1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৪৭ অপরাহ্ন
শিরোনামঃ

দেবরের অভিযোগ তার ভাবি ডাইনি, টিজারেই চমক

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর, ২০২৬
  • ২৩ Time View

ভারতীয় অভিনেত্রী ইয়ামি গৌতমকে এবার দেখা যাবে একেবারেই ভিন্ন এক চরিত্রে। ফ্যান্টাসি ও পারিবারিক বিনোদনের গল্প নিয়ে নির্মিত নতুন সিনেমা ‘নয়ি নাভেল্লি’র টিজার প্রকাশ পেয়েছে। টিজারে ইয়ামির চরিত্রকে ঘিরে শুরু থেকেই তৈরি হয়েছে রহস্য ও নানা অদ্ভুত পরিস্থিতি।

টিজারের শুরুতে দেখা যায় একটি সাধারণ পরিবারের পরিবেশ। এর মধ্যেই পরিবারের নতুন সদস্য ইয়ামির চরিত্রকে নিয়ে তার দেবর অভিযোগ তোলে তার ভাবি ডাইনি।

এরপরই একের পর এক অদ্ভুত চরিত্র ও বিশৃঙ্খল পরিস্থিতির মধ্য দিয়ে এগিয়ে যায় গল্পের ঝলক।

‘নয়ি নাভেল্লি’তে ইয়ামি গৌতমকে এমন এক চরিত্রে দেখা যাবে, যা এর আগে তার অভিনীত চরিত্রগুলোর তুলনায় সম্পূর্ণ আলাদা। নির্মাতাদের ভাষ্য, সিনেমাটিতে দর্শক ইয়ামিকে নতুনভাবে আবিষ্কার করবেন।

সিনেমাটি পরিচালনা করেছেন বালাজি মোহন। চিত্রনাট্য লিখেছেন হিমাংশু শর্মা ও দিব্য নিধি শর্মা। সংগীত পরিচালনায় রয়েছেন জি ভি প্রকাশ কুমার।

আনন্দ এল রাই ও শর্মা কালার ইয়েলো ব্যানারের অধীনে সিনেমাটি প্রযোজনা করেছেন। এতে ইয়ামির সঙ্গে অভিনয় করেছেন আদিনাথ এম কোঠারে, অনুরাগ ঠাকুর, সুনীতা রাজওয়ার, মিতা বশিষ্ঠ, আদিত্য কুলশ্রেষ্ঠ, সুশ্মিতা মুখার্জি, সোনাল ঝা, সুনীল সিনহাসহ আরও অনেকে।

ভারতে আগামী ১৬ অক্টোবর প্রেক্ষাগৃহে মুক্তি পাবে ‘নয়ি নাভেল্লি’। দশেরার উৎসবকে সামনে রেখে সিনেমাটির মুক্তির তারিখ নির্ধারণ করা হয়েছে।

ইয়ামি গৌতমকে সর্বশেষ ‘ধুরন্ধর: দ্য রিভেঞ্জ’-এ অতিথি চরিত্রে দেখা গেছে। এর আগে ‘হক’ ও ‘আর্টিকেল ৩৭০’-এর মতো সিনেমায় অভিনয় করে প্রশংসিত হয়েছেন তিনি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ