1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
সোমবার, ২০ জুলাই ২০২৬, ০৮:৫৪ অপরাহ্ন

আজ শুরু হচ্ছে বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের যৌথ সামরিক মহড়া

Reporter Name
  • Update Time : রবিবার, ১৯ জুলাই, ২০২৬
  • ১৫ Time View

যুক্তরাষ্ট্রের সেনাবাহিনী এবং বাংলাদেশ সশস্ত্র বাহিনীর বার্ষিক যৌথ সামরিক মহড়া ‘টাইগার লাইটনিং ২০২৬’ আজ রোববার (১৯ জুলাই) শুরু হচ্ছে। দ্বিপক্ষীয় এই মহড়ায় বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের ১৬০ জনের বেশি সামরিক সদস্য অংশ নিচ্ছেন।

ঢাকায় মার্কিন দূতাবাস জানিয়েছে, মহড়ার মাধ্যমে দুই দেশের সামরিক বাহিনীর পারস্পরিক সহযোগিতা আরও জোরদার হবে এবং বাস্তব পরিস্থিতিতে যৌথভাবে কার্যক্রম পরিচালনার সক্ষমতা বৃদ্ধি পাবে।

মহড়ায় জঙ্গলাঞ্চলে অভিযান, সন্ত্রাসবিরোধী কার্যক্রম এবং কৌশলগত যুদ্ধক্ষেত্রে আহতদের চিকিৎসা (ট্যাকটিক্যাল কমব্যাট ক্যাজুয়ালটি কেয়ার) বিষয়ক প্রশিক্ষণ অন্তর্ভুক্ত রয়েছে। এসব প্রশিক্ষণের মাধ্যমে উভয় দেশের বাহিনীর সক্ষমতা ও আন্তঃকার্যক্ষমতা আরও বাড়বে। পাশাপাশি একে অপরের অভিজ্ঞতা ও দক্ষতা সম্পর্কে গভীরভাবে জানার সুযোগ তৈরি হবে।

মার্কিন দূতাবাস জানায়, ‘টাইগার লাইটনিং ২০২৬’ ইউএস আর্মি প্যাসিফিকের থিয়েটার আর্মি ক্যাম্পেইন প্ল্যান এবং নিরাপত্তা সহযোগিতা কর্মসূচির অংশ।

এই যৌথ মহড়ার মূল লক্ষ্য হলো পেশাগত সম্পর্ক আরও শক্তিশালী করা, সামরিক কার্যক্রমের দক্ষতা বৃদ্ধি, প্রস্তুতি উন্নত করা এবং যুক্তরাষ্ট্রের সেনাবাহিনী ও বাংলাদেশ সেনাবাহিনীর মধ্যে সমন্বয় ও আন্তঃকার্যক্ষমতা আরও জোরদার করা।

উল্লেখ্য, ২০১৭ সালে শুরু হওয়া বার্ষিক এই যৌথ মহড়া কোভিড-১৯ মহামারির সময় কিছুদিন স্থগিত ছিল। তবে গত পাঁচ বছর ধরে এটি নিয়মিত অনুষ্ঠিত হচ্ছে। শ্রেণিকক্ষভিত্তিক আলোচনা ও মাঠপর্যায়ের প্রশিক্ষণের সমন্বয়ে পরিচালিত এই মহড়ার সমাপনী হবে একটি পূর্ণাঙ্গ ফিল্ড ট্রেনিং এক্সারসাইজের মাধ্যমে। আয়োজকদের আশা, এ উদ্যোগ দুই দেশের সামরিক বাহিনীর প্রস্তুতি, সমন্বয় ও পেশাদারিত্বকে আরও শক্তিশালী করবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ