1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ১০:০০ অপরাহ্ন
শিরোনামঃ
চাহিদামত টাকা পেলেন ন্যাশনাল ব্যাংকের গ্রাহকরা, জমাও পড়েছে বাংলাদেশের বিদ্যুৎ খাত ও গ্রিড আধুনিকায়নে অর্থায়নে আগ্রহী চীনের এক্সিম ব্যাংক সাফ চ্যাম্পিয়নশিপে রোনান সুলিভানকে পাচ্ছে বাংলাদেশ ব্যাংকিং খাতের স্থিতিশীলতায় পরিচালনা পর্ষদের জবাবদিহিতায় গুরুত্ব রিয়াদ ও দাম্মাম রুটে ১৮ অক্টোবর পর্যন্ত বিমানের ফ্লাইট স্থগিত সাফে রোনান সুলিভানকে পাচ্ছে বাংলাদেশ চীনের চিকিৎসক দলের সহযোগিতায় ঢাকা মেডিকেলে ১০০ ছানি অস্ত্রোপচার হসপিটাল থেকে সার্কিট হাউজে ফিরলেন চুয়েট উপাচার্য বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের গভর্নিং বডি ও ম্যানেজিং কমিটি গঠন স্থগিত সংসদ ভবন প্রাঙ্গণ পরিচ্ছন্ন ও সংস্কারের নির্দেশ প্রধানমন্ত্রীর

ইউক্রেনজুড়ে রাশিয়ার হামলায় নিহত অন্তত ৪

Reporter Name
  • Update Time : বুধবার, ২২ মার্চ, ২০২৩
  • ৫৭ Time View

ইউক্রেনের বিভিন্ন শহরে নতুন করে হামলা শুরু করেছে রাশিয়া। বুধবার কিয়েভ অঞ্চলের একটি আবাসিক এলাকায় রুশ সামরিক বাহিনীর ড্রোন হামলায় অন্তত চারজন নিহত হয়েছেন।
রাজধানীর উপকণ্ঠের ঝিশচিভ শহরে বুধবার ভোরের দিকে শিক্ষার্থীদের দু’টি আবাসিক ভবনও আক্রান্ত হয়েছে। এতে ভবন আংশিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।
ইউক্রেনের উদ্ধারকারীরা বলেছেন, রাশিয়ার হামলায় আহতদের মধ্যে ১১ বছরের এক শিশুও রয়েছে। পৃথকভাবে রুশ-অধিকৃত ক্রিমিয়ার কর্মকর্তারা বলেছেন, তাদের রণতরীর বহরে ইউক্রেনের ড্রোন হামলার চেষ্টা নস্যাৎ করে দেওয়া হয়েছে।
এছাড়া ক্রিমিয়ার বন্দরনগরী সেভাস্তোপোল শহরেও রাশিয়ার হামলায় বিস্ফোরণ ঘটেছে বলে সেখানকার বাসিন্দারা জানিয়েছেন। রাশিয়ার দখলকৃত শহরের কর্তৃপক্ষের প্রধান মিখাইল রাজভোঝায়েভ বলেছেন, কৃষ্ণ সাগরের রণতরী বহর লক্ষ্য করে তিনটি ড্রোন হামলার চেষ্টা হয়েছে। তবে এসব ড্রোন ধ্বংস করা হয়েছে। এতে রাশিয়ার যুদ্ধজাহাজের কোনও ক্ষতি হয়নি।
তবে হামলার বিষয়ে ইউক্রেনের সামরিক বাহিনী কোনও মন্তব্য করেনি। চলতি সপ্তাহের শুরুর দিকে ইউক্রেনের উত্তরাঞ্চলীয় ক্রিমিয়ার ঝানকোই অঞ্চলে ছুটে আসা একাধিক ক্ষেপণাস্ত্র ধ্বংস করা হয়েছে বলে জানায় দেশটির সামরিক বাহিনী।
ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, ক্ষেপণাস্ত্র, গোলার পাশাপাশি ২০টিরও বেশি ঘাতক ড্রোন হামলা চালিয়েছে রাশিয়া।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ