1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ২৬ জুন ২০২৬, ১১:৩০ পূর্বাহ্ন
শিরোনামঃ
নির্বাচনি ব্যয়ের হিসাব না দেওয়ায় এনসিপিসহ সাত দলকে শোকজ চীনের তিয়েনআনমেন স্কয়ারে পুষ্পস্তবক অর্পণ করেছেন প্রধানমন্ত্রী সেনাপ্রধানের সঙ্গে দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূতের সাক্ষাৎ চীনের প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের সাক্ষাৎ দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদারের অঙ্গীকার বাংলাদেশ-অস্ট্রেলিয়ার সৌদি আরবে প্রবাসীদের সাদা কাগজে স্বাক্ষর কিংবা টিপসই দেওয়া থেকে বিরত থাকতে সতর্ক করেছে দূতাবাস দক্ষিণ কোরিয়াকে হারিয়ে প্রথমবারের মতো নকআউটে দক্ষিণ আফ্রিকা ভেনেজুয়েলায় জরুরি অবস্থা জারি, বন্ধ স্কুল-বিমানবন্দর ও রেল চলাচল বিমানবন্দরে ইরানি অধিনায়ককে আটকে দিল যুক্তরাষ্ট্র টানা ৩ ম্যাচে গোল ভিনির, ইতিহাস বলছে বিশ্বকাপ জিতবে ব্রাজিল

করোনা : বিশ্বজুড়ে আরও ৩৮৬ মৃত্যু, শনাক্ত ৭০ হাজারের বেশি

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২৩ মার্চ, ২০২৩
  • ৫৩ Time View

বিশ্বে মহামারি করোনাভাইরাসে গত ২৪ ঘণ্টায় ৩৮৬ জনের মৃত্যু হয়েছে। এসময়ে ভাইরাসটিতে সংক্রমিত হয়েছেন ৭০ হাজার ৫৯৭ জন। এ নিয়ে মহামারির শুরু থেকে এ পর্যন্ত বিশ্বে মোট মৃত্যু বেড়ে ৬৮ লাখ ২২ হাজার ৫০০ জন এবং শনাক্ত বেড়ে দাঁড়িয়েছে ৬৮ কোটি ২৮ লাখ ৮০ হাজার ২২১ জনে।
২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি সংক্রমণের ঘটনা ঘটেছে দক্ষিণ কোরিয়ায়। দৈনিক মৃত্যুতে শীর্ষে রয়েছে যুক্তরাষ্ট্র। প্রাণহানির এ তালিকায় যুক্তরাষ্ট্রের পরেই রাশিয়া, জাপান, তাইওয়ান, পোল্যান্ড, হাঙ্গেরি, কলম্বিয়া ও ফ্রান্সের মতো দেশগুলোর অবস্থান।
বৃহস্পতিবার (২৩ মার্চ) সকালে আন্তর্জাতিক পরিসংখ্যান বিষয়ক ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস থেকে এসব তথ্য জানা যায়।
যুক্তরাষ্ট্রে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে সংক্রমিত হয়েছেন ১০ হাজার ৯০৬ জন এবং মারা গেছেন ১৩৭ জন। করোনায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত এই দেশটিতে এখন পর্যন্ত মোট শনাক্ত ১০ কোটি ৬০ লাখ ৩৭ হাজার ২২ জন এবং মারা গেছেন ১১ লাখ ৫২ হাজার ৫২৫ জন।
জাপানে ২৪ ঘণ্টায় সংক্রমিত হয়েছেন ৪ হাজার ৪৬০ জন এবং মারা গেছেন ৩০ জন। করোনা মহামারির শুরু থেকে পূর্ব এশিয়ার এই দেশটিতে এখন পর্যন্ত ৩ কোটি ৩৩ লাখ ৯০ হাজার ৫১ জন শনাক্ত এবং ৭৩ হাজার ৫৯২ জন মারা গেছেন।
রাশিয়ায় একদিনে সংক্রমিত হয়েছেন ১২ হাজার ১ জন এবং মারা গেছেন ৩৯ জন। এছাড়া মহামারির শুরু থেকে এ পর্যন্ত দেশটিতে মোট শনাক্ত ২ কোটি ২৫ লাখ ৩৭ হাজার ৮৮৩ জন এবং মৃত্যু হয়েছে ৩ লাখ ৯৬ হাজার ৯৩৮ জনের।
তাইওয়ানে গত ২৪ ঘণ্টায় সংক্রমিত হয়েছেন ২৭১ জন এবং মারা গেছেন ২৯ জন। মহামারির শুরু থেকে এ পর্যন্ত দেশটিতে মোট শনাক্ত এক কোটি দুই লাখ ৩৯ হাজার ৯০০ এবং মারা গেছেন ১৮ হাজার ৮৫২ জন।
দক্ষিণ কোরিয়ায় একদিনে সর্বোচ্চ ১৩ হাজার ৮১ জন শনাক্ত এবং মারা গেছেন ৯ জন। দেশটিতে এ পর্যন্ত মোট শনাক্ত ৩ কোটি ৭ লাখ ২৮ হাজার ৫৭ জন এবং মারা গেছেন ৩৪ হাজার ১৮৭ জন।
ফ্রান্সে গত ২৪ ঘণ্টায় ৯ হাজার ৭৬২ জন শনাক্ত এবং মারা গেছেন ১৩ জন। দেশটিতে এ পর্যন্ত মোট শনাক্ত ৩ কোটি ৯৭ লাখ ২৬ হাজার ৩০ জন এবং মারা গেছেন এক লাখ ৬৫ হাজার ৪২৫ জন।
পোল্যান্ডে একদিনে ৩ হাজার ৪৮ জন শনাক্ত এবং মারা গেছেন ২৯ জন। একই সময়ে কলম্বিয়ায় শনাক্ত ৫১৭ জন এবং মারা গেছেন ১৩ জন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ