1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৮:১৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
ডিএমপির অভিযানে ৪৭০ জন গ্রেফতার মন্ত্রণালয়-সংস্থার সমন্বয়হীনতা দূর করা হবে আমার প্রথম কাজ : বিমানমন্ত্রী উপকূলের প্রত্যেকটি ঘরে পানির ট্যাংক পৌঁছে দেওয়া হবে : পরিবেশ প্রতিমন্ত্রী বড় চ্যালেঞ্জ মোকাবিলায় টিমওয়ার্কই সবচেয়ে গুরুত্বপূর্ণ: পার্বত্যমন্ত্রী দুর্নীতি ও অনিয়মে জড়িতদের ব্যবস্থা নেয়ার হুঁশিয়ারি মঈন খানের মানুষের সঙ্গে সরকারের সম্পর্ক দৃঢ় করাই তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অন্যতম দায়িত্ব: তথ্যমন্ত্রী দ্রুতগতিতে সরকারি সিদ্ধান্ত বাস্তবায়নের তাগিদ তথ্য প্রতিমন্ত্রীর রিজভীর নেতৃত্বে শহীদ জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানালেন জহির উদ্দিন স্বপন নৌ ও বিমানবাহিনী নির্বাচনী পর্ষদ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী এডমিরাল পদে পদোন্নতি পেলেন নৌবাহিনী প্রধান খোন্দকার মিসবাহ উল আজীম

গাজার ভবিষ্যৎ নির্ধারণের অধিকার ইসরায়েলের নেই : ফ্রান্স

Reporter Name
  • Update Time : শনিবার, ৬ জানুয়ারি, ২০২৪
  • ৫৮ Time View

গাজা থেকে ফিলিস্তিনিদের উচ্ছেদের ঘোষণা দিয়েছেন ইসরায়েলের দুই মন্ত্রী। যুদ্ধের পর গাজার নিয়ন্ত্রণ পরিকল্পনা প্রকাশ করেছেন ইসরায়েলি প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্ত।

এই সিদ্ধান্তের বিরোধিতা করে ফ্রান্সের পররাষ্ট্রমন্ত্রী ক্যাথরিন কোলোন্না বলেছেন, গাজার ভবিষ্যৎ নির্ধারণের অধিকার ইসরায়েলের নেই সেটি ফিলিস্তিনিদের ভূখণ্ড।

শুক্রবার (৫ জানুয়ারি) সংবাদমাধ্যমকে ক্যাথরিন বলেন, আমাদের আন্তর্জাতিক আইনের মূলনীতিতে ফিরে যেতে হবে এবং এই নীতিকে সম্মান জানাতে হবে। ইসরায়েলি মন্ত্রীদের এ ধরনের ঘোষণা দায়িত্বজ্ঞানহীন এবং এটি আমাদের বাস্তবতা থেকে দূরে সরিয়ে নিচ্ছে এছাড়া এ ধরনের মন্তব্য ইসরায়েলের দীর্ঘমেয়াদি পরিকল্পনার পরিপন্থী।

গাজার বাসিন্দাদের আফ্রিকায় পাঠাতে গোপনে কাজ করছে ইসরায়েল। আফ্রিকান দেশ চাদ, রোয়ান্ডা এবং কঙ্গোর সঙ্গে আলোচনা করছে তারা। তবে তারা ইসরায়েলের প্রস্তাব প্রত্যাখ্যান করেছে বলে জানিয়েছে তুর্কি সংবাদ মাধ্যম টিআরটি। রোয়ান্ডার পররাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন তার দেশকে জড়িয়ে ইসরাইয়েলের সংবাদমাধ্যম গুলোতে প্রচারিত এই সংক্রান্ত খবরটি সম্পূর্ণ মিথ্যা। এই ধরনের কোনো আলোচনা ইসরায়েলি কর্তৃপক্ষের সঙ্গে তাদের হয়নি।
খবর সিএনএন

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ