1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৯:৫৮ অপরাহ্ন
শিরোনামঃ
চাহিদামত টাকা পেলেন ন্যাশনাল ব্যাংকের গ্রাহকরা, জমাও পড়েছে বাংলাদেশের বিদ্যুৎ খাত ও গ্রিড আধুনিকায়নে অর্থায়নে আগ্রহী চীনের এক্সিম ব্যাংক সাফ চ্যাম্পিয়নশিপে রোনান সুলিভানকে পাচ্ছে বাংলাদেশ ব্যাংকিং খাতের স্থিতিশীলতায় পরিচালনা পর্ষদের জবাবদিহিতায় গুরুত্ব রিয়াদ ও দাম্মাম রুটে ১৮ অক্টোবর পর্যন্ত বিমানের ফ্লাইট স্থগিত সাফে রোনান সুলিভানকে পাচ্ছে বাংলাদেশ চীনের চিকিৎসক দলের সহযোগিতায় ঢাকা মেডিকেলে ১০০ ছানি অস্ত্রোপচার হসপিটাল থেকে সার্কিট হাউজে ফিরলেন চুয়েট উপাচার্য বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের গভর্নিং বডি ও ম্যানেজিং কমিটি গঠন স্থগিত সংসদ ভবন প্রাঙ্গণ পরিচ্ছন্ন ও সংস্কারের নির্দেশ প্রধানমন্ত্রীর

সাফ চ্যাম্পিয়নশিপে রোনান সুলিভানকে পাচ্ছে বাংলাদেশ

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬
  • ৬ Time View

আসন্ন সাফ চ্যাম্পিয়নশিপে বাংলাদেশ জাতীয় দলে থাকছেন যুক্তরাষ্ট্রপ্রবাসী স্ট্রাইকার রোনান সুলিভান। বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সহ-সভাপতি ফাহাদ করিম।

আগামী ৫ নভেম্বর ঢাকায় বসছে সাফ চ্যাম্পিয়নশিপের ১৫তম আসর। তা সামনে রেখে বৃহস্পতিবার বাফুফে ভবনে সাংবাদিকদের মুখোমুখি হয়ে ফাহাদ জানান, রোনানকে আগামী ১ নভেম্বর থেকেই পাওয়া যাবে। ফলে নাম্বার নাইন পজিশন নিয়ে বাংলাদেশের যে দুঃশ্চিন্তা রয়েছে, তা বেশ কিছুটা দূর হচ্ছে।

মালদ্বীপে গত এপ্রিলে সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপে বাংলাদেশের হয়ে খেলেছিলেন রোনান। শিরোপা জয়ের পথে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন এই প্রবাসী তরুণ। তার লক্ষ্যভেদে ফাইনালে ভারতকে ট্রাইবেকারে ৪-৩ ব্যবধানে হারিয়েছিল লাল-সবুজের প্রতিনিধিরা। এর আগে পাকিস্তানের বিপক্ষে জোড়া গোল করেছিলেন তিনি।

এবারের সাফে রোনানের খেলা নিয়ে সমস্ত অনিশ্চয়তা দূর করে ফাহাদ বলেন, ‘আজই রোনান নিশ্চিত করেছে যে, সে আগামী ১ নভেম্বর থেকেই আমাদের সাথে যোগ দিচ্ছে। সাফের জন্য দল নিবন্ধনের শেষ সময় আগামী ১৮ নভেম্বর। সুতরাং, সে আমাদের মূল দলেই অন্তর্ভুক্ত থাকবে।’

প্রতিযোগিতার উদ্বোধনী দিনেই জাতীয় স্টেডিয়ামে ভুটানের বিপক্ষে ম্যাচ দিয়ে নিজেদের অভিযান শুরু করবে বাংলাদেশ। আর আগামী ১১ নভেম্বর গ্রুপ পর্বের দ্বিতীয় ও শেষ ম্যাচে একই ভেন্যুতে শ্রীলঙ্কার মুখোমুখি হবে স্বাগতিকরা।

তবে সামনের আন্তর্জাতিক ফিফা উইন্ডো শুরু হচ্ছে ৯ নভেম্বর। ফলে প্রথম দিকে হামজা চৌধুরী ও শমিত শোমের মতো অন্যান্য প্রবাসী তারকাদের পাওয়ার সম্ভাবনা নেই বললেই চলে। কারণ, ফিফা উইন্ডো শুরুর আগে ক্লাবগুলো জাতীয় দলের জন্য খেলোয়াড় ছাড়তে বাধ্য নয়।

উল্লেখ্য, সম্প্রতি ফিফা আসিয়ান কাপে বাংলাদেশ জাতীয় দলের পারফরম্যান্স ছিল হতাশাজনক। মালয়েশিয়া ও সিঙ্গাপুরের কাছে হারের পর ইন্দোনেশিয়ার কাছে রীতিমতো বিধ্বস্ত হয়েছিল তারা। এরপর সাফের জন্য আরও প্রবাসী ফুটবলারকে দলে ভেড়ানোর তাগিদ দিয়েছিলেন বাংলাদেশ দলের প্রধান কোচ থমাস ডুলি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ