1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০২:৪৭ অপরাহ্ন
শিরোনামঃ
আজকের বৈদেশিক মুদ্রার বিনিময় হার, ১৫ অক্টোবর ২০২৬ ফের পুরোদমে ব্যাংকিং সেবা চালু ন্যাশনাল ব্যাংকের, টাকা তোলায় নেই বিধিনিষেধ দুধে ভেজাল মেশানোর সাথে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ মুক্তির আগেই কেন ‘স্ট্রিট ফাইটার’ সিনেমা নিয়ে এত আগ্রহ? অর্থনৈতিক সম্পর্ক আরও জোরদার করতে চায় বাংলাদেশ-চীন দুর্গাপূজায় নিরাপত্তায় নিয়োজিত থাকবে ২ লাখ আনসার-ভিডিপি আজ বিশ্ব হাত ধোয়া দিবস: প্রতিদিনের এই অভ্যাসেই কমবে সংক্রমণের ঝুঁকি ফিফা বিশ্বকাপ সরাসরি সম্প্রচার করবে নেটফ্লিক্স শ্রীপুরে বকেয়া বেতনের দাবিতে শ্রমিকদের মহাসড়ক অবরোধ, পুলিশের সাউন্ড গ্রেনেড স্বাস্থ্যসেবা মানুষের দোরগোড়ায় পৌঁছাতে সর্বোচ্চ গুরুত্ব দেয়া হচ্ছে: স্বাস্থ্যমন্ত্রী

হোয়াটসঅ্যাপ নিয়ে বিস্ফোরক মন্তব্য ইলন মাস্কের

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১১ মে, ২০২৩
  • ৭৩ Time View

মেটার মালিকানাধীন জনপ্রিয় মেসেজিং অ্যাপ হোয়াটসঅ্যাপ। এটি মানুষের সব কথোপকথন শুনছে। তাই হোয়াটসঅ্যাপকে বিশ্বাস করা যায় না বলে বিস্ফোরক এক টুইট বার্তায় জানিয়েছেন টুইটারের প্রধান নির্বাহী ইলন মাস্ক।
সম্প্রতি টুইটারের এক ইঞ্জিনিয়ার অভিযোগ করেছেন, প্রেমিকা, মা-বাবা, বন্ধু যার সঙ্গেই হোয়াটসঅ্যাপে আপনার কথোপকথন হচ্ছে, তার সবই শুনতে পাচ্ছে এ ইনস্ট্যান্ট মেসেজিং অ্যাপ।
টুইটারের ওই ইঞ্জিনিয়ারের দাবি, তিনি যখন রাতে ঘুমান সেই সময় তার পিক্সেল ফোনের ব্যাকগ্রাউন্ডে মাইক্রোফোন ব্যবহার করে হোয়াটসঅ্যাপ।
এটি নিয়ে টুইট বার্তায় তিনি বলেন, ‘আমি যখন ঘুমিয়েছিলাম তখন হোয়াটসঅ্যাপ ব্যাকগ্রাউন্ডে মাইক্রোফোন ব্যবহার করছিল। সকাল ৬টায় আমি যখন ঘুম থেকে উঠলাম, তখনও এই কাজ চালিয়ে যাচ্ছিল মেসেজিং প্ল্যাটফর্মটি।’

টুইটারের ওই ইঞ্জিনিয়ারের অভিযোগকে উদ্ধৃত করেই টুইটারের প্রধান নির্বাহী ইলন মাস্ক বলছেন, হোয়াটসঅ্যাপকে বিশ্বাস করা যায় না।
হোয়াটসঅ্যাপের বিরুদ্ধে আড়িপাতার অভিযোগ নিয়ে ওই ইঞ্জিনিয়ারের করা টুইটটি ব্যাপকভাবে ভাইরাল হয়েছে।
ওই টুইট ভাইরাল হওয়ার পর হোয়াটসঅ্যাপ বিষয়টিকে আনুষ্ঠানিকভাবে স্বীকার করেছে। তবে এটির জন্য হোয়াটসঅ্যাপ সম্পূর্ণভাবে অ্যান্ড্রয়েডকে দায়ী করেছে।

এই আড়িপাতাটিকে অ্যান্ড্রয়েডের সমস্যা উল্লেখ করে হোয়াটসঅ্যাপ বলছে, হোয়াটসঅ্যাপের সব মেসেজ এবং কল এন্ড-টু-এন্ড এনক্রিপশন দ্বারা সুরক্ষিত।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ