1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০২:২৪ অপরাহ্ন
শিরোনামঃ
ইসলামী ব্যাংকের প্রশাসকের পদত্যাগ দাবি সচেতন গ্রাহক ফোরামের রংপুর পাসপোর্ট অফিসের উপ-পরিচালক জাকির সাময়িক বরখাস্ত যে কারণে অভিষেকের সিনেমা দেখেন না মেয়ে সাইনা ‘বাবর কি ছোলা বেচতে ইংল্যান্ডে গিয়েছিল’, প্রশ্ন ওয়াসিমের দক্ষিণ কোরিয়াকে হারিয়ে কাবাডিতে বাংলাদেশের শুভসূচনা বাংলাদেশিদের জন্য সব ধরনের ভারতীয় ভিসা নিয়ে বড় সুখবর রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীকে মারধর ও হামলার ঘটনায় রেলের ৪ সদস্যের তদন্ত কমিটি গঠন রাজশাহী স্টেশনে রাতভর উত্তেজনার পর ট্রেন চলাচল স্বাভাবিক রাজশাহী রেলস্টেশনে শিক্ষার্থীকে মারধরে আনসারের সম্পৃক্ততা নেই: বিজ্ঞপ্তি যুক্তরাষ্ট্রের হামলার জবাবে নতুন অস্ত্র ব্যবহার করবে ইরান: আইআরজিসি

সৌদির ইউরেনিয়াম কর্মসূচিতে মার্কিন সবুজ সংকেত, পারমাণবিক চুক্তিতে সইয়ের অনুমোদন ট্রাম্পের

Reporter Name
  • Update Time : বুধবার, ২২ জুলাই, ২০২৬
  • ৬৪ Time View

সৌদি আরবের বেসামরিক পারমাণবিক কর্মসূচি বাস্তবায়নে একটি গুরুত্বপূর্ণ চুক্তিতে আনুষ্ঠানিক অনুমোদন দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। প্রায় ৩০ বছর মেয়াদি এই চুক্তির আওতায় সৌদি আরবের পারমাণবিক অবকাঠামো উন্নয়নে মার্কিন প্রতিষ্ঠানগুলোকে অগ্রাধিকার দেওয়ার পরিকল্পনা রয়েছে। খবর আনাদোলু এজেন্সির।

মঙ্গলবার প্রকাশিত দ্য ওয়াল স্ট্রিট জার্নাল–এর এক প্রতিবেদনে যুক্তরাষ্ট্রের কর্মকর্তাদের বরাত দিয়ে বলা হয়, কয়েক বিলিয়ন ডলার মূল্যের সম্ভাব্য এই চুক্তির অন্যতম লক্ষ্য হলো সৌদি আরবের পারমাণবিক খাতে মার্কিন কোম্পানিগুলোর কেন্দ্রীয় ভূমিকা নিশ্চিত করা এবং এ ক্ষেত্রে অন্যান্য বিদেশি প্রতিযোগীদের বাইরে রাখা।

প্রতিবেদন অনুযায়ী, যুক্তরাষ্ট্র ও সৌদি আরবের যৌথ মূল্যায়নে প্রয়োজনীয়তা প্রমাণিত হলে সৌদি ভূখণ্ডে একটি ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কেন্দ্র নির্মাণ করবে মার্কিন প্রতিষ্ঠানগুলো।

চুক্তির আরেকটি গুরুত্বপূর্ণ দিক হলো, সৌদি আরবের পারমাণবিক কর্মসূচি পর্যবেক্ষণে যুক্তরাষ্ট্রের সরাসরি ভূমিকা থাকবে। ট্রাম্প প্রশাসনের কর্মকর্তাদের দাবি, এর মাধ্যমে কর্মসূচিটি যেন পারমাণবিক অস্ত্র তৈরির উদ্দেশ্যে ব্যবহার না হয়, তা নিশ্চিত করা সহজ হবে।

তবে চুক্তিটি আগামী কয়েক দিনের মধ্যে পর্যালোচনার জন্য মার্কিন কংগ্রেসে পাঠানো হলে তা নিয়ে বিতর্কের সৃষ্টি হতে পারে বলে ধারণা করা হচ্ছে। মধ্যপ্রাচ্যের বর্তমান অস্থিতিশীল নিরাপত্তা পরিস্থিতিতে সৌদি আরবের পারমাণবিক সক্ষমতা সম্প্রসারণ নিয়ে ইতোমধ্যে অনেক মার্কিন আইনপ্রণেতা উদ্বেগ প্রকাশ করেছেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ