1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৮:০৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
ডিএমপির অভিযানে ৪৭০ জন গ্রেফতার মন্ত্রণালয়-সংস্থার সমন্বয়হীনতা দূর করা হবে আমার প্রথম কাজ : বিমানমন্ত্রী উপকূলের প্রত্যেকটি ঘরে পানির ট্যাংক পৌঁছে দেওয়া হবে : পরিবেশ প্রতিমন্ত্রী বড় চ্যালেঞ্জ মোকাবিলায় টিমওয়ার্কই সবচেয়ে গুরুত্বপূর্ণ: পার্বত্যমন্ত্রী দুর্নীতি ও অনিয়মে জড়িতদের ব্যবস্থা নেয়ার হুঁশিয়ারি মঈন খানের মানুষের সঙ্গে সরকারের সম্পর্ক দৃঢ় করাই তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অন্যতম দায়িত্ব: তথ্যমন্ত্রী দ্রুতগতিতে সরকারি সিদ্ধান্ত বাস্তবায়নের তাগিদ তথ্য প্রতিমন্ত্রীর রিজভীর নেতৃত্বে শহীদ জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানালেন জহির উদ্দিন স্বপন নৌ ও বিমানবাহিনী নির্বাচনী পর্ষদ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী এডমিরাল পদে পদোন্নতি পেলেন নৌবাহিনী প্রধান খোন্দকার মিসবাহ উল আজীম

গাজা বসবাসের অযোগ্য : জাতিসংঘ

Reporter Name
  • Update Time : শনিবার, ৬ জানুয়ারি, ২০২৪
  • ৫৯ Time View

জাতিসংঘের মানবিক প্রধান মার্টিন গ্রিফিথস শুক্রবার বলেছেন, ইসরায়েলি বাহিনীর অবিরাম বোমা হামলায় গাজা ‘বসবাসের অযোগ্য’ হয়ে পড়েছে।

গ্রিফিথস এক বিবৃতিতে বলেছেন, ‘৭ অক্টোবরের পর থেকে তিন মাসে ভয়াবহ হামলায় গাজা মৃত্যু ও হতাশার স্থানে পরিণত হয়েছে।’

গ্রিফিথস বলেন, ‘গাজা বসবাসের অযোগ্য হয়ে পড়েছে। এর জনগণ তাদের অস্তিত্বের জন্য প্রতিদিন হুমকি প্রত্যক্ষ করছে এবং বিশ্ব তা তাকিয়ে দেখছে।’

‘মানবিক সহায়তাকারী গ্রুপগুলোর কাছে দুই মিলিয়নেরও বেশি লোককে সহযোগিতা দেয়া অসম্ভব হয়ে পড়ায় তারা মিশন ছেড়ে যাচ্ছে।’

এএফপির সংবাদদাতারা শুক্রবার জানিয়েছেন, গাজা উত্যাকার বেশির ভাগ অংশ ইতোমধ্যে ধ্বংসস্তুপে পরিণত হয়েছে। দক্ষিণাঞ্চলীয় শহর খান ইউনিস এবং রাফাহ এবং মধ্য গাজার কিছু অংশে রাতভর বিমান হামলা অব্যাহত রয়েছে।

ইসরায়েলি সেনাবাহিনী বলেছে, তাদের বাহিনী গত ২৪ ঘণ্টায় গাজাজুড়ে ‘১০০টিরও বেশি লক্ষ্যবস্তুতে আঘাত করেছে’ যার মধ্যে রয়েছে সামরিক অবস্থান, রকেট উৎক্ষেপণ স্থান এবং অস্ত্রের ডিপো।

গ্রিফিথস বলেছেন, ‘আমরা অবিলম্বে যুদ্ধের সমাপ্তির দাবি জানাচ্ছি। শুধুমাত্র গাজার জনগণ এবং এর হুমকিপ্রাপ্ত প্রতিবেশীদের জন্য নয়, বরং আগামী প্রজন্ম যারা এই ৯০ দিনের নরক এবং মানবতার সবচেয়ে মৌলিক অনুশাসনের হামলার কথা ভুলে যাবে না।’

‘এই যুদ্ধ কখনই শুরু করা উচিত হয়নি। তবে এটি শেষ হতে অনেক বিলম্ব হয়ে গেছে।’

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, ইসরায়েলের বোমাবর্ষণ এবং স্থল আগ্রাসনে কমপক্ষে ২২ হাজার ৬০০ লোক নিহত হয়েছে, যাদের বেশির ভাগই নারী ও শিশু।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ