1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ০৭:৫৭ অপরাহ্ন

যুক্তরাষ্ট্রের হামলায় ইরানের সাত সেনাসহ ৩৭ জন নিহত

Reporter Name
  • Update Time : বুধবার, ১৫ জুলাই, ২০২৬
  • ২৬ Time View

টানা পঞ্চম দিনের মতো ইরানে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। এই হামলায় ইরানের ৭ সেনাসহ অন্তত ৩৭ জন নিহত হয়েছেন। এছাড়া দক্ষিণ ইরানে বিগত কয়েক দিনের হামলায় ৩০ জনের বেশি সাধারণ মানুষ প্রাণ হারিয়েছেন। এসব হামলায় আহত হয়েছেন অন্তত ২৬০ জন।

ইরানের সেনাবাহিনী জানিয়েছে, বমপুর এলাকার একটি সামরিক ঘাঁটিতে ১৩টি মার্কিন ক্ষেপণাস্ত্র আঘাত হানে। এতে ৩৮৮তম ব্রিগেডের ৭ সেনা নিহত ও বেশ কয়েকজন আহত হন। মূলত সেনাঘাঁটির অতিথিশালা, প্রহরীদের চৌকি এবং থাকার জায়গা লক্ষ্য করে এই হামলা চালানো হয়।

ইরানের সেনাবাহিনীর দাবি, যুক্তরাষ্ট্রের লক্ষ্য ছিল সবচেয়ে বেশি ক্ষয়ক্ষতি করা। তবে ইরানের প্রতিরক্ষাব্যবস্থার কারণে ক্ষতি কিছুটা কম হয়েছে। এই হামলাকে ‘কাপুরুষোচিত’ উল্লেখ করে ইরানের সেনাবাহিনী বলেছে, সঠিক সময়ে এই অপরাধের কড়া জবাব দেওয়া হবে।

এদিকে, ইরান সরকারের মুখপাত্র ফাতেমা মোহাজেরানি জানিয়েছেন, গত কয়েক দিনে দক্ষিণ ইরানে ৩০ জনের বেশি সাধারণ মানুষ নিহত হয়েছেন। তিনি নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে বলেন, সরকার সর্বশক্তি দিয়ে জনগণের পাশে আছে। দক্ষিণ ইরান হলো এই দেশের হৃদস্পন্দন।

অন্যদিকে, ইরানের স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র হোসেইন কেরমানপুর জানিয়েছেন, সর্বশেষ হামলায় ২৬০ জনের বেশি মানুষ আহত হয়েছেন। এদের মধ্যে অন্তত তিনজনের বয়স ১৮ বছরের কম। আহতদের মধ্যে ২২২ জনকে চিকিৎসা দিয়ে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়েছে।

টানা পাঁচ দিন ধরে ইরানের বিভিন্ন লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্রের বাহিনী। একই সঙ্গে তারা ইরানের বন্দরগুলোতে নতুন করে নৌ-অবরোধও আরোপ করেছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ