1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ০৮:৩০ অপরাহ্ন
শিরোনামঃ
ঢাকায় আবাসিক মিশন খুলবে কেনিয়া ব্যাংক থেকে টাকা তুলছেন, আপনাকে ‘টার্গেট’ করছে ডাকাতচক্র আমানত ফেরত চেয়ে বাংলাদেশ ব্যাংকের সামনে পদ্মা ব্যাংক গ্রাহকদের মানববন্ধন নেত্রকোণায় গ্রামীণ ব্যাংকে বিস্ফোরণ-আগুন, পুড়ল বাইক-নথি ৪০০ পরিবারের দায়িত্ব নিলেন রাশমিকা মেসির রেকর্ড সেই রোমার বিপক্ষেই ভাঙবেন এমবাপে পাকিস্তানের সাথে বাণিজ্য সম্প্রসারণ ও শিল্পখাতে সহযোগিতার নতুন সম্ভাবনা ডেঙ্গুতে ৫ জনের মৃত্যু; হাসপাতালে নতুন ভর্তি ১৯২০ রোগ প্রতিরোধে গ্রাম ও শহরে শতভাগ টিকাদান নিশ্চিত করা হবে: স্বাস্থ্যমন্ত্রী ক্যাম্পাসে সংঘাত নিয়ন্ত্রণে ব্যর্থ রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রশাসন

পাকিস্তানে সামরিক গাড়িবহরে আত্মঘাতী বোমা হামলা, নিহত ৯

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১ সেপ্টেম্বর, ২০২৩
  • ৮৩ Time View

পাকিস্তানে সামরিক গাড়িবহরে আত্মঘাতী বোমা হামলার ঘটনায় অন্তত নয় জন সেনাসদস্য নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও পাঁচজন। বৃহস্পতিবার (৩১ আগস্ট) দেশটির উত্তর-পশ্চিমাঞ্চলে নিরাপত্তা বাহিনীর গাড়িবহর লক্ষ্য করে চালানো আত্মঘাতী ওই হামলায় হতাহতের এই ঘটনা ঘটে। মোটরসাইকেল আরোহী আত্মঘাতী হামলাকারী বিস্ফোরণ ঘটায়। হামলার ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী আনোয়ারুল হক কাকার। তিনি নিহত সেনাদের শহীদ উল্লেখ করে তাদের পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন। শুক্রবার (১ সেপ্টেম্বর) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম আল জাজিরা ও ডন।
প্রতিবেদনে বলা হয়েছে, পাকিস্তানের উত্তরাঞ্চলীয় খাইবার পাখতুনখাওয়া প্রদেশের বান্নু জেলায় বৃহস্পতিবারের এই হামলার জন্য এখন পর্যন্ত কোনও গোষ্ঠী দায় স্বীকার করেনি।

দেশটির সেনাবাহিনীর গণমাধ্যম শাখা আইএসপিআর জানিয়েছে, আফগানিস্তানের সীমান্ত থেকে প্রায় ৬১ কিলোমিটার দূরে ‘মোটরসাইকেল আরোহী আত্মঘাতী বোমা হামলাকারী বিস্ফোরণ ঘটায়’। দুর্গম এই সীমান্ত এলাকা দীর্ঘদিন ধরে জঙ্গি তৎপরতার আস্তানা বলে পরিচিত।
প্রাদেশিক মন্ত্রী ফিরোজ জামাল শাহ বার্তাসংস্থা এএফপিকে বলেছেন, ‘আত্মঘাতী বোমা হামলাকারী মোটরসাইকেল আরোহী ছিল এবং সে তার বাইকটি একটি সামরিক কনভয়ের মধ্যে থাকা ট্রাকের সঙ্গে ধাক্কা দেয়।’ আল জাজিরা বলছে, পাকিস্তানের অশান্ত উত্তর-পশ্চিমাঞ্চলটি মূলত আফগানিস্তানের সীমান্তবর্তী এলাকা। সশস্ত্র যোদ্ধা এবং সরকারের মধ্যে আলোচনা ভেঙ্গে যাওয়ার পর গত বছর থেকে পাকিস্তানের এই অঞ্চলে সন্ত্রাসী হামলা বেড়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ