1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৯:০৬ অপরাহ্ন
শিরোনামঃ
হসপিটাল থেকে সার্কিট হাউজে ফিরলেন চুয়েট উপাচার্য বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের গভর্নিং বডি ও ম্যানেজিং কমিটি গঠন স্থগিত সংসদ ভবন প্রাঙ্গণ পরিচ্ছন্ন ও সংস্কারের নির্দেশ প্রধানমন্ত্রীর আজারবাইজানে সিকা সম্মেলনে ইসরায়েলি প্রেসিডেন্টের বক্তব্যকালে বাংলাদেশ দলের ওয়াকআউট সংসদের সাউন্ড সিস্টেমে অনিয়মের অভিযোগ নিয়ে অনুসন্ধান চলছে: দুদকের ডিজি কবে থেকে অন্যের অপমান উপার্জনের মাধ্যম হলো? এআই ভিডিও নিয়ে মেহজাবীনের ক্ষোভ ইরানে ‘মাদার অব অল বোম্বস’ বোমা ব্যবহারের পরিকল্পনা মার্কিনিদের সমুদ্রে আন্তর্জাতিক সম্প্রদায়ের সঙ্গে কাজ করতে চায় সরকার: নৌমন্ত্রী ক্ষুধা সূচকে ১২২ দেশের মধ্যে বাংলাদেশ ৮৪তম দাম্মাম-রিয়াদগামী বিমানের সব ফ্লাইট স্থগিত, বাড়ল জেদ্দা-মদিনার ফ্লাইট

হসপিটাল থেকে সার্কিট হাউজে ফিরলেন চুয়েট উপাচার্য

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬
  • ৭ Time View

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) উপাচার্য অধ্যাপক ড. শেখ শরীফুল আলমকে চিকিৎসা শেষে হাসপাতাল থেকে চট্টগ্রাম সার্কিট হাউসে স্থানান্তর করা হয়েছে।

বৃহস্পতিবার (১৫ অক্টোবর) দুপুরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল থেকে তাকে সার্কিট হাউসে নেওয়া হয় বলে জানা গেছে।

এর আগে, প্রায় ৩০ ঘন্টা যাবত চুয়েটের উপাচার্য ভবনে অবরুদ্ধ থাকার পর গত মঙ্গলবার তাকে ও সাথে থাকা ছাত্রদল নেতাদের উদ্ধারের জন্য চট্রগ্রাম জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা ও পুলিশ সুপার মো. মাসুদ আলম ক্যাম্পাসে উপস্থিত হন। অতঃপর সেদিন সন্ধ্যায় পুলিশি পাহারায় তারা তাকে ক্যাম্পাস থেকে সরাসরি চট্রগ্রাম মেডিকেলে হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

এসময় শিক্ষার্থীরা দাবি করেন, উপাচার্যকে অবরুদ্ধ অবস্থা থেকে মুক্তি দেওয়ার ক্ষেত্রে শর্ত ছিল, তিনি আর ক্যাম্পাসে ফিরবেন না।

তবে শিক্ষার্থীদের দাবিকে ভিত্তিহীন আখ্যায়িত করে এক ভিডিও বার্তায় উপাচার্য শেখ শরীফুল আলম জানান, ভবিষ্যতে কখনো চুয়েটে আসব না-এমন বিবৃতি তিনি দেননি।

তার এই ভিডিও বক্তব্যের প্রতিক্রিয়ায় গতকাল বুধবার প্রকাশিত প্রেস বিজ্ঞপ্তিতে শিক্ষার্থীরা বলেন, "উপাচার্যকে নিরাপদে বেরিয়ে যাওয়ার সুযোগ দেওয়াকে তাদের আন্দোলনের দাবি থেকে সরে আসা হিসেবে দেখার কোনো সুযোগ নেই। অধ্যাপক ড. শেখ শরীফুল আলমকে উপাচার্য হিসেবে মেনে নিচ্ছেন না জানিয়ে তারা সতর্ক করেন, তার পুনরায় ক্যাম্পাসে প্রবেশের চেষ্টা নতুন করে সংকট সৃষ্টি করতে পারে।"

উল্লেখ্য, সাবেক উপাচার্য অধ্যাপক ড. আবু সাদাত মুহাম্মদ সায়েমকে পুনর্বহালের দাবিতে গত ২১ সেপ্টেম্বর থেকে চুয়েটে আন্দোলন করছেন শিক্ষার্থীরা। বিজ্ঞপ্তিতে তারা জানান, অধ্যাপক সায়েমকে পুনর্বহালের দাবিতে চলমান শাটডাউন এবং ক্লাস-পরীক্ষা বর্জন কর্মসূচি অব্যাহত থাকবে। একই সঙ্গে চলমান সংকট নিরসনে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান তারা।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ