1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ২৬ জুন ২০২৬, ০২:২৩ অপরাহ্ন
শিরোনামঃ
বরিশাল বিশ্ববিদ্যালয়ের সংকট সমাধানের আশ্বাস শিক্ষামন্ত্রীর ফোনের অ্যালার্ট কীভাবে ভূমিকম্পের কয়েক সেকেন্ড আগে লাখ লাখ মানুষকে সতর্ক করে ভেনেজুয়েলায় ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ২৩৫, আহত ৪৩০০ ছাড়াল নির্বাচনি ব্যয়ের হিসাব না দেওয়ায় এনসিপিসহ সাত দলকে শোকজ চীনের তিয়েনআনমেন স্কয়ারে পুষ্পস্তবক অর্পণ করেছেন প্রধানমন্ত্রী সেনাপ্রধানের সঙ্গে দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূতের সাক্ষাৎ চীনের প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের সাক্ষাৎ দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদারের অঙ্গীকার বাংলাদেশ-অস্ট্রেলিয়ার সৌদি আরবে প্রবাসীদের সাদা কাগজে স্বাক্ষর কিংবা টিপসই দেওয়া থেকে বিরত থাকতে সতর্ক করেছে দূতাবাস দক্ষিণ কোরিয়াকে হারিয়ে প্রথমবারের মতো নকআউটে দক্ষিণ আফ্রিকা

‘মানবতাকে পানি ব্যবহারের ব্যাপারে নতুন তালিকা করতে হবে’

Reporter Name
  • Update Time : শনিবার, ২৫ মার্চ, ২০২৩
  • ৫০ Time View

জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস শুক্রবার বিশ্বকে সংঘাত এড়াতে এবং ভবিষ্যত বৈশ্বিক সমৃদ্ধি নিশ্চিত করতে পানি সম্পদের পরিবর্তন ও সুরক্ষার জন্য জরুরি আহ্বান জানিয়েছেন।
তিন দিনব্যাপী জাতিসংঘ সম্মেলনে গুতেরেস বলেন, পানি হল ‘সবার জন্য সবচেয়ে মূল্যবান জিনিস’ এবং ‘এটি বিশ্বব্যাপী রাজনৈতিক এজেন্ডার কেন্দ্রে থাকা প্রয়োজন।’
গুতেরেস বলেন, ‘ভবিষ্যতের জন্য মানবতার সমস্ত আশা নির্ভর করে, কোনো না কোনো ভাবে পানির এজেন্ডাকে জীবন্ত করার জন্য একটি নতুন বিজ্ঞান-ভিত্তিক কোর্স চার্ট করার উপর।’
তিনি বলেন, ‘এখন কাজ করার সময়।’
সবার জন্য নিরাপদ পানি এবং স্যানিটেশন অ্যাক্সেসসহ পানির চাহিদা পূরণে বিশ্ব ২০৩০ সালের পানির লক্ষ্য পূরণের পথে নেই।
এনজিও, সরকার-বেসরকারি খাত জাতিসংঘের তিন দিনের সমাবেশের আগে এবং সমাবেশ চলাকালীন প্রায় ৭শ’টি প্রতিশ্রুতি দিয়েছে যা, প্রায় ১০ হাজার অংশগ্রহণকারীকে আকর্ষণ করেছিল। শৌচাগার নির্মাণ থেকে শুরু করে ৩ লক্ষ কিলোমিটার অরক্ষিত নদী এবং জলাভূমির বিশাল এলাকা পুনরুদ্ধার করার অঙ্গীকার ছিল।
ওয়ার্ল্ড রিসোর্সেস ইনস্টিটিউট থিঙ্ক ট্যাঙ্কের চার্লস আইসল্যান্ড বলেছেন, প্রতিশ্রুতির এক তৃতীয়াংশেরও কম অর্থায়ন করেছে, প্রায় এক তৃতীয়াংশ ‘তাৎপর্যপূর্ণ প্রভাব ফেলতে চলেছে।’

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ