1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ০৮:৩৩ অপরাহ্ন
শিরোনামঃ
ঢাকায় আবাসিক মিশন খুলবে কেনিয়া ব্যাংক থেকে টাকা তুলছেন, আপনাকে ‘টার্গেট’ করছে ডাকাতচক্র আমানত ফেরত চেয়ে বাংলাদেশ ব্যাংকের সামনে পদ্মা ব্যাংক গ্রাহকদের মানববন্ধন নেত্রকোণায় গ্রামীণ ব্যাংকে বিস্ফোরণ-আগুন, পুড়ল বাইক-নথি ৪০০ পরিবারের দায়িত্ব নিলেন রাশমিকা মেসির রেকর্ড সেই রোমার বিপক্ষেই ভাঙবেন এমবাপে পাকিস্তানের সাথে বাণিজ্য সম্প্রসারণ ও শিল্পখাতে সহযোগিতার নতুন সম্ভাবনা ডেঙ্গুতে ৫ জনের মৃত্যু; হাসপাতালে নতুন ভর্তি ১৯২০ রোগ প্রতিরোধে গ্রাম ও শহরে শতভাগ টিকাদান নিশ্চিত করা হবে: স্বাস্থ্যমন্ত্রী ক্যাম্পাসে সংঘাত নিয়ন্ত্রণে ব্যর্থ রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রশাসন

কঙ্গোয় জাতিসংঘ শান্তিরক্ষা মিশনবিরোধী বিক্ষোভে ৭ জন নিহত

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৩১ আগস্ট, ২০২৩
  • ৮৩ Time View

মধ্য আফ্রিকার দেশ ডেমোক্র্যাটিক রিপাবলিক অব কঙ্গোয় (ডিআর কঙ্গো) জাতিসংঘ শান্তিরক্ষা মিশন- মনুস্কো বিরোধী বিক্ষোভ হয়েছে। এ ঘটনায় এক পুলিশ সদস্যসহ সাতজন নিহত হয়েছেন।
আল জাজিরার খবরে বলা হয়েছে, কঙ্গোর পূর্বাঞ্চলীয় শহর গোমায় গতকাল বুধবার (৩০ আগস্ট) সহিংস বিক্ষোভ ও প্রাণহানির ঘটনা ঘটে। ছয় বিক্ষোভকারী নিহত হয়েছেন। গ্রেপ্তার করা হয়েছে ১৫৮ জনকে। নিহত হয়েছেন এক পুলিশও, তাকে লাঠি ও পাথর দিয়ে পিটিয়ে হত্যা করা হয়েছে।

ঘটনার সময় গোমা শহরের জাতিসংঘ শান্তিরক্ষা মিশন ও অন্যান্য বিদেশি সংস্থার বিরুদ্ধে বিক্ষোভ এক সময় ব্যাপক হিংসাত্মক হয়ে ওঠে। এর কারণ হিসেবে সশস্ত্র গোষ্ঠীগুলোর সহিংসতার বিরুদ্ধে বেসামরিক নাগরিকদের রক্ষা করতে মনুস্কো ব্যর্থ হয়েছে বলে উল্লেখ করা হচ্ছে। বছরের পর বছর ধরে এ শহরে সহিংসতা চলে আসছে।
বুধবার যারা বিক্ষোভে অংশ নিয়েছে, তাদের অভিযোগ ছিল- মিলিশিয়া সহিংসতার বিরুদ্ধে শান্তিরক্ষীরা বেসামরিক নাগরিকদের রক্ষা করতে ব্যর্থ। অবশ্য এর আগেও মনুস্কো মিশন নিয়ে কঙ্গোর নাগরিকরা প্রতিবাদ করেছে। ২০২২ সাল থেকে এটি ক্রমান্বয়ে বাড়তে থাকে।
গতকালের এ বিক্ষোভ শান্তিপূর্ণ রাখার কথা বলেছিল আয়োজকরা। কিন্তু এক পর্যায়ে সহিংসতা ছড়িয়ে পড়ে। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ছবি দেখা গেছে, বিক্ষোভে অংশ নেওয়া নারী-পুরুষরা বেসামরিক পোশাক পরিহিত।
সহিংসতা ছড়িয়ে পড়লে নিরাপত্তাবাহিনী সক্রিয় হয়ে ওঠে। কঙ্গোলিজ সেনাবাহিনী এক বিবৃতিতে বলেছে, সহিংসতায় ছয় বিক্ষোভকারী নিহত হয়েছেন। গ্রেপ্তার করা হয়েছে ১৫৮ জনকে।
জাতিসংঘের একটি সূত্র আবার বলছে, বুধবারের বিক্ষোভ-সহিংসতায় নিহত হয়েছেন ৮ জন। দুই সেনা ও এক পুলিশ সদস্য আছেন এ তালিকায়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ