1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০৯:৫৩ অপরাহ্ন
শিরোনামঃ
প্রধানমন্ত্রীর সঙ্গে যুক্তরাজ্যের হাইকমিশনারের সাক্ষাৎ প্রধানমন্ত্রীর সঙ্গে ব্রিটিশ হাই কমিশনারের সাক্ষাৎ, সহায়তার নতুন ক্ষেত্র উন্মোচনের আশা ২২ ব্যাংকের পুঞ্জীভূত লোকসান আড়াই লাখ কোটি টাকা চলতি বছর ২০ জেলায় মেডিকেল অক্সিজেন নেটওয়ার্ক হবে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী সিলেট মুক্ত দিবস উদযাপনের প্রস্তুতি সভা, মুক্তিযুদ্ধের ইতিহাসকে ছড়িয়ে দেওয়ার আহ্বান রোনালদোকে ‘টুপি খোলা অভিবাদন’ জিদানের সোনারগাঁয়ে ঢাকা বাইপাস সড়কে ফাটল, দুর্ঘটনার ঝুঁকি হাসিনাকে ফেরাতে ভারতের রাজনৈতিক সদিচ্ছা চায় বাংলাদেশ: শামা ওবায়েদ সাবেক আইনমন্ত্রীর এপিএস রাশেদুলের ৭ ব্যাংক হিসাব অবরুদ্ধ কুমিল্লায় অভিযান: শিশু উন্নয়ন কেন্দ্রে ঠাঁই ২৭ কিশোরের

পাকিস্তানের জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটরকে গুলি করে হত্যা

Reporter Name
  • Update Time : সোমবার, ১৭ আগস্ট, ২০২৬
  • ৭৪ Time View

পাকিস্তানের জনপ্রিয় এক টিকটক কনটেন্ট ক্রিয়েটরকে গুলি করে হত্যা করা হয়েছে। নিহতের পরিবারের পক্ষ থেকে পুলিশে দায়ের করা অভিযোগ অনুযায়ী, ভাইবোনদের সঙ্গে একটি গাড়িতে থাকা অবস্থায় দুই অজ্ঞাতপরিচয় ব্যক্তি তাকে লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি চালায়। খবর গালফ নিউজের।

নিহতের বাবার দেয়া তথ্য অনুযায়ী, তার ১৩ লক্ষাধিক ফলোয়ার ছিল।

স্থানীয় সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী নিহত ওই নারী কনটেন্ট ক্রিয়েটরের নাম শামসো বিবি। সামাজিক যোগাযোগমাধ্যমে ‘আয়েশা গিলামানা’ নামেও পরিচিত ছিলেন তিনি। তার বাবা ফজল সাহেবজাদার দায়ের করা অভিযোগের ভিত্তিতে পুলিশ একটি হত্যা মামলা দায়ের করেছে।

ডেইলি পাকিস্তান ও স্থানীয় অন্যান্য সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, গত ১৪ আগস্ট এই গুলির ঘটনাটি ঘটে। বিবির বাবা পুলিশকে জানান, ঘটনার দিন কাশিফ নামের এক ব্যক্তির কাছ থেকে তার মেয়ে একটি ফোন কল পান। ফোনে তাকে বাড়ির বাইরে আসতে বলা হয়েছিল।

ফোন পাওয়ার পর বিবি তার ১৫ বছর বয়সী বোন আসিমা এবং ভাই নেয়ামতুল্লাহকে নিয়ে বের হন। তারা গাড়িতে করে যাওয়ার সময় একটি পেট্রোল পাম্পের কাছে মোটরবাইকে থাকা দুই অজ্ঞাতপরিচয় ব্যক্তি গাড়ি লক্ষ্য করে গুলি ছুড়তে শুরু করে।

অভিযোগপত্রে উল্লেখ করা হয়েছে, একটি গুলি বিবির ঘাড়ে বিদ্ধ হলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এ সময় নিয়ন্ত্রণ হারিয়ে তাদের গাড়িটি অন্য একটি গাড়িকে ধাক্কা দিলে তার বোন আসিমা গুরুতর আহত হন।

প্রতিবেদন অনুযায়ী বিবির বাবা পুলিশকে আরও জানিয়েছেন, কাউসার এবং জাভেদ নামের দুই ব্যক্তির সঙ্গে তার মেয়ের আর্থিক লেনদেন ছিল। তার অভিযোগ, অর্থ ফেরতের দাবি নিয়ে বিবিকে হুমকি দেয়া হয়েছিল। এ নিয়ে পূর্বে ইসলামাবাদে ওই দুই ব্যক্তির বিরুদ্ধে একটি লিখিত অভিযোগও দায়ের করেছিলেন তিনি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ