1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৯:২৬ অপরাহ্ন
শিরোনামঃ
চাহিদামত টাকা পেলেন ন্যাশনাল ব্যাংকের গ্রাহকরা, জমাও পড়েছে বাংলাদেশের বিদ্যুৎ খাত ও গ্রিড আধুনিকায়নে অর্থায়নে আগ্রহী চীনের এক্সিম ব্যাংক সাফ চ্যাম্পিয়নশিপে রোনান সুলিভানকে পাচ্ছে বাংলাদেশ ব্যাংকিং খাতের স্থিতিশীলতায় পরিচালনা পর্ষদের জবাবদিহিতায় গুরুত্ব রিয়াদ ও দাম্মাম রুটে ১৮ অক্টোবর পর্যন্ত বিমানের ফ্লাইট স্থগিত সাফে রোনান সুলিভানকে পাচ্ছে বাংলাদেশ চীনের চিকিৎসক দলের সহযোগিতায় ঢাকা মেডিকেলে ১০০ ছানি অস্ত্রোপচার হসপিটাল থেকে সার্কিট হাউজে ফিরলেন চুয়েট উপাচার্য বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের গভর্নিং বডি ও ম্যানেজিং কমিটি গঠন স্থগিত সংসদ ভবন প্রাঙ্গণ পরিচ্ছন্ন ও সংস্কারের নির্দেশ প্রধানমন্ত্রীর

এবার রাহুল গান্ধীকে সরকারি বাসভবন ছাড়ার নোটিশ

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২৮ মার্চ, ২০২৩
  • ৬১ Time View

ভারতে কংগ্রেস নেতা রাহুল গান্ধীকে কয়েকদিন আগে এমপি পদে অযোগ্য ঘোষণা করা হয়েছে। সেই রেশ না কাটতেই এবার তাকে সরকারি বাসভবন ছাড়ার নোটিশ দেয়া হলো। সোমবার (২৭ মার্চ) লোকসভা হাউজিং কমিটি এ নোটিশ দেয়।
২০০৪ সাল থেকে লোকসভার এমপি ছিলেন রাহুল। সেই সূত্রে দিল্লিতে ১২ তুঘলক রোডে তার জন্য সরকারি বাসভবন বরাদ্দ ছিল। গত শুক্রবার (২৩ মার্চ) কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধীর ছেলের সংসদ সদস্য পদ খারিজ করেন লোকসভার স্পিকার ওম বিড়লা। এর পরই সেই বাসভবন ছাড়তে নোটিশ দেয়া হলো।
নোটিশে জানানো হয়েছে, আগামী ১ মাসের মধ্যে সরকারি বাসভবন ছাড়তে হবে রাহুলকে। তবে তার পক্ষ থেকে দাবি করা হয়েছে, এ ধরনের নোটিশ পাননি তারা।
গত বৃহস্পতিবার রাহুলকে ২ বছর জেল দেয় গুজরাটের সুরট আদালত। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির পদবি নিয়ে আপত্তিকর মন্তব্যের জেরে তাকে এ সাজা দেয়া হয়। পরিপ্রেক্ষিতে পরের দিনই ভারতীয় সংবিধানের ১০২(১)-ই অনুচ্ছেদ এবং জনপ্রতিনিধিত্ব আইন (১৯৫১)-র ৮ নম্বর অনুচ্ছেদ অনুযায়ী তার এমপি পদ খারিজ করেন স্পিকার।
পরে ওই দিন বিকেলে টুইট করেন রাহুল। তিনি লেখেন, দেশের কণ্ঠস্বরের জন্য লড়াই করছি। প্রতিটি মূল্য চোকাতে প্রস্তুত।
এরপর শনিবার (২৫ মার্চ) সংবাদ সম্মেলনে রাহুল বলেন, মোদি-আদানি সম্পর্ক নিয়ে সংসদে প্রশ্ন তোলাতেই আমাকে নিশানা করা হয়েছে। সংসদে আমার পরের বক্তৃতা নিয়ে প্রধানমন্ত্রী ভীত। তাই আমার এমপি পদ খারিজ করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ