1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০১:৩৮ অপরাহ্ন
শিরোনামঃ
দুর্গাপূজায় নিরাপত্তায় নিয়োজিত থাকবে ২ লাখ আনসার-ভিডিপি আজ বিশ্ব হাত ধোয়া দিবস: প্রতিদিনের এই অভ্যাসেই কমবে সংক্রমণের ঝুঁকি ফিফা বিশ্বকাপ সরাসরি সম্প্রচার করবে নেটফ্লিক্স শ্রীপুরে বকেয়া বেতনের দাবিতে শ্রমিকদের মহাসড়ক অবরোধ, পুলিশের সাউন্ড গ্রেনেড স্বাস্থ্যসেবা মানুষের দোরগোড়ায় পৌঁছাতে সর্বোচ্চ গুরুত্ব দেয়া হচ্ছে: স্বাস্থ্যমন্ত্রী ১৯২ নগর স্বাস্থ্যকেন্দ্রের জন্য ৪১ কোটি টাকা বরাদ্দ চায় স্বাস্থ্যসেবা বিভাগ তিন মাসে আয় লাফিয়ে ১ হাজার ৬৮০ কোটি ডলার, শেয়ারবাজারে আসছে অ্যানথ্রোপিক খুঁড়ে ফেলা হয়েছে লর্ডসের সেই ডিমেরিট পয়েন্ট পাওয়া পিচ টানা তৃতীয়বার প্লেঅফসে মেসি ও মায়ামি বছরের প্রথমার্ধে বিদেশি ব্যাংকগুলোর নিট মুনাফা কমেছে ৩৮ শতাংশ

সিরিয়ার প্রেসিডেন্ট আসাদকে ছাড় নয় : জার্মানির পররাষ্ট্রমন্ত্রী

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১৬ মে, ২০২৩
  • ৭৬ Time View

সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদকে কোনোভাবেই ক্ষমা করা যায় না। তার প্রতি নরম মনোভাব দেখানোর প্রশ্নই ওঠে না।
সোমবার এমন হুঁশিয়ারি উচ্চারণ করলেন জার্মানির পররাষ্ট্রমন্ত্রী আনালেনা বেয়ারবক।
তিনি বলেন, ‘আসাদের প্রতি সামান্য হাত বাড়ানোও অন্যায়। কারণ প্রতিদিন তিনি মানবাধিকার লঙ্ঘন করে চলেছেন।’
আপাতত জেদ্দায় আছেন বেয়ারবক। সেখানে সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে তার বৈঠক হয়েছে। প্রিন্স ফয়সাল বিন ফারহান আল সৌদ জানিয়েছেন, বেয়ারবকের সঙ্গে জাতীয় এবং আন্তর্জাতিক একাধিক বিষয় নিয়ে তার আলোচনা হয়েছে। জেদ্দাতেই ইয়েমেনের পররাষ্ট্রমন্ত্রী আহমেদ বিন মুবারকের সঙ্গে মঙ্গলবার বৈঠক হওয়ার কথা জার্মান পররাষ্ট্রমন্ত্রীর। এরপর ফিরতি পথে তিনি কাতারেও যেতে পারেন।
আগামী শুক্রবার থেকে ২২ দেশের আরব লিগের বৈঠক শুরু হওয়ার কথা। ২০১১ সালে সিরিয়ার গৃহযুদ্ধ শুরু হওয়ার পর আরব লিগ সিরিয়াকে এই মঞ্চ থেকে বাদ দেয়। সম্প্রতি আসাদকে আবার এই বৈঠকে ডাকা হয়েছে। বেয়ারবকের মতে, আসাদকে ডাকার অর্থ, তার প্রতি নরম মনোভাব দেখানো। গত দুই দশকে আসাদ প্রায় প্রতিদিন মানবাধিকার লঙ্ঘন করেছেন বলে বেয়ারবকের অভিমত। শুধু তা-ই নয়, গৃহযুদ্ধ বন্ধ করার কোনও চেষ্টাই তিনি করেননি বলে জার্মানি মনে করে। সে কারণেই ইউরোপীয় ইউনিয়ন বা আমেরিকা আসাদের বিরুদ্ধে জারি করা নিষেধাজ্ঞা তোলেনি বলে জানান তিনি। জেদ্দায় বসে বেয়ারবকের এই মন্তব্য সমকালীন ভূরাজনৈতিক পরিস্থিতিতে গুরুত্বপূর্ণ বলেই মনে করছেন বিশেষজ্ঞেরা। খবর ডয়েচে ভেলে

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ