1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০১:৩৮ অপরাহ্ন
শিরোনামঃ
দুর্গাপূজায় নিরাপত্তায় নিয়োজিত থাকবে ২ লাখ আনসার-ভিডিপি আজ বিশ্ব হাত ধোয়া দিবস: প্রতিদিনের এই অভ্যাসেই কমবে সংক্রমণের ঝুঁকি ফিফা বিশ্বকাপ সরাসরি সম্প্রচার করবে নেটফ্লিক্স শ্রীপুরে বকেয়া বেতনের দাবিতে শ্রমিকদের মহাসড়ক অবরোধ, পুলিশের সাউন্ড গ্রেনেড স্বাস্থ্যসেবা মানুষের দোরগোড়ায় পৌঁছাতে সর্বোচ্চ গুরুত্ব দেয়া হচ্ছে: স্বাস্থ্যমন্ত্রী ১৯২ নগর স্বাস্থ্যকেন্দ্রের জন্য ৪১ কোটি টাকা বরাদ্দ চায় স্বাস্থ্যসেবা বিভাগ তিন মাসে আয় লাফিয়ে ১ হাজার ৬৮০ কোটি ডলার, শেয়ারবাজারে আসছে অ্যানথ্রোপিক খুঁড়ে ফেলা হয়েছে লর্ডসের সেই ডিমেরিট পয়েন্ট পাওয়া পিচ টানা তৃতীয়বার প্লেঅফসে মেসি ও মায়ামি বছরের প্রথমার্ধে বিদেশি ব্যাংকগুলোর নিট মুনাফা কমেছে ৩৮ শতাংশ

সৌদির বহুল প্রতীক্ষিত প্রথম মহাকাশ অভিযান আগামী সপ্তাহে

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১৬ মে, ২০২৩
  • ৭৭ Time View

সৌদি আরবের বহুল প্রতীক্ষিত প্রথম মহাকাশ অভিযান আর এক সপ্তাহের মধ্যেই শুরু হতে যাচ্ছে। সোমবার সৌদি প্রেস এজেন্সির (এসপিএ) বরাত দিয়ে সৌদি আরবের গণমাধ্যম আল আরাবিয়া জানিয়েছে, আগামী ২১ মে দেশটির প্রথম মুসলমান নারী নভোচারী রায়ানাহ বার্নাবি ও পুরুষ নভোচারী আলি আল-কারনির আন্তর্জাতিক মহাকাশ স্টেশনের (আইএসএস) মিশনে যোগ দিতে যাচ্ছেন।
দুই সৌদি নভোচারী এই অভিযানের মাধ্যমে নতুন ইতিহাস গড়বেন। মার্কিন যুক্তরাষ্ট্র থেকে এ অভিযান শুরু হবে।
মার্কিন সরকারি মহাকাশ গবেষণা প্রতিষ্ঠান নাসা জানিয়েছে, ২১ মের মাঝেই এ অভিযান শুরু হতে যাচ্ছে। নভোচারীরা মাইক্রোগ্র্যাভিটির ওপর ১৪টি যুগান্তকারী বৈজ্ঞানিক পরীক্ষা চালাবেন। তাদের প্রাপ্ত তথ্য বিজ্ঞানী ও গবেষকদের বিশেষ উপকারে আসবে বলে জানিয়েছে এসপিএ। এছাড়াও, মহাকাশ অভিযান চলাকালে পরীক্ষামূলকভাবে লাইভ ফিডের মাধ্যমে নভোচারীরা ১২ হাজার সৌদি শিক্ষার্থীদের সঙ্গে ৩টি শিক্ষা ও সচেতনতা সৃষ্টি অধিবেশনে অংশ নেবেন।
এসব পরীক্ষার ফল মহাকাশ গবেষণায় সৌদি আরবের বৈশ্বিক অবস্থানকে আরও বলিষ্ঠ করবে বলে আশাবাদ প্রকাশ করেছেন সংশ্লিষ্টরা। একই সঙ্গে ভবিষ্যৎ অভিযানেও পড়বে ইতিবাচক প্রভাব।
২০২২ সালের সেপ্টেম্বরে সৌদি আরবের নভোচারী প্রশিক্ষণ প্রকল্প শুরু হয়, যা দেশটির ভিশন ২০৩০ লক্ষ্যমাত্রার অংশ। এই প্রকল্পের উদ্দেশ্য হচ্ছে ভবিষ্যৎ নভোচারী ও প্রকৌশলীদের উচ্চমানের শিক্ষা ও প্রশিক্ষণ দিয়ে এবং বৈজ্ঞানিক পরীক্ষা, আন্তর্জাতিক গবেষণা ও মহাকাশ অভিযানের জন্য প্রস্তুত করে তোলা।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ