1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৮:১৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
ডিএমপির অভিযানে ৪৭০ জন গ্রেফতার মন্ত্রণালয়-সংস্থার সমন্বয়হীনতা দূর করা হবে আমার প্রথম কাজ : বিমানমন্ত্রী উপকূলের প্রত্যেকটি ঘরে পানির ট্যাংক পৌঁছে দেওয়া হবে : পরিবেশ প্রতিমন্ত্রী বড় চ্যালেঞ্জ মোকাবিলায় টিমওয়ার্কই সবচেয়ে গুরুত্বপূর্ণ: পার্বত্যমন্ত্রী দুর্নীতি ও অনিয়মে জড়িতদের ব্যবস্থা নেয়ার হুঁশিয়ারি মঈন খানের মানুষের সঙ্গে সরকারের সম্পর্ক দৃঢ় করাই তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অন্যতম দায়িত্ব: তথ্যমন্ত্রী দ্রুতগতিতে সরকারি সিদ্ধান্ত বাস্তবায়নের তাগিদ তথ্য প্রতিমন্ত্রীর রিজভীর নেতৃত্বে শহীদ জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানালেন জহির উদ্দিন স্বপন নৌ ও বিমানবাহিনী নির্বাচনী পর্ষদ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী এডমিরাল পদে পদোন্নতি পেলেন নৌবাহিনী প্রধান খোন্দকার মিসবাহ উল আজীম

ব্রাজিলের ফুটবল কিংবদন্তি মারিও জাগালো আর নেই

Reporter Name
  • Update Time : শনিবার, ৬ জানুয়ারি, ২০২৪
  • ৫৭ Time View

ব্রাজিলিয়ান ফুটবলের কিংবদন্তি মারিও জাগালো মারা গেছেন। স্থানীয় সময় শুক্রবার ৯২ বছর বয়সে তার মৃত্যু হয়।

জাগালোর অফিশিয়াল ইনস্টাগ্রাম অ্যাকাউন্টের বিবৃতিতেও তার মৃত্যুর খবরটি নিশ্চিত করা হয়। এতে বলা হয়, অনেক দুঃখের সঙ্গে আমরা চারবার বিশ্বকাপজয়ী মারিও হোর্হে লোবো জাগালোর মৃত্যুর খবর জানাচ্ছি।

একজন খেলোয়াড় এবং কোচ উভয় হিসেবে ফিফা বিশ্বকাপ জয়ী প্রথম ব্যক্তি মারিও জাগালো। বিশ্ব ফুটবল শক্তি হিসেবে ব্রাজিলের উত্থানের ক্ষেত্রে তিনি গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব ।

জাগালোর মৃত্যুতে ব্রাজিল হারাল সুইডেনে ১৯৫৮ সালের বিশ্বকাপ জেতা দলের শেষ সদস্যকে।

এর আগে ২০২২ সালের ডিসেম্বর মারা যান ব্রাজিলের আরেক কিংবদন্তি ফুটবলার ও জাগালোর সতীর্থ এডসন আরান্তেস দো নাসিমেন্তো, সারা বিশ্বে যিনি পেলে নামে বিখ্যাত।
সূত্র : এএফপির

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ