1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৯:০৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
স্থানীয় সরকারের সব অফিসের ছাদে সোলার প্যানেল বসানো হবে: মীর শাহে আলম বুদ্ধিবৃত্তিক ফ্যাসিজম চর্চাকারীদের সামাজিকভাবে বয়কটের আহ্বান তথ্যমন্ত্রীর রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন তিন বাহিনীর প্রধান দেশে সারের সংকট নেই, পর্যাপ্ত মজুত আছে: তথ্য উপদেষ্টা দেশের সার্বিক সংস্কার প্রক্রিয়ায় সহযোগিতা করতে চায় ইউএনডিপি: স্বরাষ্ট্রমন্ত্রী জাপানি ভাষা শিখে বিনা খরচে বিদেশে চাকরির সুযোগ ডিপ্লোমা প্রকৌশলীদের: মাহ্‌দী আমিন রাজধানীতে গত ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫০১, মামলা ৫৩ ঢাকার পানি সংকট মোকাবিলায় ডেনমার্কের সহযোগিতা কার্যকর ভূমিকা রাখবে ‘একটি গাছ লাগান, হাজার প্রাণ বাঁচান’ শিক্ষার্থীদের নিয়ে বৃক্ষরোপণ সংসদ অধিবেশন ঘিরে ঢাকার বিভিন্ন এলাকায় সভা-সমাবেশ নিষিদ্ধ

৮ দিনের রিমান্ডে ইমরান খান

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১১ মে, ২০২৩
  • ৭২ Time View

সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে আট দিনের রিমান্ডে নিতে দুর্নীতি দমন সংস্থা ন্যাশনাল অ্যাকাউন্টিবিলিটি ব্যুরো (এনএবি)-কে অনুমোদন দিয়েছে পাকিস্তানের একটি জবাবদিহি আদালত। বিশেষ এই আদালতে আল-কাদির ট্রাস্ট মামলায় তাকে এই রিমান্ডে নেওয়া হয়েছে। মঙ্গলবার ইসলামাবাদ হাইকোর্ট প্রাঙ্গণ থেকে তাকে গ্রেফতার করা হয়। প্রতিবাদে বিক্ষোভ ও সহিংসতায় নিহত হয়েছে অন্তত ৪ জন, গ্রেফতার করা হয়েছে সহস্রাধিক মানুষকে। পাঞ্জাব ও খাইবার পাখতুনখাওয়া প্রদেশে মোতায়েন করা হয়েছে সেনাবাহিনী।
বুধবার ইমরান খানকে অভিযুক্ত করেছে তোশাখানা মামলায়। উভয় মামলার শুনানি হয়েছে ইসলামাবাদের পুলিশ লাইন্সে। মঙ্গলবার রাতে এই স্থানটিকে অস্থায়ী আদালত ভবন হিসেবে ঘোষণা করা হয়।
আল-কাদির ট্রাস্ট মামলায় দুর্নীতি দমন সংস্থাটি (এনএবি) আদালতের কাছে ইমরানকে ১৪ দিনের রিমান্ডে নেওয়ার আবেদন জানায়। বিচারকম মোহাম্মদ বশিরের নেতৃত্বে এই শুনানি হয়।
পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) দলের আইনজীবী খাজা হ্যারিস রিমান্ডে নেওয়ার আবেদনের বিরোধিতা করেন। তিনি দাবি করেন, ব্যুরোর এখতিয়ারের মধ্যে পড়ে না এই মামলা। এছাড়া তিনি বলেছেন, সংস্থাটি কখনও তাদের তদন্ত প্রতিবেদনও দেয়নি। সবার ন্যায় বিচারের অধিকার রয়েছে।
এনএবি প্রসিকিউটর আদালতকে বলেছেন, গ্রেফতারের সময় ইমরানকে পরোয়ানা দেখানো হয়েছে। তার আইনজীবীকে প্রয়োজনীয় সব নথি সরবরাহ করা হবে বলে আশ্বাস দিয়েছেন তিনি।
তবে পরোয়ানা দেখানোর বিষয়ে ভিন্ন বক্তব্য দিয়েছেন ইমরান খান। তিনি বলেছেন, ব্যুরোর অফিসে নিয়ে যাওয়ার সময় তাকে পরোয়ানা দেখানো হয়, গ্রেফতারের সময় নয়। আদালতকে তিনি আরও বলেছেন, আমি ২৪ ঘণ্টার মধ্যে ওয়াশরুমে যেতে পারিনি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ