1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৭:৫৯ অপরাহ্ন
শিরোনামঃ
সংসদের সাউন্ড সিস্টেমে অনিয়মের অভিযোগ নিয়ে অনুসন্ধান চলছে: দুদকের ডিজি কবে থেকে অন্যের অপমান উপার্জনের মাধ্যম হলো? এআই ভিডিও নিয়ে মেহজাবীনের ক্ষোভ ইরানে ‘মাদার অব অল বোম্বস’ বোমা ব্যবহারের পরিকল্পনা মার্কিনিদের সমুদ্রে আন্তর্জাতিক সম্প্রদায়ের সঙ্গে কাজ করতে চায় সরকার: নৌমন্ত্রী ক্ষুধা সূচকে ১২২ দেশের মধ্যে বাংলাদেশ ৮৪তম দাম্মাম-রিয়াদগামী বিমানের সব ফ্লাইট স্থগিত, বাড়ল জেদ্দা-মদিনার ফ্লাইট বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে আধুনিক লিভার ক্যান্সার ক্লিনিকের যাত্রা শুরু সাবেক এসবি প্রধান মনিরুল ও পরিবারের ৮৩ ব্যাংক হিসাবে ১৯ কোটি ৪৭ লাখ টাকা অবরুদ্ধের আদেশ যাত্রাপথে ক্রিকেটারদের পাসপোর্ট-ডলার-আইফোনসহ লাগেজ চুরি, পরে উদ্ধার ম্যানেজিং কমিটি গঠন কার্যক্রম স্থগিত বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে: বোর্ডের বিজ্ঞপ্তি

সৌদি-ইরানের দ্বিপক্ষীয় সম্পর্ক উন্নয়ন চুক্তি সই

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৬ এপ্রিল, ২০২৩
  • ৬৯ Time View

দ্বিপক্ষীয় সম্পর্ক উন্নয়নে একটি চুক্তি সই করেছে সৌদি আরব ও ইরান। বেইজিংয়ে উভয় পক্ষের চুক্তি সইয়ে মধ্যস্থতা করেছেন চীনের পররাষ্ট্রমন্ত্রী কিন গ্যাং। খবর সিজিটিএন।
আজ বৃহস্পতিবার বেইজিংয়ে মিলিত হয়েছেন সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান আল সৌদ ও ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির-আবদুল্লাহিয়ান। সাত বছরের মধ্যে এটা দুদেশের শীর্ষ পর্যায়ের কোন আনুষ্ঠানিক বৈঠক। দ্বিপক্ষীয় সম্পর্ক উন্নয়নে একটি চুক্তি সই করেছে রিয়াদ ও তেহরান।

গত মার্চে চীনের মধ্যস্থতায় কূটনীতিক সম্পর্ক পুনরোদ্ধারের পর চুক্তিতে পৌছাল দুই উপসাগরীয় দেশ। সমঝোতার অংশ হিসেবে ওই সময় তারা জানিয়েছিল, পরবর্তী দু মাসের মধ্যে দুদেশের দূতাবাস পুনরায় চালু হবে।
২০১৬ সালে সৌদি ও ইরানের মধ্যে কূটনীতিক সম্পর্ক ছিন্ন হয়েছিল। শিয়া মতালম্বী এক আলেমকে ফাঁসি দেয়ার ঘটনায় তেহরানে সৌদি দূতাবাসে হামলা চালিয়েছিল ক্ষুব্ধ জনতা। ইরাক ও ওমানের মধ্যস্থতায় ২০২১ সালের এপ্রিলে উভয় পক্ষের মধ্যে কূটনীতিক সম্পর্ক পুনরোদ্ধার প্রক্রিয়া শুরু হয়। কিন্তু দুই আঞ্চলিক প্রতিদ্বন্দ্বীর বৈরিতা প্রশমিত হয়নি। গত মাসে বেইজিংয়ের মধ্যস্থতায় সমঝোতায় পৌঁছাতে সক্ষম হয় তারা।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ