1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বুধবার, ১০ জুন ২০২৬, ০১:৪২ পূর্বাহ্ন
শিরোনামঃ
ভারতের অভ্যন্তরীণ রাজনৈতিক কারণে পুশইন হচ্ছে: প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ ইরানের দক্ষিণাঞ্চলে ৫ মাত্রার একটি ভূমিকম্প আঘাত ঢাকার যেসব এলাকায় টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না আজ ফিলিপাইনে ভূমিকম্পে নিহত বেড়ে ৩৫, বাস্তুচ্যুত প্রায় ১০ হাজার পরিবার হরমুজ প্রণালি পুনরায় খুলতে যাচ্ছে ইরান-ওমান, নতুন টোল বসানোর পরিকল্পনা দুই সপ্তাহের মধ্যেই ইরানের বিরুদ্ধে ‘পূর্ণ বিজয়’, দাবি ট্রাম্পের নেইমারকে নিয়ে সুখবর দিলো ব্রাজিল রাজধানীতে ছুরিকাঘাতে স্বেচ্ছাসেবক দল নেতা নিহত বিশ্ববাজারে নতুন রূপে ফিরেছে হুয়াওয়ে

স্যামসাং গ্যালাক্সিতে ‘গ্র্যান্ড’ স্মার্টফোন

Reporter Name
  • Update Time : বুধবার, ১৯ ডিসেম্বর, ২০১২
  • ২০১ Time View

স্যামসাং সংযোজনে এল নতুন গ্যালাক্সি। নাম গ্র্যান্ড। মূল পর্দা ৫ ইঞ্চি। মোবাইল অপারেটিং সিস্টেম হিসেবে আছে ৪.১.২ জেলিবিন। সঙ্গে আছে ডব্লিউভিজিএ ডিসপ্লে। সংবাদমাধ্যম সূত্র এ তথ্য দিয়েছে।

এ স্মার্টফোনের বিশেষ ফিচারের মধ্যে আছে শক্তিশালী ডুয়্যাল কোর ১.২ গিগাহার্টজ প্রসেসর, ১ জিবি র‌্যাম, ৮ মেগাপিক্সেল রিয়ার ক্যামেরা, ১০৮০ পিক্সেল ভিডিও রেকর্ডিং এবং ২ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা।

নতুন গ্যালাক্সি গ্র্যান্ড মডেলের বিশেষ বৈশিষ্ট্যের মধ্যে আছে ৮ জিবি মাইক্রোএসডি ইন্টারনাল মেমোরি, ওয়াইফাই, জিপিএস ফাংশন এবং ইউজুয়্যাল পার্কস।

এতে দ্রুতগতির এইচএসপিএ+ নেটওয়ার্কস সুবিধা ছাড়াও সিঙ্গেল এবং ডুয়্যাল সিমের সেবা উপভোগ করা সম্ভব। এতে শক্তিশালী নেটওয়ার্কের অধীনে দুটি সিম ব্যবহার করা সম্ভব।

এ ছাড়াও ব্লিটইন ফিচারের মধ্যে আছে ডাইরেক্ট কল, পপআপ ভিডিও, স্মার্ট অ্যালার্ট এবং এস-ভয়েস। এদিকে অ্যাপল সিরি ভয়েসের সাদৃশ্যে আছে অ্যাক্টিভেটেড অ্যাসিসটেন্স।

তবে গ্যালাক্সি গ্র্যান্ডের দাম এবং বাণিজ্যিক বিপণনের দিনক্ষণ প্রসঙ্গে কোনো তথ্য দেয়নি স্যামসাং। কিন্তু ২০১৩ সালে জানুয়ানিতে অনুষ্ঠেয় সিইএস কনজ্যুমার প্রদর্শনীতে এ স্মার্টফোন দর্শনার্থীদের সামনে প্রথমবার উপস্থিত করা হতে পারে। সূত্রগুলো এমন তথ্যই দিয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ