1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৪৪ অপরাহ্ন
শিরোনামঃ
শ্রীলঙ্কায় রপ্তানি হবে আলু ও পেঁয়াজ শুক্রবার ভারতজুড়ে ব্যাংক ধর্মঘট চীনের সঙ্গে বাণিজ্য বাড়াতে বিসিসিসিআইর ৬ প্রস্তাব এই সংসদে ভিন্নমতের কোনো বক্তব্য দেওয়া যায় বলে মনে হয় না: রুমিন ফারহানা দল থেকে ছাঁটাইয়ের পর তদন্তের মুখোমুখি পাকিস্তানের দুই ক্রিকেট তারকা কোস্ট গার্ডের নতুন ডিজির দায়িত্ব নিলেন রিয়ার অ্যাডমিরাল মঈনুল হাসান সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী / পিলখানার ঘটনায় চাকরিচ্যুত বিডিআর সদস্যদের পুনর্বহালের সুযোগ নেই পশ্চিম তীরে ইসরায়েলের বসতি স্থাপনের পরিকল্পনায় বাংলাদেশের নিন্দা রাজশাহীতে পৌঁছেছে চট্টগ্রামে দুর্ঘটনায় নিহত সেনাসদস্য রিফাতের মরদেহ, শায়িত হবেন মায়ের পাশে দেবরের অভিযোগ তার ভাবি ডাইনি, টিজারেই চমক

অন্তর্বর্তী সরকার জনআকাঙ্ক্ষা পূরণে ব্যর্থতার পরিচয় দিচ্ছে: মঞ্জু

Reporter Name
  • Update Time : শুক্রবার, ৩ জানুয়ারি, ২০২৫
  • ১০১ Time View

অন্তর্বর্তী সরকার জনআকাঙ্ক্ষা পূরণে ব্যর্থতার পরিচয় দিচ্ছে বলে মন্তব্য করেছেন আমার বাংলাদেশ (এবি) পার্টির সদস্যসচিব মজিবুর রহমান মঞ্জু।

শুক্রবার (৩ জানুয়ারি) বিকেলে এবি পার্টি লক্ষ্মীপুর জেলা আয়োজিত গণসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

মজিবুর রহমান মঞ্জু বলেন, রাষ্ট্র সংস্কারের কাজ চলমান রেখে দেশে মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে হবে।নিত্যপণ্যের দাম মানুষের ক্রয়ক্ষমতার মধ্যে আনতে হবে।
সংস্কারের কথা বলে সময়ক্ষেপণ করা যাবে না।

তিনি আরও বলেন, ছাত্র-জনতার রক্তের বিনিময়ে যারা ক্ষমতায় আছেন এবং যারা ক্ষমতায় যাওয়ার স্বপ্ন দেখছেন সবাইকে ১৬ বছরের খুন দুর্নীতির বিচারে সোচ্চার হতে হবে।

এবি পার্টির যুগ্ম সদস্যসচিব ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ বলেন, সংস্কার ও নির্বাচন নিয়ে অযথা বিতর্ক তোলা হচ্ছে, সরকার আন্তরিক হলে মৌলিক সংস্কারগুলো করে এক বছরের মধ্যে নির্বাচন দেওয়া সম্ভব।

তিনি বলেন, সরকার থেকে বরাদ্দ ও উন্নয়ন সম্পর্কে জানতে হবে এবং সরকারের কর্তাব্যক্তিদের জবাবদিহিতার আওতায় আনতে হবে।
একই সাথে রাজনৈতিক দলের কাছেও জানতে চাইতে হবে সাধারণ মানুষের জন্য তারা কি করবে। শুধু ক্ষমতা পরিবর্তন নয়, এবি পার্টির রাজনীতির হল মানুষের অধিকার প্রতিষ্ঠা করা।

লক্ষ্মীপুর শহরের আলীয়া মাদ্রাসা মাঠে জেলার ভারপ্রাপ্ত আহ্বায়ক ফখরুল ইসলামের সভাপতিত্বে ও সদস্যসচিব চৌধুরী মশিউল আজম সাকিবের সঞ্চালনায় গণসমাবেশে অতিথি হিসেবে আরও বক্তব্য রাখেন যুব পার্টির কেন্দ্রীয় আহ্বায়ক শাহাদাতুল্লাহ টুটুল, লক্ষ্মীপুর আলীয়া মাদ্রাসায় সাবেক অধ্যক্ষ একে এম আবদুল্লাহ, সহকারী সদস্যসচিব সিদ্দিকুর রহমান, আনোয়ার ফারুক, যুক্তরাষ্ট্র কমিটির অন্যতম নেতা অ্যাডভোকেট মুজাহিদুল ইসলাম, কেন্দ্রীয় শিল্প ও বাণিজ্য সম্পাদক আশরাফ মাহমুদ রুমেল, ঢাকা মহানগর নেতা কেফায়েত হোসেন তানভীরসহ স্থানীয় নেতৃবৃন্দ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ