1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০৮:০০ অপরাহ্ন
শিরোনামঃ
রাবি শিক্ষার্থীর গাড়িচাপায় রিকশাচালক নিহত, নারীসহ আহত ২ রংপুরে রাধা গোবিন্দ মন্দিরে পূজামণ্ডপ পরিদর্শনে আসছেন প্রধানমন্ত্রী শনিবার ব্যাংক ও পুঁজিবাজারে চলবে স্বাভাবিক কার্যক্রম চীনের তৈরি খেলনা ঘিরে যুক্তরাষ্ট্রে কোটি ডলারের বাণিজ্য শনিবার সরকারি অফিস-ব্যাংক-শেয়ারবাজার খোলা কুমিল্লায় ইজিবাইকের ধাক্কায় সাবেক ব্যাংক কর্মকর্তার মৃত্যু প্রথম দিনেই ১২৫ কোটি, রজনীকান্তের বাজিমাত ফরিদপুর জেলা পরিষদের সৌরবিদ্যুৎ যাচ্ছে জাতীয় গ্রিডে পূজামণ্ডপ থেকে বাড়ি ফেরার পথে বাসের ধাক্কায় প্রাণ গেল কিশোরীর রাজশাহী রেশম কারখানার হারানো ঐতিহ্য ফিরিয়ে আনা হবে: ভূমিমন্ত্রী মিনু

বুরকিনা ফাসোতে বন্দুকধারীদের হামলায় নিহত ৪০

Reporter Name
  • Update Time : সোমবার, ১৭ এপ্রিল, ২০২৩
  • ৭৬ Time View

উত্তর বুরকিনা ফাসোতে বন্দুকধারীদের হামলায় নিরাপত্তা বাহিনীর সদস্য ও স্বেচ্ছাসেবকসহ ৪০ জন নিহত হয়েছেন।
স্থানীয় কর্তৃপক্ষের বরাত দিয়ে তুর্কি বার্তা সংস্থা আনাদলু এ তথ্য জানিয়েছে।
উত্তরাঞ্চলের মহাসচিব কুইলগা আলবার্ট জংগো বলেছেন, স্থানীয় সময় শনিবার বিকেল ৪টার দিকে সৈন্য এবং বেসামরিক স্বেচ্ছাসেবকদের একটি দলকে লক্ষ্য করে অজ্ঞাত বন্দুকধারীরা হামলা চালায়। ঘটনাস্থলটি ওউহিগুয়া শহরের প্রায় ১৫ কিলোমিটার উত্তর-পূর্বে আওরেমা গ্রামের কাছে অবস্থিত।
তিনি বলেন, সেখানে ৩৪ জন স্বেচ্ছাসেবক এবং ছয়জন সৈন্য ছিলেন। হামলায় আরও ৩৩ জন আহত হয়েছেন।
মূলত নিরাপত্তাহীনতায় জর্জরিত বুরকিনা ফাসো। প্রতিবেশী মালি থেকে দেশটিতে বিদ্রোহ ছড়িয়ে পড়ে।
গত সপ্তাহে, উত্তর বুরকিনা ফাসোর সাহেল অঞ্চলে দুটি পৃথক সন্ত্রাসী হামলায় কমপক্ষে ৪৪ জন বেসামরিক নিহত হন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ