1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৭:৪১ অপরাহ্ন
শিরোনামঃ
সংসদের সাউন্ড সিস্টেমে অনিয়মের অভিযোগ নিয়ে অনুসন্ধান চলছে: দুদকের ডিজি কবে থেকে অন্যের অপমান উপার্জনের মাধ্যম হলো? এআই ভিডিও নিয়ে মেহজাবীনের ক্ষোভ ইরানে ‘মাদার অব অল বোম্বস’ বোমা ব্যবহারের পরিকল্পনা মার্কিনিদের সমুদ্রে আন্তর্জাতিক সম্প্রদায়ের সঙ্গে কাজ করতে চায় সরকার: নৌমন্ত্রী ক্ষুধা সূচকে ১২২ দেশের মধ্যে বাংলাদেশ ৮৪তম দাম্মাম-রিয়াদগামী বিমানের সব ফ্লাইট স্থগিত, বাড়ল জেদ্দা-মদিনার ফ্লাইট বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে আধুনিক লিভার ক্যান্সার ক্লিনিকের যাত্রা শুরু সাবেক এসবি প্রধান মনিরুল ও পরিবারের ৮৩ ব্যাংক হিসাবে ১৯ কোটি ৪৭ লাখ টাকা অবরুদ্ধের আদেশ যাত্রাপথে ক্রিকেটারদের পাসপোর্ট-ডলার-আইফোনসহ লাগেজ চুরি, পরে উদ্ধার ম্যানেজিং কমিটি গঠন কার্যক্রম স্থগিত বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে: বোর্ডের বিজ্ঞপ্তি

বিশ্বে নতুন করে আতঙ্ক ছড়াচ্ছে করোনা মহামারি

Reporter Name
  • Update Time : সোমবার, ১০ এপ্রিল, ২০২৩
  • ৬২ Time View

আবারও বাড়ছে করোনা সংক্রমণ। রাশিয়া, চীন, ভারতের মতো দেশগুলোতে মাস্ক পরা বাধ্যতামূলক করার পাশাপাশি নেয়া হচ্ছে কড়া সতর্কতা। যদিও বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানিয়েছিল, এ বছরই শেষ হচ্ছে করোনা।
বিশ্বে নতুন করে আতঙ্ক ছড়াচ্ছে করোনা মহামারি। যদিও মার্চে বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান টেডরোস আধানোম গেব্রিয়াসুস বলেছিলেন, চলতি বছরই বিদায় নিতে যাচ্ছে করোনা।
গেল ২৪ ঘণ্টায় রাশিয়ায় নতুন করে ৮ হাজারের বেশি করোনাভাইরাসের সংক্রমণ মিলেছে। প্রাণ হারিয়েছেন ৩৬ জন।
রোববার রাশিয়ায় আক্রান্ত মোট ৬শ’ ২ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। হাসপাতালে রোগীর সংখ্যা দেশটির ৬৩টি অঞ্চলে কমলেও ১৩ অঞ্চলে এই সংখ্যা বেড়েছে।
করোনার উৎপত্তিস্থল চীনের গ্রামাঞ্চলে করোনাজনিত মৃত্যু বাড়ছে। বড় শহরগুলো থেকে তুলনামূলক ছোট ও প্রত্যন্ত অঞ্চলে নতুন করে ছড়িয়ে পড়ছে করোনা।
দেশটির শানজি প্রদেশের সিনঝু এলাকায় মৃত্যু বেড়েছে। কয়েকদিন আগেই, রাজধানী পিয়ংইয়ংয়ে পাঁচ দিনের লকডাউনও ঘোষণা করা হয়।
এদিকে, ভারতে গেল ২৪ ঘন্টায় ৬ হাজার ১শ’ ৫৫ নতুন রোগী শনাক্ত হয়। রাজধানী দিল্লীর হাসপাতাল, পলিক্লিনিক ও ডিসপেনসারিগুলোয় পরীক্ষা বাড়ানোর নির্দেশ দিয়েছে স্বাস্থ্য বিভাগ।
করোনার সংক্রমণ বেড়ে যাওয়ায় ভারতের কেরালা, হরিয়ানা ও পদুচেরী রাজ্যে আবারো মাস্ক পরা বাধ্যতামূলক করা হয়েছে। এসব রাজ্যের জনগণকে করোনার স্বাস্থ্যবিধি মেনে চলতে বলা হয়েছে।
উত্তর প্রদেশে করোনার সংক্রমণ বেড়ে যাওয়ায় রাজ্য সরকার অধিকতর সতর্কতা জারি করেছে। রাজ্যের সব বিমানবন্দরে বিদেশি যাত্রীদের স্ক্রিনিং নিশ্চিত করতে কর্মকর্তাদের নির্দেশ দেয়া হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ