1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ১০:০০ অপরাহ্ন
শিরোনামঃ
চাহিদামত টাকা পেলেন ন্যাশনাল ব্যাংকের গ্রাহকরা, জমাও পড়েছে বাংলাদেশের বিদ্যুৎ খাত ও গ্রিড আধুনিকায়নে অর্থায়নে আগ্রহী চীনের এক্সিম ব্যাংক সাফ চ্যাম্পিয়নশিপে রোনান সুলিভানকে পাচ্ছে বাংলাদেশ ব্যাংকিং খাতের স্থিতিশীলতায় পরিচালনা পর্ষদের জবাবদিহিতায় গুরুত্ব রিয়াদ ও দাম্মাম রুটে ১৮ অক্টোবর পর্যন্ত বিমানের ফ্লাইট স্থগিত সাফে রোনান সুলিভানকে পাচ্ছে বাংলাদেশ চীনের চিকিৎসক দলের সহযোগিতায় ঢাকা মেডিকেলে ১০০ ছানি অস্ত্রোপচার হসপিটাল থেকে সার্কিট হাউজে ফিরলেন চুয়েট উপাচার্য বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের গভর্নিং বডি ও ম্যানেজিং কমিটি গঠন স্থগিত সংসদ ভবন প্রাঙ্গণ পরিচ্ছন্ন ও সংস্কারের নির্দেশ প্রধানমন্ত্রীর

ইউক্রেন পুনর্গঠনে লাগবে ৪১১ বিলিয়ন ডলার

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২৩ মার্চ, ২০২৩
  • ৫৬ Time View

রুশ হামলায় ক্ষতিগ্রস্ত ইউক্রেন পুনর্গঠনে লাগবে ৪১১ বিলিয়ন ডলার। হামলার ফলে ইউক্রেনের শহর-নগরগুলোতে যে জঞ্জালের সৃষ্টি হয়েছে, কেবল সেগুলো পরিষ্কার করতেই লাগবে পাঁচ বিলিয়ন মার্কিন ডলার। বুধবার বিশ্বব্যাংক এক প্রতিবেদনে এই হিসাব প্রকাশ করেছে।
ইউক্রেন সরকার, বিশ্বব্যাংক, ইউরোপিয়ান কমিশন ও জাতিসঙ্ঘের যৌথভাবে প্রণীত এই প্রতিবেদনে যে ব্যয় দেখানো হয়েছে, তা গত সেপ্টেম্বরে বিশ্বব্যাংকের হিসাব (৩৪৯ বিলিয়ন ডলার) থেকে অনেক বেশি।
প্রতিবেদনে বলা হয়, রুশ হামলায় প্রায় ২০ লাখ বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে, প্রতি পাঁচটি জনস্বাস্থ্য প্রতিষ্ঠানের একটি বিধ্বস্ত হয়েছে, ৬৫০টি অ্যাম্বুলেন্স নষ্ট হয়েছে বা খোয়া গেছে, ৪৬১ শিশুসহ অন্তত ৯,৬৫৫ জন নিহত হয়েছে।
বিশ্বব্যাংকের ইউরোপ ও মধ্য এশিয়াবিষয়ক ভাইস প্রেসিডেন্ট আনা বেরদে বুধবার বলেন, ইউক্রেন পুনর্গঠনে কয়েক বছর লেগে যাবে।
তিনি বলেন, বিধ্বস্ত ভবন ও অবকাঠামো নির্মাণেই লাগবে ১৩৫ বিলিয়ন ডলার।
ইউক্রেনে রাশিয়ার হামলার ফলে লাখ লাখ ইউক্রেনয়ান বাস্তুচ্যুত হয়েছে। এছাড়া বিশ্বজুড়ে খাদ্য ও জ্বালানির দাম বেড়ে গেছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ