1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০৯:৫৩ অপরাহ্ন
শিরোনামঃ
প্রধানমন্ত্রীর সঙ্গে যুক্তরাজ্যের হাইকমিশনারের সাক্ষাৎ প্রধানমন্ত্রীর সঙ্গে ব্রিটিশ হাই কমিশনারের সাক্ষাৎ, সহায়তার নতুন ক্ষেত্র উন্মোচনের আশা ২২ ব্যাংকের পুঞ্জীভূত লোকসান আড়াই লাখ কোটি টাকা চলতি বছর ২০ জেলায় মেডিকেল অক্সিজেন নেটওয়ার্ক হবে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী সিলেট মুক্ত দিবস উদযাপনের প্রস্তুতি সভা, মুক্তিযুদ্ধের ইতিহাসকে ছড়িয়ে দেওয়ার আহ্বান রোনালদোকে ‘টুপি খোলা অভিবাদন’ জিদানের সোনারগাঁয়ে ঢাকা বাইপাস সড়কে ফাটল, দুর্ঘটনার ঝুঁকি হাসিনাকে ফেরাতে ভারতের রাজনৈতিক সদিচ্ছা চায় বাংলাদেশ: শামা ওবায়েদ সাবেক আইনমন্ত্রীর এপিএস রাশেদুলের ৭ ব্যাংক হিসাব অবরুদ্ধ কুমিল্লায় অভিযান: শিশু উন্নয়ন কেন্দ্রে ঠাঁই ২৭ কিশোরের

বিশ্ববাজারে বাড়ল তেলের দাম

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১৮ আগস্ট, ২০২৬
  • ৬৩ Time View

মধ্যপ্রাচ্যে যুদ্ধবিরতির ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা এবং জ্বালানি সরবরাহে সম্ভাব্য ঝুঁকির প্রভাব পড়েছে বিশ্ব তেলবাজারে। এর মধ্যে মঙ্গলবার (১৮ আগস্ট) আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম বেড়েছে।

এদিন ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেলপ্রতি ২৭ সেন্ট বা ০.৩ শতাংশ বেড়ে ৯১ দশমিক ১৪ ডলারে উঠেছে। আগের সেশনেও জুলাইয়ের শেষ দিকের পর সর্বোচ্চ পর্যায়ে ছিল এই জ্বালানি তেলের দাম।

অন্যদিকে যুক্তরাষ্ট্রের বেঞ্চমার্ক ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) ক্রুডের দাম ৪২ সেন্ট বেড়ে ব্যারেলপ্রতি ৮৫ দশমিক ০৪ ডলারে দাঁড়ায়। দিনের শুরুতে দাম আরও বেশি, ১ শতাংশের বেশি বেড়ে ৮৫ দশমিক ৩৭ ডলারে উঠেছিল।

ইরানকে ঘিরে যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান উত্তেজনার মধ্যেই বাজারে এই ঊর্ধ্বমুখী প্রবণতা দেখা দিয়েছে। যুদ্ধ বন্ধে কোনো সমঝোতা না হওয়া এবং তেহরানের আরও কঠোর অবস্থানের ঘোষণায় পরিস্থিতি অনিশ্চিত হয়ে উঠেছে।

এর সঙ্গে যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানো নিয়ে যুক্তরাষ্ট্রের অনাগ্রহও বাজারের উদ্বেগ বাড়িয়েছে। সংঘাত দীর্ঘায়িত হলে মধ্যপ্রাচ্য থেকে বৈশ্বিক জ্বালানি সরবরাহ ব্যাহত হওয়ার আশঙ্কা তৈরি হতে পারে। সেই সম্ভাবনাই বিনিয়োগকারীদের মধ্যে তেলের ভবিষ্যৎ সরবরাহ নিয়ে উদ্বেগ বাড়াচ্ছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ