1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০৯:৫৪ অপরাহ্ন
শিরোনামঃ
প্রধানমন্ত্রীর সঙ্গে যুক্তরাজ্যের হাইকমিশনারের সাক্ষাৎ প্রধানমন্ত্রীর সঙ্গে ব্রিটিশ হাই কমিশনারের সাক্ষাৎ, সহায়তার নতুন ক্ষেত্র উন্মোচনের আশা ২২ ব্যাংকের পুঞ্জীভূত লোকসান আড়াই লাখ কোটি টাকা চলতি বছর ২০ জেলায় মেডিকেল অক্সিজেন নেটওয়ার্ক হবে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী সিলেট মুক্ত দিবস উদযাপনের প্রস্তুতি সভা, মুক্তিযুদ্ধের ইতিহাসকে ছড়িয়ে দেওয়ার আহ্বান রোনালদোকে ‘টুপি খোলা অভিবাদন’ জিদানের সোনারগাঁয়ে ঢাকা বাইপাস সড়কে ফাটল, দুর্ঘটনার ঝুঁকি হাসিনাকে ফেরাতে ভারতের রাজনৈতিক সদিচ্ছা চায় বাংলাদেশ: শামা ওবায়েদ সাবেক আইনমন্ত্রীর এপিএস রাশেদুলের ৭ ব্যাংক হিসাব অবরুদ্ধ কুমিল্লায় অভিযান: শিশু উন্নয়ন কেন্দ্রে ঠাঁই ২৭ কিশোরের

ইয়েমেনের মোচা বন্দরে হুতিদের ক্ষেপণাস্ত্র হামলা, নিহত ৪

Reporter Name
  • Update Time : শনিবার, ১৫ আগস্ট, ২০২৬
  • ৫৯ Time View

ইয়েমেনের লোহিত সাগরের কৌশলগত বন্দর শহর মোচায় ছয়টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান-সমর্থিত হুতি বিদ্রোহীরা।

ইয়েমেন সরকারের তথ্যমতে, এই হামলায় চারজন বেসামরিক নাগরিক নিহত ও একাধিক ব্যক্তি আহত হয়েছেন।

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের তৈরি আঞ্চলিক উত্তেজনার আবহেই ইয়েমেনে এই হামলা নতুন করে রক্তক্ষয়ী সংঘাতের চরম আশঙ্কা তৈরি করেছে।

ইয়েমেনি সশস্ত্র বাহিনী জানিয়েছে, হুতিরা মোচা বন্দরের একাধিক অর্থনৈতিক ও সামুদ্রিক স্থাপনার পাশাপাশি বেসামরিক এলাকা লক্ষ্য করে হামলা চালিয়েছে। এতে এক বন্দর নিরাপত্তাকর্মীসহ মোট চারজন সাধারণ মানুষ প্রাণ হারান। হামলায় কয়েকটি মাছ ধরার নৌকা আগুনে সম্পূর্ণ পুড়ে গেছে, অন্তত আটজন আহত হয়েছেন এবং এখনো দুইজন নাবিক নিখোঁজ রয়েছেন।

হামলার দায় স্বীকার করে হুতি বাহিনী দাবি করেছে, তারা বন্দর এলাকায় থাকা সৌদি-সমর্থিত বাহিনীর সামরিক সমাবেশ ও যুদ্ধজাহাজ লক্ষ্য করে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুঁড়েছে।

পাশাপাশি, সৌদি আরবের নাজরান শহরে থাকা ‘সৌদি আরামকো’ তেল স্থাপনায় ড্রোনের সাহায্যে হামলা চালানোর দাবিও করেছে গোষ্ঠীটি। ইয়েমেনের সা’দা প্রদেশের আকাশসীমায় সৌদি যুদ্ধবিমান প্রবেশের প্রতিবাদেই এই হামলা চালানো হয়েছে বলে তারা জানায়। তবে এই ড্রোন হামলার বিষয়ে সৌদি সরকার বা আরামকো কর্তৃপক্ষের কাছ থেকে এখনো কোনো মন্তব্য পাওয়া যায়নি।

২০১৪ সালে হুতিরা ইয়েমেনের রাজধানী সানা দখল করার পর থেকেই দেশটিতে গৃহযুদ্ধ শুরু হয়। পরবর্তীতে ২০২২ সালে জাতিসংঘের মধ্যস্থতায় একটি যুদ্ধবিরতি চুক্তির মাধ্যমে বড় আকারের যুদ্ধ থমকে থাকলেও কোনো স্থায়ী সমাধান হয়নি। সম্প্রতি লোহিত সাগর ও মোচা বন্দরে এই নতুন রক্তক্ষয় ইয়েমেনের শান্তি প্রক্রিয়াকে ফের গভীর অনিশ্চয়তার মুখে ঠেলে দিল। সূত্র: রয়টার্স

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ