1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৫৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
ফিফা থেকে বড় অঙ্কের আর্থিক সহায়তা পেতে পারে বাংলাদেশ গ্যাসের চুলার পাইপে মিললো ৬ হাজার ইয়াবা, মূল হোতা আটক ২৪ ঘণ্টায় দেশে গ্যাস উৎপাদন ২ হাজার ৬০০ মিলিয়ন ঘনফুট বিশ্বের অন্যতম ব্যয়বহুল স্পেকট্রাম, নবায়নের চাপে পরীক্ষায় টেলিকম খাতের বিনিয়োগ সক্ষমতা এশিয়ান গেমসে বড় বহর নিয়ে বাংলাদেশ ঢাকা বিশ্ববিদ্যালয়ে তিন নেতার মাজারের সামনে হাতবোমা বিস্ফোরণ ইসলামী ব্যাংকের চাকুরিচ্যুতদের ওপর ‘হামলার’ বিচার দাবি ব্যাংক খাতে তদারকি: ‘কেন্দ্রীয় ব্যাংকের পাশাপাশি আরও ২টি সংস্থা দরকার’ ‘ড্রেসিংরুমটাই বদলে দিয়েছি, এখন সবাই জানে কী করতে হবে’ ঢাকাসহ ৩৭ জেলায় তীব্র বজ্রপাতের শঙ্কা, হতে পারে ভারী বৃষ্টি

জুলাইয়ের মামলায় গ্রেপ্তার নায়ক: অনিশ্চয়তার মুখে অপু বিশ্বাসের ‘শিকার’

Reporter Name
  • Update Time : শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬
  • ৪০ Time View

২০২৪ সালের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হত্যা মামলায় গ্রেপ্তার হয়েছেন অপু বিশ্বাস অভিনীত নতুন সিনেমার নায়ক মরতুজা পলাশ। আদালতের নির্দেশে কারাগারে পাঠানো হয়েছে মরতুজাকে। ফলে অনিশ্চয়তার মুখে পড়েছে পলাশ-অপু জুটির প্রথম সিনেমা ‘শিকার’।

গত আগস্ট মাসে নেপালে শুরু হয় শিকার সিনেমার শুটিং। ২৫ দিনের বেশি শুটিং করে শিকার টিম। নেপালে আকস্মিক বন্যার পর ২৮ আগস্ট দেশে ফিরে আসেন তাঁরা। সেদিন হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে মরতুজা পলাশকে গ্রেপ্তার করে পুলিশ। তবে পলাশের গ্রেপ্তারের বিষয়টি এত দিন প্রকাশ করা হয়নি।

সম্প্রতি সংবাদমাধ্যমে খবর প্রকাশ পায়, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে পারভেজ ব্যাপারী হত্যা মামলার এজাহারনামীয় আসামি পলাশ। জানা গেছে, গ্রেপ্তারের পর পলাশকে এক দিনের রিমান্ডে নিয়েছিল সিআইডি। ১৪ সেপ্টেম্বর রিমান্ড শেষে আদালতকে সিআইডি জানায়, হত্যাকাণ্ডের বিষয়ে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে পলাশের কাছ থেকে। এ ছাড়া অন্য পলাতক আসামিদের সম্পর্কেও জানেন তিনি। এই ঘটনায় পলাশকে কারাগারে আটক রাখার আদেশ দেন ঢাকার সিএমএম আদালত।

এদিকে আগামী অক্টোবরে শিকার সিনেমার বাকি অংশের দৃশ্যধারণের পরিকল্পনা করেছিলেন নির্মাতা কামরুজ্জামান রোমান। তবে মরতুজা পলাশ কারাগারে থাকায় শিকার সিনেমার ভবিষ্যৎ নিয়ে তৈরি হয়েছে শঙ্কা। বাকি অংশের শুটিং এবং সিনেমা মুক্তি নিয়ে নির্মাতা রয়েছেন অনিশ্চয়তায়।

এ প্রসঙ্গে নির্মাতা কামরুজ্জামান রোমান আজকের পত্রিকাকে বলেন, ‘নেপালে শিকার সিনেমার বেশির ভাগ অংশের শুটিং শেষ হয়েছে। তিনটি দৃশ্য আর একটি গানের দৃশ্য বাকি। আগামী অক্টোবরে এসব দৃশ্যের শুটিং করার পরিকল্পনা ছিল। কিন্তু নায়ক কারাগারে থাকায় এখনো চূড়ান্ত শিডিউল করা যাচ্ছে না। জানতে পেরেছি, উনি আইনিভাবে বিষয়টি মোকাবিলা করছেন। প্রযোজনা প্রতিষ্ঠান আশা করছে, শিগগির তিনি ছাড়া পাবেন। যদি এমনটা না হয়, তাহলে অপেক্ষা করা ছাড়া কোনো উপায় নেই।’

জানা গেছে, অভিনয়ের পাশাপাশি শিকার সিনেমার প্রযোজনার সঙ্গেও যুক্ত পলাশ। এ নিয়ে কোনো কথা না বললেও নির্মাতা জানান, বেশির ভাগ শিল্পীর পারিশ্রমিক পরিশোধ করা হয়েছে। তবে নির্মাতা এবং টেকনিশিয়ানদের পারিশ্রমিক বকেয়া রয়েছে; যা সিনেমা শেষ করার পর পরিশোধ করার কথা। সিনেমাটি নির্মিত হচ্ছে প্রযোজনা প্রতিষ্ঠান রেজা ফিল্মসের ব্যানারে।

সীমান্তবর্তী এলাকার গল্প নিয়ে থ্রিলার ঘরানার শিকার সিনেমার চিত্রনাট্য লিখেছেন আবদুল্লাহ জহির বাবু। পলাশ, অপু বিশ্বাস ছাড়াও এতে অভিনয় করছেন মাহমুদুল ইসলাম মিঠু, সুমন আনোয়ার, পশ্চিমবঙ্গের খরাজ মুখোপাধ্যায়, রজতাভ দত্ত, শ্যাম ভট্টাচার্যসহ অনেকে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ