রাজশাহী রেঞ্জের নতুন উপ-মহাপরিদর্শক (ডিআইজি) হিসেবে মনোনীত হয়েছেন পুলিশ কর্মকর্তা মীর আশরাফ আলী। পেশাগত দক্ষতা, সততা ও দীর্ঘ কর্মজীবনের সফলতার স্বীকৃতিস্বরূপ তাকে এই গুরুত্বপূর্ণ দায়িত্বে মনোনীত করা হয়েছে।
মঙ্গলবার (৩ নভেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে তাকে এ পদায়ন করা হয়। ১৭তম বিসিএস (পুলিশ) ব্যাচের মাধ্যমে ১৯৯৮ সালে বাংলাদেশ পুলিশে যোগদান করেন মীর আশরাফ আলী। বগুড়া সদর উপজেলার এই কৃতী সন্তান আওয়ামী লীগ সরকারের আমলে অতিরিক্ত পুলিশ সুপার হিসেবে ১৬ বছর পদোন্নতিবঞ্চিত ছিলেন বলে জানা গেছে। তবে রাজনৈতিক পটপরিবর্তনের পর গত ৫ আগস্টের পর থেকে তিনটি পদোন্নতি পেয়ে উপমহাপুলিশ পরিদর্শক (ডিআইজি) হয়েছেন। একের পর এক পদোন্নতি পেয়ে এবার রাজশাহী রেঞ্জের ডিআইজি হলেন তিনি।
এর আগে পেশাদারত্বের সঙ্গে দুই বছর স্পেশাল ব্রাঞ্চ (এসবি) এবং কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইমের (সিটিটিসি) ডিআইজি হিসেবে দায়িত্ব পালন করেন। অবদানের স্বীকৃতিস্বরূপ ২০২৫ সালে তাকে ‘রাষ্ট্রপতি পুলিশ পদক’ (পিপিএম)-এ ভূষিত করা হয়। এসবি ও সিটিটিসির পর তিনি কিছুদিন রেলওয়ে রেঞ্জের ডিআইজি (ক্রাইম অ্যান্ড অপারেশন) হিসেবেও দায়িত্ব পালন করেন।
শিক্ষাজীবনে মীর আশরাফ আলী বগুড়া জেলা স্কুল থেকে এসএসসি এবং বগুড়া সরকারি আজিজুল হক কলেজ থেকে এইচএসসি পাস করেন। পরবর্তী সময়ে রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে বিএসসি ও এমএসসি ডিগ্রি অর্জন করেন।
পেশাগত দায়িত্ব পালনের পাশাপাশি আন্তর্জাতিক পরিমণ্ডলেও দেশের সুনাম রয়েছে তার। জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে সফলতার সঙ্গে দায়িত্ব পালনের পাশাপাশি যুক্তরাষ্ট্র, জার্মানি, ফ্রান্স, সুইজারল্যান্ড, থাইল্যান্ড ও অস্ট্রেলিয়ায় উন্নততর প্রশিক্ষণ নিয়েছেন।
নীলফামারীতে ৯০ পিস ইয়াবাসহ শিক্ষক হিসেবে পরিচিত জাহিদুল গ্রেপ্তার
বড়লেখার ১৮ চা বাগানে ২৮ নভেম্বর নির্বাচন, ভোট দেবেন ৪ হাজার শ্রমিক, নির্বাচন ঘিরে প্রশাসনের প্রস্তুতি সভা
চুনারুঘাটে সংরক্ষিত বন থেকে কাঠ পাচারের চেষ্টা, আটক ২
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়; শিক্ষার্থীদের দেওয়া তালা ভেঙে অবরুদ্ধ উপাচার্যকে উদ্ধার করল ছাত্রদল
মৌলভীবাজারে যুবলীগ নেতা নিক্সন ও সাবেক এমপি পুত্র সাদমান গ্রেপ্তার
দ্বিপক্ষীয় সফরে ঢাকায় আসছেন চীনা মন্ত্রী, কাল প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ
পোশাকশ্রমিকদের বিক্ষোভে অচল ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোড, ভোগান্তিতে যাত্রী-চালকেরা
রাস্তায় আন্দোলনকারীদের সঙ্গে শ্রমিকদের সম্পর্ক নেই: স্বরাষ্ট্রমন্ত্রী
তাহসিফ সাউরি হত্যা মামলায় দীপ ও তরুণী দিশাকে মুখোমুখি জিজ্ঞাসাবাদ
পরিকল্পিতভাবে দেশের ভেতরে ও বাইরে থেকে উসকানি ও অপপ্রচার চালানো হচ্ছেঃ রুহুল কবির রিজভী
বাঘায় আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংকের শেয়ার প্রোফাইল ভ্যালিডেশন ক্যাম্প অনুষ্ঠিত
শ্রমিক আন্দোলনে পুলিশের গুলিতে আহত-নিহতের খবর গুজব, কোনও সংঘাতে জড়ায়নি বলছে পুলিশ
ভাড়া বাসা থেকে ছাত্রলীগ নেতার লাশ উদ্ধার
সিনেটের নিয়ন্ত্রণ পেতে ডেমোক্র্যাটদের দরকার ১৭, রিপাবলিকানদের ২০ আসন
বাংলাদেশে শ্রমিক আন্দোলন পর্যবেক্ষণ করছে ভারত
চুক্তি না করলে ইরানের পিকঅ্যাক্স পর্বতে হামলা: ট্রাম্প
এবার মধ্যপ্রাচ্য সংঘাত সমাধানে এগিয়ে আসলো চীন
আরেকটি অনন্য রেকর্ডের সামনে দাঁড়িয়ে মেসি
Golden Jubilee Celebration of Youth of Church of God in Sreemangal
Pranay Verma moved to EU, Arif Mohammad Khan in discussion as next envoy to Dhaka”
UK moves to create ‘smoke-free generation’ with landmark tobacco bill
Political Shift: Dinesh Trivedi Slated to Become India’s Next Envoy to Bangladesh
821 Farmers Receive Farmer Cards in Juri Upazila
Not Rust, but Tetanus Bacteria Pose the Real Threat: When Should You Get Vaccinated?
নাগরপুরে জামায়াতে ইসলামীর উদ্যোগে দাওয়াতী জনসভা অনুষ্ঠিত