1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৮:২৭ অপরাহ্ন
শিরোনামঃ
শ্রীলঙ্কায় রপ্তানি হবে আলু ও পেঁয়াজ শুক্রবার ভারতজুড়ে ব্যাংক ধর্মঘট চীনের সঙ্গে বাণিজ্য বাড়াতে বিসিসিসিআইর ৬ প্রস্তাব এই সংসদে ভিন্নমতের কোনো বক্তব্য দেওয়া যায় বলে মনে হয় না: রুমিন ফারহানা দল থেকে ছাঁটাইয়ের পর তদন্তের মুখোমুখি পাকিস্তানের দুই ক্রিকেট তারকা কোস্ট গার্ডের নতুন ডিজির দায়িত্ব নিলেন রিয়ার অ্যাডমিরাল মঈনুল হাসান সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী / পিলখানার ঘটনায় চাকরিচ্যুত বিডিআর সদস্যদের পুনর্বহালের সুযোগ নেই পশ্চিম তীরে ইসরায়েলের বসতি স্থাপনের পরিকল্পনায় বাংলাদেশের নিন্দা রাজশাহীতে পৌঁছেছে চট্টগ্রামে দুর্ঘটনায় নিহত সেনাসদস্য রিফাতের মরদেহ, শায়িত হবেন মায়ের পাশে দেবরের অভিযোগ তার ভাবি ডাইনি, টিজারেই চমক

রাজশাহীতে পৌঁছেছে চট্টগ্রামে দুর্ঘটনায় নিহত সেনাসদস্য রিফাতের মরদেহ, শায়িত হবেন মায়ের পাশে

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর, ২০২৬
  • ৯ Time View

চট্টগ্রামের হাটহাজারী ফিল্ড ফায়ার রেঞ্জে গতকাল ট্যাংক ফায়ারিংয়ের সময় দুর্ঘটনায় নিহত সেনাসদস্য তাসনিম রিফাতের (২৮) মরদেহ রাজশাহীতে পৌঁছেছে। মরদেহ পৌঁছানোর পর পাবা উপজেলার দামকুড়া ইউনিয়নের বিন্দারামপুর গ্রামের পারিবারিক বাড়িতে শোকের ছায়া নেমে এসেছে।

সকাল থেকেই পরিবারের সদস্যদের সান্ত্বনা দিতে স্বজন ও শুভাকাঙ্ক্ষীরা বাড়িতে জড়ো হয়েছেন।

সেনাবাহিনীর একটি হেলিকপ্টারে করে ঢাকা থেকে রিফাতের মরদেহ রাজশাহী সেনানিবাসে নেওয়ার পর সেখান থেকে তার গ্রামের বাড়িতে নিয়ে আসা হয়।

বিন্দারামপুর জামে মসজিদে রিফাতের নামাজে জানাজা অনুষ্ঠিত হবে। পরে মায়ের কবরের পাশে, সংলগ্ন কবরস্থানে তাকে দাফন করা হবে বলে পারিবারিক সূত্র জানিয়েছে।

রিফাতের বাবা অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তা আসাদুল ইসলাম বলেন, সর্বশেষ ঈদের ছুটিতে তার ছেলে গ্রামের বাড়িতে এসেছিলেন। এরপরও তিনি নিয়মিত পরিবারের সঙ্গে যোগাযোগ রাখতেন।

চার ভাইবোনের মধ্যে রিফাত ছিলেন দ্বিতীয়।

তিনি স্ত্রী ও মেয়েকে নিয়ে চট্টগ্রাম সেনানিবাসের একটি সরকারি বাসভবনে বসবাস করতেন।

বাংলাদেশ সেনাবাহিনীর আর্মার্ড কোরের গোলন্দাজ সদস্য রিফাত গতকাল দুপুরের দিকে চট্টগ্রামের হাটহাজারী ফিল্ড ফায়ারিং রেঞ্জে ট্যাংক থেকে গোলাবর্ষণের প্রশিক্ষণের সময় দুর্ঘটনাজনিত বিস্ফোরণে নিহত হন।

সেনাবাহিনী সূত্র জানিয়েছে, প্রশিক্ষণ চলাকালে ট্যাংকের ভেতরে একটি গোলা দুর্ঘটনাবশত বিস্ফোরিত হলে ঘটনাস্থলেই রিফাত নিহত হন।

তিনি চট্টগ্রাম সেনানিবাসে ১৫ ইন্ডিপেন্ডেন্ট আর্মার্ড স্কোয়াড্রনে কর্মরত ছিলেন।

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ