1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
সব উপজেলা ও ইউনিয়ন ভূমি অফিসে বায়োমেট্রিক হাজিরা চালুর নির্দেশ বিদেশ থেকে ফেরার পথে আওয়ামী লীগ নেতা গ্রেফতার ১৪ মাস পর রিজার্ভ থেকে ডলার বিক্রি কেন্দ্রীয় ব্যাংকের আর্জেন্টিনার জার্সিতে বিদায়ী ম্যাচ খেলবেন মেসি প্রধানমন্ত্রীর উদ্যোগে চাকরি পেলেন আজন্ম দৃষ্টিহীন রাবি শিক্ষার্থী রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাবের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন দেখে নিন ঘরের মাঠের সাফে বাংলাদেশের খেলা কবে-কখন ফোর্বসের বিশ্বসেরা ৫০০ ব্যাংকের তালিকায় ব্র্যাক ব্যাংক নোয়াখালী জেলা যুবলীগের সভাপতি ইমন গ্রেপ্তার বাঁধনের বাসায় পররাষ্ট্র প্রতিমন্ত্রী, রাষ্ট্রের পাশে থাকার আশ্বাস | Boishakhi Online

cশাকিরার কনসার্ট মঞ্চ স্থাপনের সময় দুর্ঘটনায় টেকনিশিয়ানের মৃত্যু

Reporter Name
  • Update Time : সোমবার, ২৭ এপ্রিল, ২০২৬
  • ২০৩ Time View

ব্রাজিলের রিও ডি জেনেইরো শহরে পপ সুপারস্টার শাকিরার আসন্ন কনসার্টের মঞ্চ স্থাপনের কাজ চলাকালে রোববার এক টেকনিশিয়ান নিহত হয়েছে বলে জানা গেছে।

কর্তৃপক্ষ ও আয়োজকরা এ তথ্য জানিয়েছেন।

ব্রাজিলের কোপাকাবানা সৈকতের বালুচরে একটি মঞ্চ তৈরির জন্য কর্মীরা সপ্তাহ ধরে কাজ করছে।

এখানে আগামী ২ মে কলম্বিয়ান গায়িকা শাকিরার একটি বিনামূল্যের কনসার্ট অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। আশা করা হচ্ছে, সারা বিশ্ব থেকে এখানে প্রচুর লোকের সমাগম হবে।

খবর বার্তা সংস্থা এএফপি’র।

ফায়ার সার্ভিসের তথ্য অনুযায়ী, কাজের সময় এক লিফটিং সিস্টেমে আটকে পড়ে ওই কর্মীর দুই পায়ে গুরুতর আঘাত লাগে। সহকর্মীরা তাকে উদ্ধার করে হাসপাতালে নিলেও পরে তিনি মারা যান।

রাষ্ট্রীয় ফায়ার সার্ভিস (সিবিএমইআরজে) এক বিবৃতিতে জানায়, হাসপাতালে নেওয়ার পর টেকনিশিয়ানের মৃত্যু হয়।

কনসার্ট আয়োজক বোনাস ট্র্যাক এক বিবৃতিতে জানিয়েছে, ‘দুর্ভাগ্যজনকভাবে ওই টেকনিশিয়ান হাসপাতালে মারা গেছেন।’

ঘটনার সময় সমুদ্র সৈকতে উপস্থিত ৫১ বছর বয়সী অ্যান্টোনিও মার্কোস ফেরেইরা দোস সান্তোস এএফপিকে বলেন, ‘হঠাৎ আমরা দেখি লোকজন দৌড়াচ্ছে। যখন আমরা তাকালাম, তখন দেখি পুরো কাঠামোটি বা মঞ্চটি মাটিতে পড়ে গেছে।’

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ