1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৬:২৯ অপরাহ্ন

ভিনিসিয়ুস-রাফিনহাদের নিয়ে ভারতের বিপক্ষে শক্তিশালী দল ঘোষণা ব্রাজিলের

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর, ২০২৬
  • ৮ Time View

আন্তর্জাতিক বিরতিতে অস্ট্রেলিয়া ও ভারতের বিপক্ষে প্রীতি ম্যাচের জন্য শক্তিশালী দল ঘোষণা করেছে ব্রাজিল। বুধবার ব্রাজিলিয়ান ফুটবল ফেডারেশনের সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করা হয়েছে ২৬ সদস্যের দল।

দলে রয়েছেন রিয়াল মাদ্রিদের তারকা ভিনিসিয়ুস জুনিয়র এবং বার্সেলোনার অধিনায়ক রাফিনিহা। কোচ কার্লো আনচেলত্তি এবারও দলের নিয়মিত বেশ কয়েকজন খেলোয়াড়ের ওপরই আস্থা রেখেছেন।

২০২৬ ফিফা বিশ্বকাপে ব্রাজিলের হতাশাজনক অভিযানের পর এটাই তাদের প্রথম আন্তর্জাতিক ম্যাচের সিরিজ। আগামী ২৫ ও ২৯ সেপ্টেম্বর অস্ট্রেলিয়ার বিপক্ষে দুটি ম্যাচ খেলবে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা। এরপর ৩ অক্টোবর কলকাতার সল্টলেক স্টেডিয়ামে ভারতের মুখোমুখি হবে ব্রাজিল।

অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচ দুটি অনুষ্ঠিত হবে টাউনসভিলের কুইন্সল্যান্ড কান্ট্রি ব্যাংক স্টেডিয়াম এবং ব্রিসবেনের সানকর্প স্টেডিয়ামে।

ব্রাজিল ও অস্ট্রেলিয়া সর্বশেষ মুখোমুখি হয়েছিল ২০১৭ সালের জুনে মেলবোর্নে। সেই ম্যাচে ৪-০ গোলের বড় জয় পেয়েছিল ব্রাজিল। দলের হয়ে গোল করেছিলেন দিয়েগো সুজা দুটি, থিয়াগো সিলভা ও তাইসন। ভারতের বিপক্ষে অবশ্য এটিই হবে ব্রাজিলের প্রথম আন্তর্জাতিক ম্যাচ।

ভারতে ব্রাজিলের বিপুলসংখ্যক সমর্থক রয়েছে। দেশটিতে ব্রাজিলের ফুটবল ইতিহাসও বেশ পুরোনো। ১৯৭৭ সালে কলকাতার ইডেন গার্ডেন্সে নিউইয়র্ক কসমসের হয়ে খেলতে এসেছিলেন কিংবদন্তি পেলে। সেবার মোহনবাগানের বিপক্ষে মাঠে নেমেছিলেন তিনি।

ব্রাজিলের কোচ কার্লো আনচেলত্তি জানিয়েছেন, আসন্ন প্রীতি ম্যাচগুলো নতুন চক্রের সূচনার সুযোগ। তরুণ খেলোয়াড়দের নিজেদের প্রমাণের সুযোগ দেওয়ার পরিকল্পনাও রয়েছে তার।

আনচেলত্তির লক্ষ্য ২০২৮ কোপা আমেরিকা এবং ২০৩০ বিশ্বকাপকে সামনে রেখে নতুন একটি শক্তিশালী দল তৈরি করা। অস্ট্রেলিয়া ও ভারতের বিপক্ষে ম্যাচগুলোতে তাই অভিজ্ঞদের পাশাপাশি বেশ কয়েকজন তরুণ খেলোয়াড়কেও পরখ করে দেখতে চান তিনি।

এর আগে ব্রাজিলিয়ান ফুটবল ফেডারেশন জানিয়েছিল, ২০২৬ সালের শেষদিকে তারা এশিয়া সফরে আসবে। ১৪ নভেম্বর জাপানের বিপক্ষে এবং ১৭ নভেম্বর সিঙ্গাপুরের বিপক্ষে দুটি ম্যাচ খেলবে ব্রাজিল।

ব্রাজিলের পূর্ণাঙ্গ দলগোলরক্ষক: হুগো সুজা, পেদ্রো মরিসকো, অটাভিও।

ডিফেন্ডার: আর্থার দিয়াস, ডগলাস সান্তোস, গ্যাব্রিয়েল মাগালহায়েস, জাইর, মারকুইনহোস, মাতেউজিনহো, মাউরো জুনিয়র, ভিতর রেইস, ওয়েসলি।

মিডফিল্ডার: আন্দ্রে সান্তোস, ব্রেনো বিদোন, ব্রুনো গিমারায়েস, দানিলো সান্তোস, ডগলাস লুইজ, গ্যাব্রিয়েল বোনতেম্পো।

ফরোয়ার্ড: এন্দ্রিক, এস্তেভাও, জোয়াও পেদ্রো, পেদ্রো, রাফিনিহা, রায়ান, স্যামুয়েল লিনো, ভিনিসিয়ুস জুনিয়র।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ