1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৯:১৫ অপরাহ্ন
শিরোনামঃ
শ্রীলঙ্কায় রপ্তানি হবে আলু ও পেঁয়াজ শুক্রবার ভারতজুড়ে ব্যাংক ধর্মঘট চীনের সঙ্গে বাণিজ্য বাড়াতে বিসিসিসিআইর ৬ প্রস্তাব এই সংসদে ভিন্নমতের কোনো বক্তব্য দেওয়া যায় বলে মনে হয় না: রুমিন ফারহানা দল থেকে ছাঁটাইয়ের পর তদন্তের মুখোমুখি পাকিস্তানের দুই ক্রিকেট তারকা কোস্ট গার্ডের নতুন ডিজির দায়িত্ব নিলেন রিয়ার অ্যাডমিরাল মঈনুল হাসান সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী / পিলখানার ঘটনায় চাকরিচ্যুত বিডিআর সদস্যদের পুনর্বহালের সুযোগ নেই পশ্চিম তীরে ইসরায়েলের বসতি স্থাপনের পরিকল্পনায় বাংলাদেশের নিন্দা রাজশাহীতে পৌঁছেছে চট্টগ্রামে দুর্ঘটনায় নিহত সেনাসদস্য রিফাতের মরদেহ, শায়িত হবেন মায়ের পাশে দেবরের অভিযোগ তার ভাবি ডাইনি, টিজারেই চমক

চীনের সঙ্গে বাণিজ্য বাড়াতে বিসিসিসিআইর ৬ প্রস্তাব

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর, ২০২৬
  • ৭ Time View

বাংলাদেশ-চীন বাণিজ্য ও বিনিয়োগ সম্পর্ক আরও জোরদারে বাণিজ্য সচিবের কাছে ছয়টি প্রস্তাব দিয়েছে বাংলাদেশ চায়না চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (বিসিসিসিআই)।

বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) বিসিসিসিআইর সভাপতি মোহা. খোরশেদ আলমের নেতৃত্বাধীন একটি প্রতিনিধিদল সচিবালয়ে বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব মো. আতাউর রহমান খানের সঙ্গে সাক্ষাৎ করে এসব প্রস্তাব তুলে ধরেন।

বৈঠকে প্রতিনিধিদল সবচেয়ে বেশি গুরুত্ব দেয় বন্ডেড ওয়্যারহাউসের অপব্যবহারের বিষয়টি। তারা জানায়, বন্ডেড পণ্যের অনুমোদনহীনভাবে স্থানীয় বাজারে বিক্রি বৈধ ব্যবসায়ীদের জন্য অসম প্রতিযোগিতা তৈরি করছে। একই সঙ্গে এ ধরনের কর্মকাণ্ড বিশেষ করে চীনের সম্ভাব্য বিদেশি বিনিয়োগকারীদের নিরুৎসাহিত করছে।

এ পরিস্থিতি মোকাবিলায় বন্ডেড পণ্যের ব্যবস্থাপনা ও ব্যবহার আরও কঠোরভাবে মনিটরিং এবং আইন প্রয়োগের ওপর জোর দেয় বিসিসিসিআই। এতে নিয়ম মেনে ব্যবসা করা প্রতিষ্ঠান ও প্রকৃত বিনিয়োগকারীদের জন্য সমান সুযোগ নিশ্চিত হবে বলে মনে করে সংগঠনটি।

বিসিসিসিআইর অন্যান্য প্রস্তাবের মধ্যে রয়েছে চীনে বাংলাদেশি পণ্যের জন্য অন্তত ২০টি স্থায়ী প্রদর্শনী কেন্দ্র স্থাপন, চীনের বাজারে বাংলাদেশের রপ্তানি বাড়ানো এবং চীনের বড় বড় বাণিজ্য মেলায় বাংলাদেশের অংশগ্রহণ আরও জোরদার করা।

এছাড়া বাংলাদেশে একটি চীনা ব্যাংকের শাখা স্থাপনে প্রয়োজনীয় সহযোগিতা এবং চীনের সঙ্গে কারিগরি ও কারিগরি শিক্ষাভিত্তিক সহযোগিতা আরও সম্প্রসারণের প্রস্তাবও দেওয়া হয়।

বৈঠকে কুনমিংয়ে অনুষ্ঠিত ১০ম চায়না-সাউথ এশিয়া এক্সপোতে বাংলাদেশের অংশগ্রহণের অভিজ্ঞতাও তুলে ধরেন প্রতিনিধি দলের সদস্যরা। সেখানে বাংলাদেশি পণ্যের প্রচার এবং চীনা বিনিয়োগ আকর্ষণের আরও সুযোগ রয়েছে বলে তারা উল্লেখ করেন।

বৈঠকে বিসিসিসিআইর সিনিয়র ভাইস প্রেসিডেন্ট হান জিংচাও, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট এ. জেড. এম. আজিজুর রহমান, মহাসচিব জামিলুর রহমান এবং নির্বাহী পরিচালক মো. আবু তাহের উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ