1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ২৬ জুন ২০২৬, ০৯:১০ পূর্বাহ্ন
শিরোনামঃ
দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদারের অঙ্গীকার বাংলাদেশ-অস্ট্রেলিয়ার সৌদি আরবে প্রবাসীদের সাদা কাগজে স্বাক্ষর কিংবা টিপসই দেওয়া থেকে বিরত থাকতে সতর্ক করেছে দূতাবাস দক্ষিণ কোরিয়াকে হারিয়ে প্রথমবারের মতো নকআউটে দক্ষিণ আফ্রিকা ভেনেজুয়েলায় জরুরি অবস্থা জারি, বন্ধ স্কুল-বিমানবন্দর ও রেল চলাচল বিমানবন্দরে ইরানি অধিনায়ককে আটকে দিল যুক্তরাষ্ট্র টানা ৩ ম্যাচে গোল ভিনির, ইতিহাস বলছে বিশ্বকাপ জিতবে ব্রাজিল জাপানে ৬.৯ মাত্রার ভূমিকম্প মুদি দোকানসহ ১৭ ব্যবসা খাত আসছে ভ্যাটের আওতায় ভিনির নৈপুণ্যে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে নকআউটে ব্রাজিল মেসি-এমবাপ্পের রাজকীয় দ্বৈরথ, জমে উঠছে বিশ্বকাপ

ইউক্রেনের ওডেসা বন্দরে ড্রোন হামলা

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৪ এপ্রিল, ২০২৩
  • ৫৬ Time View

রাশিয়ার কৌশলগত দিক থেকে ইউক্রেনের গুরুত্বপূর্ণ বন্দর ওডেসায় ড্রোন হামলা চালিয়েছে। এসব হামলায় বন্দরটির ‘ক্ষতি’ হয়েছে বলেও জানা যায়। মঙ্গলবার স্থানীয় কর্তৃপক্ষ এ কথা জানিয়েছে।
চালকবিহীন এসব ড্রোনের কথা উল্লেখ করে স্থানীয় কর্তৃপক্ষের দেওয়া এক বিবৃতিতে বলা হয়, ‘শত্রুরা সবেমাত্র ওডেসা বন্দর ও ওডেসা জেলায় হামলা চালিয়েছে। তারা সেখানে হামলায় ইউএভি ড্রোন ব্যবহার করে।’
বিবৃতিতে বিস্তারিত কিছু উল্লেখ না করে বলা হয়, এসব ড্রোন হামলায় বন্দরটির ক্ষতি হয়েছে।
ওডেসা জেলা সামরিক প্রশাসনের প্রধান ইউরি ক্রুকের উদ্ধৃতি দিয়ে বিবৃতিতে বলা হয়েছে, ইউক্রেনের বিমান প্রতিরক্ষা বাহিনী এ ধরনের হামলা ঠেকাতে কাজ করছে এবং সম্ভাব্য দ্বিতীয় দফার হামলার বিষয়ে সতর্ক করে দেওয়া হয়েছে।
এ ব্যাপারে তাৎক্ষণিকভাবে বিস্তারিত আর কিছু জানানো হয়নি।
গত বছরের ফেব্রুয়ারিতে প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন পশ্চিমাপন্থী দেশ ইউক্রেনে সৈন্য পাঠানোর আগে ওডেসার কৃষ্ণ সাগর বন্দরটি ইউক্রেন ও রাশিয়ার অনেক নাগরিকের কাছে ঘুরে বেড়ানোর একটি জনপ্রিয় স্থান ছিল।
ইউক্রেনে রাশিয়ার আগ্রাসনের শুরু থেকে ওডেসা বেশ কয়েকবার মস্কোর বাহিনীর হামলার শিকার হতে দেখা যায়।
খবর এএফপি

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ