1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৮:০২ পূর্বাহ্ন
শিরোনামঃ
স্থানীয় সরকারের সব অফিসের ছাদে সোলার প্যানেল বসানো হবে: মীর শাহে আলম বুদ্ধিবৃত্তিক ফ্যাসিজম চর্চাকারীদের সামাজিকভাবে বয়কটের আহ্বান তথ্যমন্ত্রীর রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন তিন বাহিনীর প্রধান দেশে সারের সংকট নেই, পর্যাপ্ত মজুত আছে: তথ্য উপদেষ্টা দেশের সার্বিক সংস্কার প্রক্রিয়ায় সহযোগিতা করতে চায় ইউএনডিপি: স্বরাষ্ট্রমন্ত্রী জাপানি ভাষা শিখে বিনা খরচে বিদেশে চাকরির সুযোগ ডিপ্লোমা প্রকৌশলীদের: মাহ্‌দী আমিন রাজধানীতে গত ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫০১, মামলা ৫৩ ঢাকার পানি সংকট মোকাবিলায় ডেনমার্কের সহযোগিতা কার্যকর ভূমিকা রাখবে ‘একটি গাছ লাগান, হাজার প্রাণ বাঁচান’ শিক্ষার্থীদের নিয়ে বৃক্ষরোপণ সংসদ অধিবেশন ঘিরে ঢাকার বিভিন্ন এলাকায় সভা-সমাবেশ নিষিদ্ধ

উত্তর কোরিয়ার প্রথম গুপ্তচর স্যাটেলাইট পরিদর্শন করলেন কিম

Reporter Name
  • Update Time : বুধবার, ১৭ মে, ২০২৩
  • ৬৯ Time View

উত্তর কোরিয়ার নেতা কিম জং উন দেশটির প্রথম সামরিক গুপ্তচর স্যাটেলাইট পরিদর্শন করেছেন এবং এটির ‘ভবিষ্যত কর্ম পরিকল্পনার’ অনুমোদন দিয়েছেন। আজ বুধবার রাষ্ট্রীয় সংবাদমাধ্যম এ কথা জানিয়েছে।
উত্তর কোরিয়ার সরকারি বার্তা সংস্থা কেসিএনএ জানায়, স্যাটেলাইটটি দেখার আগে কিম মঙ্গলবার স্যাটেলাইট উৎক্ষেপণের দায়িত্বে নিয়োজিত অস্থায়ী কমিটির সাথে সাক্ষাত করেন।
এক মাস আগে কিম বলেছিলেন যে স্যাটেলাইটটির নির্মাণ কাজ শেষ হয়েছে এবং তিনি এটির উৎক্ষেপণের জন্য সবুজ সংকেত দিয়েছেন।
পিয়ংইয়ং সলিড-ফুয়েল চালিত আন্তঃমহাদেশীয় একটি নতুন ব্যালাস্টিক ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করার প্রায় এক সপ্তাহ পর ১৮ এপ্রিল প্রতিবেদনটি প্রকাশ করা হয়। উত্তর কোরিয়ার নিষিদ্ধ অস্ত্র কর্মসূচির ক্ষেত্রে এটিকে একটি বড় ধরনের অগ্রগতি হিসেবে উল্লেখ করা হয়েছে।
বিশ্লেষকরা বলেছেন যে, আইসিবিএম এবং মহাকাশ উৎক্ষেপণ সক্ষমতার বিকাশের ক্ষেত্রে উল্লেখযোগ্য প্রযুক্তিগত অগ্রগতি এটি।
কেসিএনএ জানায়, কমিটির কাজের ব্যাপারে বিস্তারিত জানার পর মঙ্গলবার কিম শত্রু পক্ষের শক্তি ও গতিবিধি এবং পরিবেশ পর্যবেক্ষণের কাজে ব্যবহার করা সামরিক গুপ্তচর স্যাটেলাইট-১ পরিদর্শন করেন।
উত্তর কোরিয়ার বিরুদ্ধে ‘সংঘাতমূলক বিভিন্ন পদক্ষেপ’ গ্রহণ করে উত্তেজনা আরো উস্কে দেওয়ায় কিম যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়াকে অভিযুক্ত করে বলেন, এক্ষেত্রে তার দেশ আত্মরক্ষার অধিকার প্রয়োগ করবে।
কেসিএনএ আরও জানায়, পরে কিম ‘প্রস্তুতি কমিটির ভবিষ্যৎ কর্মপরিকল্পনার অনুমোদন দেন।’
২০২১ সালে কিমের দিকনির্দেশনায় হাতে নেওয়া গুরুত্বপূর্ণ প্রতিরক্ষা প্রকল্পগুলোর অন্যতম ছিল একটি সামরিক গুপ্তচর স্যাটেলাইট নির্মাণ করা।
খবর এএফপি

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ