1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৮:২৮ অপরাহ্ন
শিরোনামঃ
হসপিটাল থেকে সার্কিট হাউজে ফিরলেন চুয়েট উপাচার্য বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের গভর্নিং বডি ও ম্যানেজিং কমিটি গঠন স্থগিত সংসদ ভবন প্রাঙ্গণ পরিচ্ছন্ন ও সংস্কারের নির্দেশ প্রধানমন্ত্রীর আজারবাইজানে সিকা সম্মেলনে ইসরায়েলি প্রেসিডেন্টের বক্তব্যকালে বাংলাদেশ দলের ওয়াকআউট সংসদের সাউন্ড সিস্টেমে অনিয়মের অভিযোগ নিয়ে অনুসন্ধান চলছে: দুদকের ডিজি কবে থেকে অন্যের অপমান উপার্জনের মাধ্যম হলো? এআই ভিডিও নিয়ে মেহজাবীনের ক্ষোভ ইরানে ‘মাদার অব অল বোম্বস’ বোমা ব্যবহারের পরিকল্পনা মার্কিনিদের সমুদ্রে আন্তর্জাতিক সম্প্রদায়ের সঙ্গে কাজ করতে চায় সরকার: নৌমন্ত্রী ক্ষুধা সূচকে ১২২ দেশের মধ্যে বাংলাদেশ ৮৪তম দাম্মাম-রিয়াদগামী বিমানের সব ফ্লাইট স্থগিত, বাড়ল জেদ্দা-মদিনার ফ্লাইট

ভেঙে গেল রুপার্ট মারডকের পঞ্চম বাগদান

Reporter Name
  • Update Time : বুধবার, ৫ এপ্রিল, ২০২৩
  • ৫৭ Time View

মিডিয়া টাইকুন হিসেবে পরিচিত ৯২ বছর বয়সী রুপার্ট মারডক এবং ৬৬ বছর বয়সী প্রাক্তন পুলিশ চ্যাপ্লেন অ্যান লেসলি স্মিথ গতমাসে তাদের বাগদানের ঘোষণা দিয়েছিলেন। আকস্মিকভাবে সেই বাগদান বাতিল করেছেন তারা।

বিবিসি জানিয়েছে, স্মিথের স্পষ্টভাষী স্বভাব নিয়ে অস্বস্তিতে ভুগছিলেন মারডক। যার পরিপ্রেক্ষিতে বাগদান বাতিলের সিদ্ধান্ত নেন তিনি।

৯২ বছর বয়সী মারডক ও তার চতুর্থ স্ত্রীর বিচ্ছেদ হয় গত বছর। ওই বছরের সেপ্টেম্বরে ক্যালিফোর্নিয়ায় ৬৬ বছরের স্মিথের সঙ্গে মারডকের সাক্ষাৎ হয়। এর কয়েকমাস পর গত মাসে তারা বাগদানের ঘোষণা দিয়েছিলেন।

চলতি বছর গ্রীষ্মের শেষের দিকে রুপার্ট মারডক ও লেসলি স্মিথের বিয়ে হওয়ার কথা ছিল। এরপর ক্যালিফোর্নিয়া, মন্টানা, নিউ ইয়র্ক ও যুক্তরাজ্যে জীবনের বাকি সময় কাটানোর ভাবনা ছিল তাদের।

মারডক এর আগে অস্ট্রেলিয়ান বিমানবালা প্যাট্রিসিয়া বুকার, স্কটিশ বংশোদ্ভূত সাংবাদিক আনা ম্যান এবং চীনা বংশোদ্ভূত উদ্যোক্তা ওয়েন্ডি ডেংকে বিয়ে করেছিলেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ