1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ২৬ জুন ২০২৬, ০৯:০৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদারের অঙ্গীকার বাংলাদেশ-অস্ট্রেলিয়ার সৌদি আরবে প্রবাসীদের সাদা কাগজে স্বাক্ষর কিংবা টিপসই দেওয়া থেকে বিরত থাকতে সতর্ক করেছে দূতাবাস দক্ষিণ কোরিয়াকে হারিয়ে প্রথমবারের মতো নকআউটে দক্ষিণ আফ্রিকা ভেনেজুয়েলায় জরুরি অবস্থা জারি, বন্ধ স্কুল-বিমানবন্দর ও রেল চলাচল বিমানবন্দরে ইরানি অধিনায়ককে আটকে দিল যুক্তরাষ্ট্র টানা ৩ ম্যাচে গোল ভিনির, ইতিহাস বলছে বিশ্বকাপ জিতবে ব্রাজিল জাপানে ৬.৯ মাত্রার ভূমিকম্প মুদি দোকানসহ ১৭ ব্যবসা খাত আসছে ভ্যাটের আওতায় ভিনির নৈপুণ্যে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে নকআউটে ব্রাজিল মেসি-এমবাপ্পের রাজকীয় দ্বৈরথ, জমে উঠছে বিশ্বকাপ

ভারতে এক দিনে করোনায় আক্রান্ত প্রায় ৮ হাজার

Reporter Name
  • Update Time : বুধবার, ১২ এপ্রিল, ২০২৩
  • ৪৯ Time View

করোনা সংক্রমণ বাড়ছে ভারতে। পাশাপাশি একটু একটু করে বাড়ছে করোনা রোগীদের মৃত্যুর হারও। গত ২৪ ঘণ্টায় ভারতের আটটি রাজ্যে করোনায় ১১ জনের মৃত্যু হয়েছে। এ সময়ে করোনায় আক্রান্ত হয়েছেন প্রায় আট হাজার জন।
ভারতের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, করোনারোগীদের অনেকেরই নমুনা পরীক্ষা করে ওমিক্রন উপধরনের সন্ধান পাওয়া গেছে। যে উপধরনের কারণে ২০২১ সালে করোনার ভয়াবহ দ্বিতীয় ঢেউ উঠেছিল ভারতে।
আজ বুধবার (১২ এপ্রিল) স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্যে জানানো হয়েছে, গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত হয়েছেন ৭ হাজার ৮৩০ জন। ২২৩ দিনে সর্বোচ্চ দৈনিক সংক্রমণের সংখ্যা এটি। এর আগে গত বছরের ১ সেপ্টেম্বর ভারতে দৈনিক করোনা সংক্রমণের সংখ্যা ছিল ৭ হাজার ৪৯৬ জন।
স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ভারতে মোট করোনা রোগীর সংখ্যা ৪০ হাজার পেরিয়েছে। বুধবার সকাল পর্যন্ত করোনা রোগীর সংখ্যা ছিল ৪০ হাজার ২১৫ জন।
বুধবারের হিসাবে দেখা গেছে, সবচেয়ে বেশি করোনা সংক্রমিত রাজ্য কেরালা। রাজ্যে ১ হাজার ৮৮১ জন করোনা আক্রান্ত হয়েছেন। এর পরেই রয়েছে দিল্লি। সেখানে সংখ্যা ৯৮০। একদিনে ৯১৯ জন করোনা আক্রান্ত হয়েছেন মহারাষ্ট্রে। পশ্চিমবঙ্গে গত একদিনে আক্রান্ত হয়েছেন ৫৯ জন। এছাড়া দিল্লি, পাঞ্জাব এবং হিমাচল প্রদেশে ২ জন করে এবং গুজরাট, মহারাষ্ট্র, তামিলনাড়ু, হরিয়ানা এবং উত্তরপ্রদেশের ১ জন করে করোনা রোগীর মৃত্যু হয়েছে।
করোনা সংক্রমণ বৃদ্ধির এই ধারায় চিন্তায় ফেলেছে ওমিক্রন। করোনার এই উপধরনের সন্ধান পাওয়া গেছে ১৩টি রাজ্যে।
তথ্যসূত্র : এনডিটিভি

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ