1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০৯:১৪ পূর্বাহ্ন

দিল্লিতে প্রশ্রাবে আপত্তি করায় তরুণীকে গুলি করে হত্যা

Reporter Name
  • Update Time : রবিবার, ২৫ নভেম্বর, ২০১২
  • ১২২ Time View

ভারতের রাজধানী নয়াদিল্লিতে বাড়ির গেটের কাছে প্রশ্রাবে আপত্তি করায় এক তরুণীকে গুলি করে হত্যা করা হয়। গুলিতে নিহত তরুণী ও ঘাতক একই ভবনের বাসিন্দা। বিবিসির খবরে একথা বলা হয়।

লোকটি তরুণীর মাকেও গুলি করে। দিল্লির নিজামউদ্দিন রোডে বৃহস্পতিবার এ ঘটনা ঘটে। মা ও মেয়ের ওপর গুলি চালিয়ে লোকটি পালিয়ে যায়। পুলিশ লোকটিকে খুঁজছে। ১৭ বছরের বিনু ও তার মা সদামনির সঙ্গে প্রশ্রাব করা নিয়ে লোকটির কথা কাটাকাটি হয়। কথা কাটাকাটির পর লোকটি হুমকি দিয়ে নিজের এপার্টমেন্টে ফিরে যায়। একটি পিস্তল নিয়ে ফিরে এসে লোকটি তাদের গুলি করে। গুলিতে বিনু নিহত হয় এবং তার মা গুরুতর আহত হয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ