1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৮:৩৯ অপরাহ্ন
শিরোনামঃ
হসপিটাল থেকে সার্কিট হাউজে ফিরলেন চুয়েট উপাচার্য বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের গভর্নিং বডি ও ম্যানেজিং কমিটি গঠন স্থগিত সংসদ ভবন প্রাঙ্গণ পরিচ্ছন্ন ও সংস্কারের নির্দেশ প্রধানমন্ত্রীর আজারবাইজানে সিকা সম্মেলনে ইসরায়েলি প্রেসিডেন্টের বক্তব্যকালে বাংলাদেশ দলের ওয়াকআউট সংসদের সাউন্ড সিস্টেমে অনিয়মের অভিযোগ নিয়ে অনুসন্ধান চলছে: দুদকের ডিজি কবে থেকে অন্যের অপমান উপার্জনের মাধ্যম হলো? এআই ভিডিও নিয়ে মেহজাবীনের ক্ষোভ ইরানে ‘মাদার অব অল বোম্বস’ বোমা ব্যবহারের পরিকল্পনা মার্কিনিদের সমুদ্রে আন্তর্জাতিক সম্প্রদায়ের সঙ্গে কাজ করতে চায় সরকার: নৌমন্ত্রী ক্ষুধা সূচকে ১২২ দেশের মধ্যে বাংলাদেশ ৮৪তম দাম্মাম-রিয়াদগামী বিমানের সব ফ্লাইট স্থগিত, বাড়ল জেদ্দা-মদিনার ফ্লাইট

ট্রাম্পকে নিয়ে আমার কিছু বলার নেই : বাইডেন

Reporter Name
  • Update Time : শনিবার, ১ এপ্রিল, ২০২৩
  • ৫৭ Time View

পর্নো তারকা স্টর্মি ড্যানিয়েলসকে মুখ বন্ধ রাখতে অর্থ দেওয়ার অভিযোগে কাঠগড়ায় আমেরিকার সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
এ ব্যাপারে মার্কিন গণমাধ্যম ফক্স নিউজ প্রেসিডেন্ট জো বাইডেনকে প্রশ্ন করলে তিনি বলেন, ‘ট্রাম্পকে নিয়ে আমার কিছু বলার নেই।’
ট্রাম্পের বিরুদ্ধে অভিযোগ, ২০০৬ সালে পর্নো তারকা স্টর্মি ড্যানিয়েলসের সঙ্গে শারীরিক সম্পর্কের পর মুখ বন্ধ রাখতে মোটা অঙ্কের ঘুস দেওয়া হয়।
ট্রাম্পের সাবেক আইনজীবী মাইকেল কোহেনের দাবি, তিনিই ট্রাম্পের হয়ে স্টর্মি এবং অন্য এক মডেল কারেনের কাছে অর্থ পৌঁছে দেওয়ার কাজ করেন।
যদিও ট্রাম্প আগাগোড়া এই অভিযোগ অস্বীকার করেন। কোহেন ইতোমধ্যে নির্বাচনি প্রচারে নীতি লঙ্ঘনে দোষী সাব্যস্ত হয়েছেন। এবার ট্রাম্পের পালা।
এই আবহেই প্রেসিডেন্ট বাইডেনকে এ নিয়ে প্রশ্ন করা হয়েছিল। জানতে চাওয়া হয়েছিল— তিনি কি মনে করেন, ট্রাম্পের বিরুদ্ধে যে অভিযোগ আনা হয়েছে তা রাজনৈতিকভাবে উদ্দেশ্যপ্রণোদিত? তার জবাবে বাইডেন বলেন, ‘ট্রাম্পকে নিয়ে আমার কিছু বলার নেই।’
এর আগে হোয়াইট হাউসের তরফেও কোনো বিবৃতি দেওয়া হয়নি। ম্যানহাটন ডিস্ট্রিক্ট কোর্ট ট্রাম্পের বিরুদ্ধে ২০১৬ সালের প্রেসিডেন্ট নির্বাচনের আগে পর্নো তারকা স্টর্মি ড্যানিয়েলসকে এক লাখ ৩০ হাজার ডলার দেওয়ার অভিযোগের তদন্ত করছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ