1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৭:০৫ অপরাহ্ন
শিরোনামঃ
‘ঘাড় থেকে মাথা সরিয়ে দেব’—বিএনপি নেতাকে হুমকি স্বেচ্ছাসেবক দল নেতার মানুষ, প্রাণী ও প্রকৃতি: গ্রামীণ প্রেক্ষাপটে ওয়ান হেলথের গুরুত্ব বাংলাদেশের ইমার্জিং নেশনস ট্রফির দলে যাঁরা আছেন ইরান যুদ্ধের মধ্যে তৃতীয় প্রান্তিকে আরামকোর মুনাফা বেড়েছে ৯ শতাংশ ইমার্জিং ট্রফিতে পূর্ণ শক্তির দল ঘোষণা বাংলাদেশের, নতুন অধিনায়ক নাহিদা আইপিএলে খেলা নিয়ে মুখ খুললেন মোহাম্মদ আমির আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিলেন গ্লেন ম্যাক্সওয়েল সিডনিতে বাংলাদেশ উইমেন্স ফোরামের বসন্ত উৎসব তরুণদের বিনা জামানতে ২০ লাখ টাকা ঋণের আবেদন শুরু, করবেন যেভাবে বুড়িগঙ্গা থেকে সুন্দরবন: পরিবেশ রক্ষার অঙ্গীকার বনাম বিএনপি সরকারের সিদ্ধান্ত

ইন্ডিপেন্ডেন্ট টিভির শামসুর রহমানের ৭ ব্যাংক হিসাব অবরুদ্ধ

Reporter Name
  • Update Time : সোমবার, ২ নভেম্বর, ২০২৬
  • ৩৬ Time View

দুদকের উপপরিচালক মুহাম্মদ জয়নাল আবেদীন তার ব্যাংক হিসাব অবরুদ্ধ চেয়ে আবেদন করেছিলেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের প্রধান নির্বাহী ও সম্পাদক শামসুর রহমান এবং তার স্বার্থ-সংশ্লিষ্টদের নামে থাকা ৭ ব্যাংক হিসাব অবরুদ্ধের আদেশ দিয়েছে আদালত।

দুদকের আবেদনের প্রেক্ষিতে সোমবার ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ শাহজাহান কবিরের আদালত এ আদেশ দেয়।

দুদক প্রসিকিউটর তরিকুল ইসলাম জানান, সংস্থার উপপরিচালক মুহাম্মদ জয়নাল আবেদীন এসব ব্যাংক হিসাব অবরুদ্ধ চেয়ে আবেদন করেন।

আবেদনে বলা হয়, সাবেক প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা এবং বেক্সিমকো গ্রুপের চেয়ারম্যান সালমান এফ রহমান ও অন্যান্যদের বিরুদ্ধে প্লেসমেন্ট শেয়ার কারসাজি, প্রতারণার মাধ্যমে শেয়ারহোল্ডারদের হাজার হাজার কোটি টাকা লোপাটের অভিযোগ রয়েছে। এছাড়াও তাদের বিরুদ্ধে প্রভাব খাটিয়ে সরকারি ও বেসরকারি বিভিন্ন ব্যাংক থেকে প্রায় ৩৬ হাজার কোটি টাকা ঋণ নিয়ে আত্মসাৎসহ হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচারেরও অভিযোগ আছে।

অভিযোগের সঙ্গে পরবর্তীতে ইন্ডিপেন্ডেন্ট টিভির প্রধান নির্বাহী ও সম্পাদক এম শামসুর রহমানের বিরুদ্ধে জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জন ও বিদেশে অর্থপাচার সংক্রান্ত একটি অভিযোগ ট্যাগ করা হয়। অনুসন্ধানকালে শামসুর রহমানের নামে থাকা ব্যাংক হিসাবগুলোর তথ্য পাওয়া যায়। তারা এসব ব্যাংক হিসাব হস্তান্তর, স্থানান্তর ও রূপান্তর করার চেষ্টা করছেন।

এতে সফল হলে অনুসন্ধানের ধারাবাহিকতায় মামলা দায়ের, আদালতে অভিযোগপত্র দাখিল, বিচার শেষে সাজার অংশ হিসেবে অপরাধলব্ধ আয় থেকে অর্জিত সম্পত্তি সরকারের অনুকূলে বাজেয়াপ্তকরণসহ সব উদ্দেশ্যই ব্যর্থ হবে। এ অবস্থায় সুষ্ঠু অনুসন্ধান ও ন্যায়বিচারের স্বার্থে শামসুর রহমান ও তার স্বার্থ-সংশ্লিষ্টদের এসব ব্যাংক হিসাবগুলো অবরুদ্ধ করা প্রয়োজন।

যাদের শ্রমে সমৃদ্ধি, তাদের জীবন কতটা নিরাপদ?

তত্ত্বাবধায়ক সরকারের নতুন কাঠামোর সন্ধানে

শ্রমিকের ঘাম, মালিকের বিলাস এবং ন্যায্য মজুরির প্রশ্ন

স্মৃতিতে তৌফিক: একজন পরামর্শক, একজন বন্ধু

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ