1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ০৬:০৪ অপরাহ্ন

রেকর্ড ১৩৮২ কোটি টাকা বেতনে মরিনহোকে আনতে চায় সৌদি আরব

Reporter Name
  • Update Time : শুক্রবার, ৭ এপ্রিল, ২০২৩
  • ৩৪ Time View

গত বিশ্বকাপেই কোচ হার্ভি রেনারের অধীনে আর্জেন্টিনাকে হারিয়ে চমক দিয়েছিল সৌদি আরব। তবে এরপর সৌদি আরবের সঙ্গে নিজের যাত্রাটা আর দীর্ঘায়িত করেননি রেনার। গত মাসে তিনি দায়িত্ব নেন ফ্রান্স নারী ফুটবল দলের। তার জায়গাটিতে এবার হোসে মরিনহোকে আনতে চায় সৌদি আরব। তাকে পেতে রেকর্ড প্রায় ১২ কোটি ইউরো বেতনও দিতে চায়। বাংলাদেশি মুদ্রায় যা প্রায় ১ হাজার ৩৮২ কোটি টাকা।
মরিনহো বর্তমানে এএস রোমার দায়িত্বে। ইতালিয়ান ক্লাবটির সঙ্গে এই পর্তুগিজ কোচের চুক্তির মেয়াদ শেষ হবে ২০২৪ সালে। তবে সৌদি আরবের দেওয়া প্রস্তাব গ্রহণ করলে রোমার সঙ্গে মেয়াদ শেষ না করেই মরুর দেশে পাড়ি জমাতে হবে মরিনিওকে।
ইতালিয়ান সংবাদমাধ্যম কোরিয়েরে দেল্লো স্পোর্তের দেওয়া খবর বলছে, ৬০ বছর বয়সী মরিনহোকে দুই মৌসুমের জন্য পেতে বছরপ্রতি ছয় কোটি ইউরো দিতে চায় সৌদি আরব। সৌদি আরবের ফুটবল কর্তৃপক্ষের দেওয়া এই প্রস্তাব যদি মরিনহো গ্রহণ করেন, তিনি হবেন ফুটবল ইতিহাসের সবচেয়ে বেশি বেতনের কোচ।
সৌদি আরবের প্রস্তাব গ্রহণ করলে মরিনহোর চুক্তিটি হবে দুই মৌসুমের। এরপর দুই পক্ষের সমঝোতায় তিনি চাইলে ক্লাব ছাড়তে পারবেন কিংবা ২০২৬ সাল পর্যন্ত নতুন চুক্তিও করতে পারবেন।
অন্যদিকে এখন পর্যন্ত রোমা মরিনহোকে নতুন চুক্তি প্রস্তাব না করায় তাঁর সৌদি আরব যাওয়ার সম্ভাবনা বেড়েছে বলে জানাচ্ছে ইউরোপীয় সংবাদমাধ্যমগুলো। জানা গেছে, মরিনহো চান মৌসুম শেষ হওয়ার আগেই রোমা কর্তৃপক্ষ যেন তাঁর ভবিষ্যৎ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানিয়ে দেয়। এখন সৌদি আরবের বিশাল অঙ্কের প্রস্তাব মরিনহোকে সৌদি আরবে নিতে পারে কি না, সেটাই দেখার অপেক্ষা।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ