1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০১:৩৭ অপরাহ্ন
শিরোনামঃ
দুর্গাপূজায় নিরাপত্তায় নিয়োজিত থাকবে ২ লাখ আনসার-ভিডিপি আজ বিশ্ব হাত ধোয়া দিবস: প্রতিদিনের এই অভ্যাসেই কমবে সংক্রমণের ঝুঁকি ফিফা বিশ্বকাপ সরাসরি সম্প্রচার করবে নেটফ্লিক্স শ্রীপুরে বকেয়া বেতনের দাবিতে শ্রমিকদের মহাসড়ক অবরোধ, পুলিশের সাউন্ড গ্রেনেড স্বাস্থ্যসেবা মানুষের দোরগোড়ায় পৌঁছাতে সর্বোচ্চ গুরুত্ব দেয়া হচ্ছে: স্বাস্থ্যমন্ত্রী ১৯২ নগর স্বাস্থ্যকেন্দ্রের জন্য ৪১ কোটি টাকা বরাদ্দ চায় স্বাস্থ্যসেবা বিভাগ তিন মাসে আয় লাফিয়ে ১ হাজার ৬৮০ কোটি ডলার, শেয়ারবাজারে আসছে অ্যানথ্রোপিক খুঁড়ে ফেলা হয়েছে লর্ডসের সেই ডিমেরিট পয়েন্ট পাওয়া পিচ টানা তৃতীয়বার প্লেঅফসে মেসি ও মায়ামি বছরের প্রথমার্ধে বিদেশি ব্যাংকগুলোর নিট মুনাফা কমেছে ৩৮ শতাংশ

তুরস্কের নির্বাচনে গণতন্ত্র ‘বিজয়ী’ হয়েছে : এরদোয়ান

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১৬ মে, ২০২৩
  • ৭৭ Time View

তুরস্কের প্রেসিডেন্ট নির্বাচনে কোনো দলই এককভাবে ৫০ শতাংশ ভোট পাননি। যার কারণে দেশটিতে আগামী ২৮ মে অনুষ্ঠিত হবে রান-অফ নির্বাচন। এতে থাকবেন শুধু এরদোয়ান ও কেমাল। এই নির্বাচনে যিনি বেশি ভোট পাবেন তিনি হবেন দেশটির পরবর্তী প্রেসিডেন্ট।
রোববার (১৪ মে) অনুষ্ঠিত হওয়া নির্বাচনে বর্তমান প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান পেয়েছেন ৪৯ দশমিক ৫০ শতাংশ ভোট। কেমাল পেয়েছেন ৪৪ দশমিক ৮৯ শতাংশ ভোট। আর তৃতীয় প্রার্থী সিনান ওগান পেয়েছেন ৫ দশমিক ১৭ শতাংশ ভোট।
ফলাফলের নির্বিশেষে সর্বোচ্চ ভোট পাওয়া বর্তমান প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান বলেছেন, তুরস্কের যুগান্তকারী নির্বাচনে বিজয়ী হয়েছে ‘তুর্কি গণতন্ত্র এবং তুর্কি জাতি’।
স্থানীয় সময় সোমবার (১৫ মে) টুইটারে এরদোয়ান বলেছেন, ‘আমরা ব্যালট বাক্সের মাধ্যমে প্রকাশিত জাতির ইচ্ছাকে সম্মান করি। ’
তিনি বিশ্বাস করেন যে, তার জোট ২৮ মে অনুষ্ঠিতব্য রান-অফ নির্বাচনে আরও বেশি ভোট পেয়ে বিজয়ী হবে।
তিনি বলেন, ‘আশা করি, আমরা একটি ঐতিহাসিক সাফল্য অর্জন করব। রোববারের নির্বাচনে তুরস্কের সংসদে গণজোটকে সংখ্যাগরিষ্ঠতা দেওয়ার মাধ্যমে জনগণ আমাদের এবং আমাদের জোটের প্রতি আস্থা ও বিশ্বাস নিশ্চিত করেছে।’

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ