী’। এখানে লোভী ও পরাক্রমশালী এক রাজা একটি জটিল জালের আবরণের আড়ালে লুকিয়ে থেকে শাসন পরিচালনা করে। প্রাণহীন আর কঠিন নিয়মে বাঁধা এই অঞ্চলে রক্তকরবী ফুলের মালা পরে আবির্ভূত হয় নন্দিনী নামের এক চিরযৌবনা ও প্রাণোচ্ছল তরুণী। নন্দিনীর স্পর্শে বদলে যেতে শুরু করে নিয়মের শিকলে বাঁধা যক্ষপুরী। অবরুদ্ধ রাজা নিজেই নিজের শাসনের জাল ছিঁড়ে শ্রমিকদের সঙ্গে বিদ্রোহে যোগ দেয়।

শৃঙ্খল ভেঙে মুক্তির কথা বলা রবীন্দ্রনাথ ঠাকুরের দুই অমর সৃষ্টি ‘দুই পাখি’ ও ‘রক্তকরবী’ অবলম্বনে নতুন প্রযোজনা মঞ্চে আনছে নাটকের দল নাগরিক নাট্যাঙ্গন। নাম রাখা হয়েছে ‘দুই পাখি ও নন্দিনী’। এটি দলটির ২৮তম প্রযোজনা। নির্দেশনা দিয়েছেন লাকী ইনাম। নাটকে উঠে এসেছে স্বাধীনতা, বন্দিত্ব, মানবতা, শোষণ ও মুক্তির আকাঙ্ক্ষার নানা দিক।

নাটকটির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন নূরুল হাসনাত জিলান, জুয়েল জহুর, পারিশা আফরোজ, লায়লা পলি, ফারিন তামান্না, প্রলয় জামান, হিল্লোল সরকার প্রমুখ। আলোক পরিকল্পনা করেছেন জয়নাল আবেদীন পবন, আবহ সংগীত পরিচালনায় শওকত আলী রানা। মঞ্চসজ্জায় শাওন আকন্দ। কোরিওগ্রাফি করেছেন সুমন আহমেদ। কস্টিউম ডিজাইন করেছেন জুয়েল জহুর ও পারিসা আফরোজ।

নাগরিক নাট্যাঙ্গন জানিয়েছে, ২৫ সেপ্টেম্বর রাজধানীর বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালা মিলনায়তনে সন্ধ্যা ৭টায় অনুষ্ঠিত হবে নাটকটির উদ্বোধনী প্রদর্শনী।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ